টমেটো ও আলু বেগুন দিয়ে টেংরা মাছের তরকারি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



Polish_20240225_131012865.jpg


আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম । রেসিপি পোস্টগুলো করতে সবসময় ভালো লাগে । আগে তো সবসময় শুধু রেসিপি পোস্টগুলোই করতাম ইদানিং সবকিছু মিলিয়ে করতে করতে রেসিপি গুলো এখন চাপা পড়ে গিয়েছে খুব একটা রেসিপি পোস্ট করা হচ্ছে না। তারপরও মাঝে মাঝে চেষ্টা করি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য । আজকে আমি টেংরা মাছ দিয়ে টমেটো ও আলু বেগুনের তরকারি রান্না করেছি । এভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে । আলু বেগুন দিয়ে যে কোন তরকারি রান্না করলে আমার কাছে সবসময় ভালো লাগে । এই জন্য মাঝে মাঝে চেষ্টা করি অল্প মসলা দিয়ে এরকম তরকারি রান্না করার ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

টেংরা মাছ
আলু
বেগুন
টমেটো
পেঁয়াজ
মরিচ
লবন
তেল
ধনিয়া পাতা
জিরার গুঁড়া

Polish_20240225_131151319.jpg

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20240225_130706.jpg20240225_130654.jpg
20240225_130615.jpg20240225_130559.jpg

প্রথমে সবজি গুলো কেটে নিয়েছি এবং সাথে কিছু টমেটো কেটে নিয়েছি । তারপর মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর চুলায় একটি করাই বসিয়ে তার ভেতরে পেঁয়াজ ও মরিচ দিয়ে দিয়েছি এবং তার ভিতরে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি ।

20240225_130545.jpg20240225_130507.jpg
20240225_130454.jpg20240225_130441.jpg

সবজিগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে তার ভেতরে পেঁয়াজের কলি দিয়ে দিয়েছি । পেঁয়াজের কলি দিয়ে হলুদ লবণ দিয়ে একটু নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি ।তারপর মাছগুলো দিয়ে দিয়েছি এবং হালকা হাতে একটু নেড়েচেড়ে অল্প সময় রান্না করে নিয়েছি ।

20240225_130410.jpg20240225_130349.jpg
20240225_130336.jpg20240225_130324.jpg

এরপর পানি দিয়ে দিয়েছি মাছটা ভালোভাবে রান্না হওয়ার জন্য এবং ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি যাতে মাছের ভেতরে সব রকম মসলা গুলো ঢুকে । এরপর ঢাকনা খোলার পরে যখন দেখব যে পানিটা অনেকটাই টেনে এসেছে সেই মুহূর্তে ধনিয়া পাতা ও জিরার গুড়া দিয়ে দিয়েছি ।

20240225_130311.jpg20240225_130255.jpg

এরপর আর একটু জ্বাল করে নিয়েছি । এরপর পানিটা একটু কমে আসলে চুলা বন্ধ করে দিয়েছি । তারপর বাটিতে ঢেলে নিয়েছি গরম গরম পরিবেশন করার জন্য । একটু ঝোল ঝোল থাকবে এবং খেতে কিন্তু ভালোই হয়েছিল । গরম গরম ভাত দিয়ে ভালো লেগেছে ।

20240225_130222.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png *** VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

টেংরা মাছ ভীষণ মজার একটি মাছ। আমি অবশ্যই একটা বিষয় খেয়াল করেছি। সেটা হচ্ছে টেংরা মাছ সব মানুষেরই কম বেশি পছন্দের একটি মাছ। আপনি সবজি দিয়ে রান্না করেছেন দেখে খুবই ভালো লাগলো। বিশেষ করে টমেটো আলু বেগুন দিয়ে টেংরা মাছ রান্না করলেন। রেসিপি কালার দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু ছিল।

 2 years ago 

টেংরা মাছ মনে হয় কমবেশি সবাই পছন্দ করে । বড় বড় টাং মাছ ঝোল করে রান্না করে এবং ছোট ছোট গুলো চচ্চড়ি করে খেতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে।

 2 years ago 

টেংরা মাছ আমার খুব পছন্দের মাছ। আলু বেগুন দিয়ে টেংরা মাছের রেসিপি টা খুবই সুস্বাদু এবং লোভনীয় লাগছে আপু।অসংখ্য ধন্যবাদ আপু টেংরা মাছের দারুন একটা রেসিপি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ছোট বড় যেকোনো মাছের মধ্যে বেগুন দিয়ে রান্না করলে খেতে ভীষণ স্বাদের হয়।আপনি আপু টেংরা মাছের মধ্যে বেগুন,আলু আর টমেটো দিয়ে রান্না করলেন।খেতে খুব সুস্বাদু হয়েছিল আশাকরি।আপনি খুব সুন্দর ভাবে রেসিপিটি ধাপে ধাপে তুলে ধরেছেন। এজন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

