★জল রঙ দিয়ে একটি রাতের দৃশ্য আর্ট★

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



IMG_20230813_225914.jpg

আজ আমি আবার আপনাদের সামনে নতুন একটি আর্ট পোস্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি । জল রং দিয়ে আজকে আমি রাতের খুব সুন্দর একটি পেইন্টিং করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব । রাতের পেইন্টিং এর ভেতরে সুন্দর গাছ ল্যাম্প ও চাঁদ রয়েছে যেটা দেখে আসলেই অনেক সুন্দর লাগছিল । জল রঙের এই আর্ট গুলো করতে সত্যি সবসময় অনেক ভালো লাগে এজন্য যখনই আমি সময় পাই তখনই আর্টগুলো করতে বসে যাই । যদিও এই আর্টগুলো করা একটু ঝামেলার হয় তারপরও কষ্ট করে করার পর যখন আর্টটি দেখি তখন দেখলে অনেক ভালো লাগে । বিশেষ করে এর কালার কম্বিনেশনটা দেখলে সত্যিই মনটা ভালো হয়ে যায় । এই রংয়ের আর্ট গুলো যতটা ফোটে অন্য কোন রং দিয়ে ততটা ফুটিয়ে তোলা সম্ভব হয় না ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

সাদা আর্ট পেপার
মাস্কিং টেপ
পেন্সিল
কম্পাস
রং
তুলি
বোর্ড

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20230813_225835.jpg

প্রথমে একটি আর্ট পেপার নিয়ে মাস্কিং টেপ দিয়ে বোর্ডের সাথে লাগিয়ে নিয়েছি ।

20230813_225819.jpg

তারপর পেন্সিল দিয়ে একটি বৃত্ত এঁকে নিয়েছি ।

20230813_225804.jpg

এরপর ওই বৃত্তটির ভেতরে সাদা রং দিয়ে রং করে দিয়েছি ।

20230813_225746.jpg

তারপর বৃত্তের বাইরে নীল কালারের রং দিয়ে রং করা শুরু করেছি ।

20230813_225730.jpg

এরপর নীল কালারের রং দিয়ে পুরা পেপারটাকে ভরিয়ে দিয়েছি ।

20230813_225715.jpg

তারপর সাদা রং নিয়ে চাঁদের চারপাশ দিয়ে একটু হালকা হালকা করে রং করে দিয়েছি ।

20230813_225702.jpg

এরপর সাদা রং ছিটিয়ে ছোট ছোট তারা এঁকে নিয়েছি ।

20230813_225648.jpg

তারপর চাঁদের মাঝখানে হালকা হালকা করে নীল কালারের একটু রং দিয়ে দিয়েছি ।

20230813_225635.jpg

20230813_225620.jpg

এরপর চাঁদের উপরে ও নিচে গাছের কিছু ডাল এঁকে নিয়েছি কালো রং দিয়ে ।

20230813_225605.jpg

নিচের দিকে আরো একটি ডাল এঁকে নিয়েছি ।

20230813_225546.jpg

এরপর কালো রং দিয়ে একটি স্ট্রিট ল্যাম্প এঁকে নিয়েছি ।

20230813_225511.jpg

এরপর ল্যাম্পের উপরের অংশ হালকা হালকা সাদা রং দিয়ে রং করে দিয়েছি এবং ভেতরের অংশটুকু ব্রাউন কালারের রং দিয়ে রং করে দিয়েছি ।

20230813_225457.jpg

তারপর আমার আঁকাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে ম্যাসকিং টেপ খুলে নিয়েছি ও সুন্দরভাবে ছবি তুলে নিয়েছি ।

20230813_225439.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 3 years ago 

জল রং দিয়ে এভাবে যে কোন কিছু করলে তা দেখতে আমি খুব পছন্দ করি। আর যদি এরকম দৃশ্যের পেইন্টিং করা হয় তখন তো ছোট ফেরাতে ইচ্ছে করে না। খুবই চমৎকারভাবে রাতের দৃশ্যের আর্ট করেছেন। গাছ, ল্যাম্প, চাঁদ সবকিছুই অনেক সুন্দর করে অঙ্কন করেছেন। আকাশ এবং তারাটাও অনেক বেশি সুন্দর লাগছে। এরকম পেইন্টিং গুলো পরবর্তীতেও দেখার অপেক্ষায় থাকলাম তাহলে।

