★জল রঙে আঁকা একটি সুন্দর আর্ট★

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



IMG_20230806_003837.jpg

আজ আমি আবার আপনাদের সামনে নতুন একটি আর্ট পোস্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি । আজকেও আমি জল রং দিয়ে খুব সুন্দর একটি আর্ট করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব । জলরঙের আর্ট গুলো করতে আসলেই অনেক ভালো লাগে । একসাথে অনেকগুলো রং মিশিয়ে রং করা হয় দেখে কালারটা অনেক বেশি ফুটে এবং দেখতে খুব সুন্দর লাগে । এজন্য আমি মাঝে মাঝে ট্রাই করি আপনাদের সাথে শেয়ার করার জন্য । জানিনা কতটুকু ভালো করতে পারি তারপরও চেষ্টা করে যাচ্ছি । আজকে সুন্দর একটি চাঁদ ও একটি আইল্যান্ডের উপরে গাছের আর্ট করেছি ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

সাদা আর্ট পেপার
মাস্কিং টেপ
রং
তুলি
বোর্ড

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20230806_003759.jpg

প্রথমে একটি সাদা কাগজ নিয়ে ম্যাসকিং টেপ দিয়ে সাদা কাগজটি একটি বোর্ডের সাথে লাগিয়ে নিয়েছি ।

20230806_003745.jpg

এরপর কাগজটির উপরের দিক থেকে নীল রঙ দিয়ে রং করা শুরু করেছি এবং কিছু কিছু অংশে সাদা রং মিলিয়ে দিয়েছি ।

20230806_003733.jpg

এরপর মাজের একটু অংশ সাদা দিয়ে আবার নিচের দিকে ব্লু কালারের রং দিয়ে রং করে দিয়েছি ।

20230806_003720.jpg

এরপর এক সাইডে কালো রঙ দিয়ে একটি আইল্যান্ড এর মতো এঁকে নিয়েছি ।

20230806_003706.jpg

এরপর সাদা রং দিয়ে একটি চাঁদ এঁকে নিয়েছি ।

20230806_003650.jpg

20230806_003636.jpg

এরপর আইল্যান্ডের উপরে একটি গাছ এঁকে নিয়েছি কালো রং দিয়ে ।

20230806_003614.jpg

এরপর গাছের উপর দিয়ে একটু সাদা রং দিয়ে দিয়েছি এবং আয়ারল্যান্ডের উপর কিছু সাদা রং দিয়ে দিয়েছি হালকা হালকা করে ।

20230806_003600.jpg

এরপর আঁকাটা সম্পূর্ণ হয়ে গেলে মাস্কিং টেপ খুলে নিয়েছি এবং সুন্দরভাবে কয়টা ছবি তুলে নিয়েছি ।

20230806_003543.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 3 years ago 

জল রং দিয়ে আঁকা এরকম সুন্দর আর্ট গুলো দেখতে আমি খুবই পছন্দ করি। আপনিও জল রং ব্যবহার করে এই সুন্দর আর্ট টা করেছেন যা দেখে আমার কাছে ভালো লেগেছে। গাছটা আপনি অনেক সুন্দর করে অঙ্কন করেছেন। আকাশের কালারটাও অনেক বেশি সুন্দর হয়েছে যা দেখে চোখ ফেরাতে পারছিলাম না। যদি এখানে ছোট ছোট করে সাদা কালার দিয়ে কয়েকটা তারা দেওয়া হতো তখন আরো ভালো লাগতো।

 3 years ago 

সব আর্টের ভিতরেই তারা এজন্য এই আর্টে তারা ছাড়াই এঁকেছি । ধন্যবাদ ভাই আপনাকে ।

 3 years ago 

অনেক সুন্দর একটি আর্ট করেছেন। রাতের বেলায় আকাশের চাঁদের দৃশ্যটা জলরঙের মাধ্যমে তুলে ধরেছেন। হ্যাঁ একসাথে অনেকগুলো রং মিশিয়ে কালার করেছেন বলে হয়তো দেখতে বেশি সুন্দর লাগছে। আপনার দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

জলরঙের আর্টগুলোতে হলো রঙের খেলা , প্রত্যেকটা রঙ মিশিয়ে সুন্দরভাবে আর্ট করা হয় বলেই এতটা সুন্দর লাগে দেখতে ।

