রঙীন কাগজের তৈরী বুকমার্ক

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



Polish_20240207_002738394.jpg


আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদের সাথে শেয়ার করব রঙিন কাগজের তৈরি ডাই প্রজেক্ট । রঙিন কাগজের ডাই প্রজেক্ট গুলো বানাতে সবসময় ভালো লাগে । তবে এগুলো বানাতে একটু ঝামেলা । বিশেষ করে কাগজ নিয়ে একটু আয়োজন করেই বসতে হয় যার কারণে খুব একটা বানানো হচ্ছে না । বেশ কিছুদিন হয়ে গেল বসাই হচ্ছে না । আজকে পোস্ট দিব কি ভাবছি হঠাৎ করে মনে হল যে ঝটপট কিছু একটা তৈরি করে ফেলি । তাই কাগজ নিয়ে বসেই পড়লাম আর বানিয়ে ফেললাম খুবই সুন্দর একটি বুকমার্ক । আর এই বুকমার্ক আমি তৈরি করেছি টুপির শেপে দেখতে কিন্তু ভালই কিউট হয়েছে । তাই আপনাদের সাথে ঝটপট চলে এলাম শেয়ার করতে ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

রঙীন কাগজ
কাঁচি
গ্লু
স্কেল

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20240207_002624.jpg20240207_002651.jpg
20240207_002613.jpg20240207_002603.jpg

প্রথমে লাল সবুজ হলুদ ও কালো রঙের কাগজ নিয়েছি ।তারপর হলুদ কালারের কাগজটি ১৫/১৫ সেন্টিমিটার নিয়ে কোনা করে একটি ভাঁজ দিয়েছি এবং দুই কোনা থেকে উপরের দিকে ভাঁজ করে ভেঙে দিয়েছি ।

20240207_002551.jpg20240207_002540.jpg
20240207_002525.jpg20240207_002514.jpg

তারপর ভাজটা খুলে উপরের কোনাটা এনে আবার একটা ভাঁজ দিয়েছি । দেয়ার পর দুই কোনা ভাঁজ দিয়ে ভেতরের দিকে ঢুকিয়ে দিয়েছি । এরপর কালো রংয়ের ছোট্ট এক টুকরো কাগজ নিয়েছি ।

20240207_002504.jpg20240207_002455.jpg
20240207_002444.jpg20240207_002430.jpg

এরপর কালো কাগজটি কোনা করে একটা টুপির সাইজ করে কেটে নিয়েছি । তারপরে লাল রঙের ছোট্ট একটু কাগজ নিয়ে নিচের দিকে লাগিয়ে বর্ডার তৈরি করে নিয়েছি ।

20240207_002419.jpg20240207_002407.jpg
20240207_000317.jpg20240207_002343.jpg

এরপর লালের উপরে সবুজ ও সবুজের উপরে আবার একটু লাল কাগজ লাগিয়ে নিয়েছি ডিজাইন করার জন্য । এরপর আগে থেকে বানিয়ে রাখা হলুদ রঙের উপরে এই টুপিটা গ্লু দিয়ে বসিয়ে দিয়েছি । এরপর সুন্দরভাবে ছবি তুলে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে দেখুন আমার বুক মার্কটি ।

20240207_002327.jpg

20240207_002245.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png *** VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

অত্যন্ত চমৎকার প্রক্রিয়ার মাধ্যমে রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর একটি বুকমার্ক তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে যারা বই পড়ে তারাই এই বুকমার্ক সম্পর্কে যথার্থ জ্ঞান রাখে। রঙ্গিন কাগজ দিয়ে বুকমার্ক তৈরিতে হলুদ রঙের কাগজের উপর কালো রঙ্গের কাগজটি লাগানোটা অসাধারণ হয়েছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিকই বলেছেন বই পড়ার সময় এগুলো যথেষ্ট কাজে লাগে ।এজন্য নিজেরা যদি বানিয়ে ব্যবহার করা যায় তাহলে আরো বেশি ভালো লাগে।

 2 years ago 

রঙিন কাগজের তৈরী বুকমার্ক আমাদের মাঝে তুলে ধরেছেন দেখতে চমৎকার লাগছে আপু। কাগজের ভাজ গুলো কীভাবে দিতে হয় আর কীভাবে কাগজ কেটে গ্লু লাগিয়েছেন সেটা তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

রঙিন কাগজের তৈরি বুকমার্কটি চমৎকার লেগেছে শুনে অনেক অনেক ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

