রঙীন কাগজ কেটে ফুল তৈরী
আসসালামু আলাইকুম
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
প্রয়োজনীয় উপকরণ
রঙীন কাগজ
পেন্সিল
কম্পাস
গ্লু
কাঁচি
কার্যপ্রণালী
প্রথমে ১০ ,৯,৮,৭ সেন্টিমিটারের মাপ দিয়ে চারটা বৃত্ত এঁকে নিয়েছি । তারপর বৃত্তগুলো কাঁচি দিয়ে কেটে নিয়েছি । এরপর মাঝখান থেকে ভাঁজ দিয়ে ছোট ছোট করে ভাঁজ দিয়েছি । এমনভাবে ভাঁজ দিয়েছি যেন আটটা পাঁপড়ি হয় সেই রকম ভাবে । এরপর মাঝখানে ছোট্ট করে একটি বৃত্ত এঁকেছি । এই বৃত্তটা এঁকেছি যাতে কাটতে সুবিধা হয় এই বৃত্তের বাইরে থেকে আমি কাঁচি দিয়ে কেটে নিব ।
এরপর দেখুন কাঁচি দিয়ে কেটে নিয়েছি । তারপর একটা পাঁপড়ির এক কোনার সাইডে গ্লু লাগিয়ে নিয়েছি । তারপর একপাশ থেকে আরেক পাশ ধরে গোল করে লাগিয়ে দিয়েছি ।প্রথমে একটা বানিয়ে নিয়েছি এরপর সবগুলো লাগিয়ে বানিয়ে নিয়েছি । এরপর বড়টা উল্টা করে তার মাঝখানে একটু গ্লু লাগিয়ে দিয়েছি ।
এরপর অন্য বড় পাঁপড়ি টা এনে লাগিয়ে দিয়েছি । তারপর গ্লু লাগিয়ে আবার তার থেকে ছোট পাঁপড়ি টা এনে লাগিয়েছি ।তারপর উল্টিয়ে দিয়ে অপর সাইডে আরো একটি পাঁপড়ি লাগিয়েছি । এরপর উল্টে দিয়ে ছোট একটি লাগিয়েছি । তারপর আবার উল্টিয়ে দিয়ে অন্য সাইডে আরও একটি লাগিয়ে নিয়েছি ।
এরপর উল্টিয়ে নিয়ে অন্য পাশে একটু গ্লু লাগিয়ে নিয়েছি ।তারপর ছোট্ট আরেকটা ছিল সেটিও লাগিয়ে দিয়েছি । এরপর বাড়তি যে ছোট দুটো পাঁপড়ি ছিল সেটার একটা নিয়ে একটা পিস কেটে নিয়ে গ্লু দিয়ে লাগিয়ে ছোট করে নিয়েছি । এরপর অন্যটা চারটে পাপড়ি রেখে অন্যগুলো কেটে দিয়েছি তারপর গ্লু দিয়ে লাগিয়ে ছোট করে নিয়েছি ।
এরপর একটার পর একটা বসিয়ে সবগুলো লাগানো হয়ে গিয়েছে তারপর সবুজ কালারের একটা বড় লম্বা কাগজ নিয়েছি । তারপর কাগজটা পেঁচিয়ে পেঁচিয়ে একটা লাঠির মত বানিয়ে নিয়েছি । তারপর আরো একটি সবুজ কালার কাগজ নিয়ে দুটো পাঁপড়ি কেটে নিয়েছি । এরপর লম্বা টার মাথার দিকে কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর দুই পাতার নিচের দিকে গ্লু লাগিয়ে নিয়েছি ।
এরপর লম্বা লাঠির মাথায় গ্লু লাগিয়ে ফুলের মাঝখানে বসিয়ে দিয়েছি এবং লাঠির দুইপাশে দুটো পাতা লাগিয়ে নিয়েছি ।এভাবে করে আমার ফুলটা বানানো হয়ে গিয়েছে এরপর সুন্দরভাবে ছবি তুলে নিয়েছি ।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
| ফটোগ্রাফার | @tauhida |
|---|---|
| ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
| আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
|---|
@tauhida
*** VOTE @bangla.witness as witness
OR SET @rme as your proxy
রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করেছেন দেখতে অসম্ভব সুন্দর লাগছে। প্রথম দেখাতে বুঝতে পারিনি এটি তৈরি করা মনে হচ্ছে যে অরজিনাল ফুল। আপনি খুব সুন্দর ভাবে আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য
আমার ফুলটি আপনি অরিজিনাল ফুল মনে করেছেন জেনে অনেক খুশি হলাম ।
রঙিন কাগজ কেটে ফুল তৈরি করার দারুন পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। রঙিন কাগজ দিয়ে এমন জিনিস তৈরি করতে আমারও অনেক ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর রঙিন কাগজের ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