 3 years ago 

একদম বাস্তবের মত হয়েছে। আমি তো ফটোগ্রাফ ভেবেছিলাম।পরে ভাল করে খেয়াল করে বুঝলাম যে এটা আর্ট। আপনার আকা দৃশ্যটি আমাকে মুগ্ধ করেছে। ধন্যবাদ আপু সুন্দর চিত্রকর্মটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আপনার ভালো লেগেছে আর আপনি ফটোগ্রাফ ভেবেছেন শুনে ভালো লাগলো ।

 3 years ago 

অসাধারণ একটি আর্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু।খুবই সুন্দর হয়েছে।কালার গুলো দারুন ছিল।সব মিলিয়ে খুবই ভাল লেগেছে ধন্যবাদ আপু আমাদের মাঝে শেয়ার করার জন্য

 3 years ago 

সব মিলিয়ে আমার আর্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ।

 3 years ago 

রাত্রি কালিন দৃশ্যের অনেক সুন্দর একটি সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন জলরঙের মাধ্যমে।
খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে।
বিশেষ করে রাতের আকাশে চাঁদ 🌙 দেওয়ার কারণে সৌন্দর্যটা আরো বেশি ফুটে উঠেছে।

 3 years ago 

আমার রাতের আকাশের চাঁদ আঁকাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।

 3 years ago 

সত্যিই অসাধারণ হয়েছে আপু আপনার জল রঙে আঁকা ছবিটি। দেখে তো সত্যি সত্যি মনে হচ্ছে ছবিটি। রাতের আকাশে চাঁদটা যেন সত্যিই জ্বলজ্বল করে উঠেছে মনে হচ্ছে। আপনার আর্ট করা ছবিটি আমার কাছে খুবই ভালো লেগেছে আপু।

 3 years ago 

আমার আর্ট করা ছবিটা আপনার কাছে খুবই ভালো লেগেছে শুনে খুশি হলাম । অনেক ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

জল রং দিয়ে আর্টগুলোতেতো রংয়ের খেলা হয়। বিভিন্ন কালারের রং মিশিয়ে খুব সুন্দর একটি পরিবেশ তৈরি করা হয়। আপনার আজকের আর্টটি কিন্তু খুবই চমৎকার হয়েছে। বিশেষ করে পেছনের কালারটা খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন। তাছাড়া চাঁদ এবং পাহাড় মিলিয়ে খুব ভালো লেগেছে আমার কাছে।

 3 years ago 

আমার আজকের আর্টটি আপনার কাছে খুবই চমৎকার লেগেছে শুনে ভালো লাগলো আপু ।

 3 years ago 

আরে বাহ্ আপনি তো দেখছি খুবই চমৎকার একটা পেইন্টিং অঙ্কন করে ফেলেছেন। আপনার করা এত সুন্দর পেইন্টিং দেখে আমার কাছে তো খুবই ভালো লেগেছে। কালার কম্বিনেশনটা অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছে যা দেখে আমি তো মুগ্ধ। উপস্থাপনার মাধ্যমে ধাপে ধাপে এত সুন্দর করে এটি আমাদের মাঝে ভাগ করে নিলেন দেখে ভালো লাগলো। এই ধরনের পেইন্টিং গুলো আপনার কাছ থেকে পরবর্তীতেও দেখার অপেক্ষায় থাকলাম।

 3 years ago 

আমি এ ধরনের আর্ট সব সময় আঁকার চেষ্টা করি আপনাদের কাছে ভালো লাগলে ভালো লাগে । ধন্যবাদ ।

 3 years ago 

জল রং দিয়ে আপনি খুবই সুন্দর একটি অঙ্কন করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে। আমি ব্যক্তিগতভাবে তেমন একটা আঁকা আঁকি করতে পারিনা কিন্তু আপনাদের এই অঙ্কন গুলো দেখে খুবই ইচ্ছে করে আঁকতে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে চাঁদটি কারন আমি রাতে চাঁদ দেখতে খুব পছন্দ করি সব মিলিয়ে অসাধারণ ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাইয়া প্রথমে আমিও কিছু আঁকতে পারতাম না এখন করতে করতে অনেকটাই শিখে গিয়েছি । আপনিও চেষ্টা করবেন দেখবেন যে হয়ে যাবে ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64100.66
ETH 1876.75
USDT 1.00
SBD 0.38