আমার তো বেগুন আর আলু ছাড়া তরকারি চলে না । আমার তো সব তরকারিতে বেগুন আর আলু ব্যবহার করে খেতে ভালো লাগে বেশি ।

 2 years ago 

টেংরা মাছের রেসিপি খেতে খুবই মজা লাগে। আপনি টমেটো দিয়ে এই টেংরা মাছের সুস্বাদু রেসিপি তৈরি করেছেন। আসলে টমেটো দিয়ে যেকোনো রেসিপি খেতে অনেক বেশি ভালো লাগে আমার।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার রেসিপিটা ভালোই মজাই হয়েছিল খেতে ।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন টমেটো ও আলু বেগুন দিয়ে টেংরা মাছের রেসিপি তৈরি। আসলে যেকোনো ধরনের সবজি অনেকগুলো একসাথে রান্না করলে খেতে আমার কাছে বেশ মজা লাগে। টেংরা মাছ আমাদের এলাকায় খুব বেশি পাওয়া যায় না। তবে আমাদের এলাকায় একটি পুকুরে চাষ করা হয় সেখান থেকে আমরা কিনে এনে এই মাছ খেয়ে থাকি। আসলে টেংরা মাছ দিয়ে তরকারি রান্না করলে বেশ মজা লাগে খেতে। ধন্যবাদ এত সুন্দর রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

তাহলে তো আপনাদেরই ভালো ইচ্ছে মত পুকুর থেকে সরাসরি মাছ কিনে খেতে পারেন । আমাদের তো আবার সবকিছু বাজার থেকে কিনে খেতে হয় ।

 2 years ago 

টেংরা মাছ বরাবরি আমার কাছে অনেক বেশি সুস্বাদু এবং লোভনীয় মনে হয়। টেংরা মাছের সাথে যদি টমেটো এবং আলু বেগুন যুক্ত করা হয় তাহলে তো আর কোন কথাই নেই। আলু এবং বেগুন দিয়ে অনেকবার খাওয়া হয়েছে তবে আপনার মত করে এরকম ভাবে কখনো টমেটো দিয়ে খাওয়া হয়নি। মজাদার এই রেসিপিটি আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার রেসিপিটি অনেক বেশি সুস্বাদু হয়েছিল এসব মিলিয়ে রান্না করার জন্য ।

 2 years ago 

টমেটো, আলু ও বেগুন দিয়ে টেংরা মাছের চমৎকার একটি রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই রেসিপি তৈরি করা প্রক্রিয়াটি আমার কাছে খুবই ভালো লেগেছে। সব থেকে বেশি ভালো লেগেছে আপনার এই রেসিপি তৈরিতে ধনিয়া পাতার ব্যবহারটা দেখে। সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।

 2 years ago 

টেংরা মাছ স্বাদের একটি মাছ। দেশী টেংরা মাছ খেতে ভীষণ সুস্বাদু লাগে। আপু আপনি সবজি দিয়ে রেসিপি রান্না করেছেন দেখেই বোঝা যাচ্ছে খেতে ভীষণ সুস্বাদু হয়েছিলো। এধরনের খাবার হলে জমিয়ে খাওয়া দাওয়া করা যায়। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমি বেশিরভাগ সময়ই মাছ তরকারি দিয়ে রান্না করে খেয়ে থাকি। ভুনা ভুনা তরকারি আমি খুব একটা খাই না সবজি দিয়ে রান্না করি ।

 2 years ago 

টেংরা মাছ খেতে আমার কাছে অসম্ভব ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর করে আলু এবং বেগুন ও টমাটো দিয়ে অনেক সুন্দর করে টেংরা মাছের রেসিপি করেছেন। এ ধরনের রেসিপি খেতে সবাই অনেক পছন্দ করে। তবে এ ধরনের রেসিপির মধ্যে টমেটো এবং ধনিয়া পাতা দিলে খেতে অন্যরকম মজা লাগে। খুব সুন্দর রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 2 years ago 

তাইতো দেখছি আর এই ধরনের খাবার গুলো আসলে সবাই পছন্দ করে । ধনিয়া পাতা দিলে তার স্বাদ অনেক বেড়ে যায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 65541.47
ETH 1905.52
USDT 1.00
SBD 0.38