বুকমার্ক আমার অনেক ভালো লাগে। আজকে আপনার কাছ থেকে রঙিন কাগজ এর সুন্দর বুকমার্ক দেখতে পেরে খুব ভালো লাগলো৷ খুব সুন্দর ভাবে আপনি এটি তৈরি করেছেন এবং এর মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইন ফুটিয়ে তুলেছেন। অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বুক মার্ক আপনার কাছে ভালো লাগে জেনে ভালো লাগলো ।তাহলে আপনিও সুন্দর করে বানানোর চেষ্টা করেন আমিও দেখি ।

 2 years ago 

রঙীন কাগজের তৈরী বুকমার্ক অসাধারণ হয়েছে। দেখে শিখতে পারলাম। এই বুকমার্ক সবারই প্রয়োজন।তাই আমি তৈরি করবো ইনশাআল্লাহ।

 2 years ago 

আমার বানানো দেখে আপনি শিখতে পেরেছেন জেনে ভালো লাগলো ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর দেখতে বুক মার্ক তৈরি করেছেন। বুকমার্ক গুলোকে দেখতে কিন্তু সত্যি খুবই কিউট লাগতেছে। কয়েকদিন আগে আমিও বুক মার্কেট তৈরি করেছিলাম তবে টুপি শেপের না। তরমুজ শেপের বুকমার্ক তৈরি করেছিলাম। যারা প্রতিনিয়ত বই পড়ে তাদের জন্য এই বুকমার্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ হঠাৎ করে যদি পড়া অবস্থায় বই রেখে উঠে যায়, তাহলে বুক মার্ক দিয়ে রাখলে কোন পেজ এটা আর ভুলে না। আপনার তৈরি করা এই বুকমার্ক আমার কাছে অসাধারণ লেগেছে।

 2 years ago 

বুকমার্ক গুলো বিভিন্ন শেপের তৈরি করা যায় দেখতে ভালই লাগে । ধন্যবাদ আপনাকে আর এগুলো কিন্তু অনেক কাজে লাগে ।

 2 years ago 

আপু আপনার ডাই প্রজেক্ট গুলোর মাধ্যমে বিভিন্ন ধরণের বুকমার্ক দেখেছি। আজকে নতুন একটি পেয়ে ভালো লাগলো। দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। কালো কাগজের কারনে চমৎকার ফুটে উঠেছে। আপনার জন্য শুভ কামনা রইল।

 2 years ago 

আমার বুকমার্ক আপনার কাছে অনেক ভালো লেগেছে যেনে অনেক অনেক খুশি হলাম । ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

বাহ রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি টুপিওয়ালা বুকমার্ক তৈরি করলেন। আসলে এরকম বুকমার্ক গুলো অনেক প্রয়োজন হয়। বিশেষ করে কোন গল্প অথবা দরকারি কোন কিছু পড়লে ওখানে এই বুট মার্ক গুলো দিয়ে চিহ্ন দিয়ে রাখা যায়। তাহলে খুব সহজেই যে পিসটা পড়েছিলাম ওটা খুঁজে পাওয়া যায়। ওকে খুব সুন্দরভাবে বুকমার্ক তৈরি করে আমাদের মাঝে যেতে হবে আপনি শেয়ার করলে। তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

তা ঠিকই বলেছেন কোন কিছু পড়তে গেলে বই ভাঁজ করলে বই নষ্ট হয়ে যায় এটা রেখে দিলে বইও সুন্দর থাকে এবং খুব সহজেই খুঁজে পাওয়া যায় ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে এগুলো তৈরি করলে যেমন সুন্দর লাগে দেখতে, তেমনি এগুলো বেশ ভালোই কাজে আসে। আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি করা টুপি শেপের এই বুকমার্কটা এত সুন্দর ছিল যে, দেখতে ভালো লেগেছে। টুপিটার কালার কালো হওয়ার কারণে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। এরকম বুকমার্ক কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা প্রতিনিয়ত বই পড়ে তাদের জন্য।

 2 years ago 

আমার কাছে এগুলো দেখতেও ভালো লাগে এবং তৈরি করতেও ভালো লাগে । আর এগুলো কাজের জিনিস নিজের তৈরি জিনিসগুলো কাজে লাগলে সেটা তো আরো ভালো লাগে ।

 2 years ago 

বই প্রেমীদের জন্য এটা খুব চমৎকার একটা জিনিস, দেখতেও খুব কিউট লাগছে। একজন বই প্রেমিকের কাছে এটা খুবই প্রয়োজনীয় এবং প্রিয় একটা জিনিস হতে পারে।

 2 years ago 

আসলে এটা যারা বই পড়ে তাদের জন্য খুবই কাজে লাগে । আর এই জিনিসটা দেখতে সত্যিই কিউট হয়েছিল ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63899.18
ETH 1841.10
USDT 1.00
SBD 0.38