কাগজ কেটে ফুল তৈরি করার পদ্ধতি আপনার কাছে দারুন লেগেছে শুনে ভালো লাগলো ।
কঠিন ডাই পোস্ট গুলো আপনার বানাতে ভালো লাগে এই কথাটা শুনে সত্যি আমি খুবই খুশি হয়েছি। আসলে আপনার ক্রিয়েটিভিটি হচ্ছে গড গিফটেড এ ধরনের পোস্ট করতে সত্যি অনেক পরিশ্রম হয় কারন আমি নিজেও করেছি যাই হোক অনেক সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই পোষ্টটি করার জন্য।
সবসময় কঠিন জিনিস বানাতে বসি তখন অনেক কষ্ট করে হলেও মিলানোর চেষ্টা করি এবং শেষমেষ বানাতে পারি সেটাই ভালো লাগে ।
আরে বাহ্ আপু, আপনি তো দেখছি রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর ফুল তৈরি করে নিয়েছেন। যে ফুল টা দেখে আমার কাছে তো খুবই ভালো লেগেছে। রঙিন কাগজ কেটে কোন কিছু তৈরি করতে একটু কষ্ট হয়। এমনকি অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। আপনি অনেক সময় ব্যবহার করে রঙিন কাগজ দিয়ে এই ফুলটা তৈরি করেছেন, দেখেই বুঝতে পারতেছি। ধৈর্য ধরে যদি আমরা এগুলো করি, তাহলে শেষে দেখতে নিজের কাছেই খুব ভালো লাগে। আর আপনার তৈরি করা ফুল টা অনেক সুন্দর ছিল।
অবশ্যই আপু অনেক সময় নিয়ে ফুলটি তৈরি করেছি অন্যান্য জিনিসের তুলনায় এটা করতে বেশি সময় লেগেছে ।
রঙিন কাগজ দিয়ে ফুল তৈরির ধাপ গুলো দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আসলে এই রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করতে আমারও খুবই ভালো লাগে। আমি সময় পাচ্ছি না তাই তৈরি করা হচ্ছে না। আপনার ডাই পোস্টটি দেখতে অনেক ভালো লাগলো।
রঙিন কাগজ দিয়ে তৈরি করা ফুলের ধাপ গুলো ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।
ওয়াও। রঙিন কাগজ ব্যবহার করে দারুণ ভাবে বেশ বড়সড় ফুল বানিয়েছেন। কয়েক স্তরে ফুলের পাপড়ি গুলো এড করেছেন বলে ফুলটি অনেকটা ভরাট লাগছে দেখতে। আবার ভাজ করে একটা থ্রিডি ইফেক্ট এর মতোও লাগছে। সব মিলিয়ে বেশ সুন্দর প্রেজেন্টেশন হয়েছে আপু।
আসলে আপু ফুলটি অনেক বড়সড় হয়েছিল এবং কয়েক স্তরে দেয়ার কারণে সত্যি অনেক ভরাট হয়েছিল দেখতে ভালো লাগছিল ।
রঙ্গিন কাগজ দিয়ে অসাধারণ ফুল তৈরি করেছেন আপনি। আপনার কাগজের ফুল তৈরি দেখে খুব ভালো লাগলো। কাগজ ফুল তৈরি খুব দুর্দান্ত হয়েছে। ফুল তৈরি করার প্রক্রিয়া সুন্দর করে শেয়ার করেছেন। আপনার কাগজের ফুল দেখে খুব ভালো লাগলো। এত সুন্দর ডাই পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আমার রঙিন কাগজের ফুল তৈরি দেখে আপনার কাছে খুব ভালো লেগেছে জেনে আমার কাছে অনেক ভালো লাগলো ।
রঙিন কাগজ দিয়ে আপনি অনেক সুন্দর একটি ফুল তৈরি করেছেন। আপনার তৈরি ফুলটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে ফুলের পাপড়ি গুলো বেশি ভালো লেগেছে। এভাবে বেশ কয়েকটি ফুল তৈরি করে টব এর মধ্যে সাজিয়ে রাখলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।
ফুলের পাপড়ি গুলো আসলেই দেখতে সামনাসামনি অনেক সুন্দর ছিল ।
রঙিন কাগজের জিনিসগুলো বানাতে আমার কাছেও ভালো লাগে। কিন্তু কঠিন গুলো দেখলে বানানোর সাহস পাই না। আর আপনি বেছে বেছে কঠিন গুলো বানাতে বসেন। আজকের ফুল বানানোর পদ্ধতি দেখেই তো মাথা ঘুরছে। এত কঠিন জন্য ফুলটি এত সুন্দর হয়েছে দেখতে। কালারের জন্য আরো বেশি ভালো লাগছে।
কঠিন জিনিস গুলো বানাতে আমার কাছে সব সময় ভালো লাগে এবং সেগুলো দেখতেও ভালো লাগে ।