 3 years ago 

আমার রাতের দৃশ্যটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।

 3 years ago 

জল রং দিয়েও যে এতো সুন্দর করে রাতের দৃশ্য আঁকা যায় সেটা আপনার এই অংকনটি না দেখলে বুঝতাম না। খুবই সুন্দরভাবে আপনি ধাপে ধাপে এই আর্ট শেয়ার করেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া আগে আমিও অন্যের টা দেখে তাই ভাবতাম এখন নিজে নিজে চেষ্টা করতে করতে কিছুটা পারি । আপনিও চেষ্টা করবেন পারবেন । ধন্যবাদ ।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে পেইন্টিং টি। আপনার জল রংয়ের পেইন্টিং বরাবরই সুন্দর হয়।পেইন্টিং টি দেখে মনে হচ্ছে যেন শরৎ এর পূর্ণিমার রাত। ধন্যবাদ আপু সুন্দর পেইন্টিংটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার পেইন্টিং গুলো বরাবরই আপনার কাছে ভালো লাগে জেনে সত্যি খুশি হলাম । ধন্যবাদ ।

 3 years ago 

জল রং দিয়ে অসম্ভব সুন্দর একটা রাতের দৃশ্যের পেইন্টিং করেছেন আপনি। আপনার করা এই পেইন্টিং দেখে আমি তো অনেক বেশি মুগ্ধ হয়েছি। কালারটা আপনি অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। কালারটা অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে আর এটি দেখতেও খুব ভালো লাগছে। আপনার পেইন্টিং এমনিতেই খুব সুন্দর হয়। আর আজকের এই পেইন্টিংটিও অসম্ভব সুন্দর ছিল।

 3 years ago 

নীল কালারের রং দেখে অনেক বেশি ফুটেছে , এই জন্য আরো বেশি ভালো লাগছে । আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।

 3 years ago 

আপু আপনি তো মাঝে মধ্যেই দেখি জল রং দিয়ে খুব সুন্দর সুন্দর আর্ট করেন। আমার তো কতদিন হয়েছে যে জল রং নিয়ে বসা হয় না ।জল রঙগুলো শুকিয়ে গিয়েছে। যাই হোক আপনার আজকের চাঁদনী রাতে আর্টটি খুব ভালো লেগেছে আমার কাছে। কালার কম্বিনেশনের কারণে আরো বেশি সুন্দর লাগছে দেখতে।

 3 years ago 

আপু বেশ কয়েকদিন আগে একসাথে অনেকগুলো একে রেখেছিলাম সেগুলোই দিচ্ছি অনেকদিন হলো বসা হয় না ।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন অসাধারণ ভাবে জল রঙ দিয়ে একটি রাতের দৃশ্য আর্ট। আপনার শেয়ার করা দৃশ্য আর্ট আমার কাছে দেখতে বেশ ভালো লেগেছে। আসলে ল্যাম্পপোস্টে দেখতে আমার কাছে বেশ অসাধারণ লেগেছে। আসলে জল রং দিয়ে যেকোনো পোস্ট তৈরি করতে হলে অনেক অভিজ্ঞতা প্রয়োজন হয়। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিকই বলেছেন জলরঙের আর্ট গুলো করা আসলে একটু কষ্টকর । আমিও আগে কিছুই পারতাম না এখনো করতে করতে কিছুটা হয় ।

 3 years ago 

জল রং দিয়ে অনেক সুন্দর একটি পেইন্টিং করেছেন আপু। আপনাদের পেইন্টিং গুলো দেখতে আমার অনেক ভালো লাগে। আপনি অনেক ধৈর্য সহকারে কাজটি সম্পন্ন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

আমার পেইন্টিং গুলো আপনার কাছে ভালো লাগে যেনে সত্যি খুশি হলাম আপু । ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

জল রং ব্যবহার করে চমৎকার একটি রাতের দৃশ্য অঙ্কন করেছেন আপু। এই অঙ্গনটি আমার অনেক ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে এবং ধৈর্য সহকারে এই অংকনটি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

এসব আর্ট যদি ধৈর্য না নিয়ে করি তাহলে তো একেবারে বিচ্ছিরি হবে এজন্য একটু ধৈর্য নিয়েই করেছি ।

 3 years ago 

জল রঙ দিয়ে রাতের দৃশ্যটি চমৎকার হয়েছে। আপনি রঙের সাহায্যে খুব সুন্দর ভাবে রাতের সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। দেখে অনেক ভালো লাগলো। সুন্দর এই আর্টটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আমার রাতের সৌন্দর্য দেখে আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো । অনেক অনেক ধন্যবাদ । শুভকামনা রইল ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63266.22
ETH 1878.27
USDT 1.00
SBD 0.37