★রাতের আকাশ গাছ ও চাঁদের পেইন্টিং★

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



IMG_20230822_231723.jpg

আজ আমি আবার আপনাদের সামনে নতুন একটি আর্ট পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম । নতুন নতুন আর্ট করতে আমার কাছে খুব ভালো লাগে । বিশেষ করে এই আর্ট করতে আমি অনেক বেশি পছন্দ করি । যদিও আগে একটুও করতে পারতাম না ইদানিং করতে করতে মোটামুটি করতে পারছি ।এজন্য আরও বেশি ভালো লাগছে । প্রথম যেদিন আর্ট করতে গিয়েছিলাম সেদিন অনেক সময় নিয়ে একটি আর্ট চেষ্টা করেছিলাম কিছুই করতে পারছিলাম না, মনে মনে বলছিলাম যে শুধু শুধু রং গুলো কিনলাম আর্ট করতে পারবো না রং গুলো নষ্ট হবে । এরপরও আমি বারবার চেষ্টা করে গিয়েছি যার কারণে এখন একটু হলেও করতে পারছি । আজকে আমি রাতের আকাশ গাছ ও চাঁদের পেইন্টিং করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব । এর আগেও আমি এ ধরনের একটি পেইন্টিং করেছিলাম সেটা ছিল দিনের আর এবার টা করেছি রাতের ।

প্রয়োজনীয় উপকরণ

সাদা আর্ট পেপার
মাস্কিং টেপ
রং
তুলি
বোর্ড

কার্যপ্রণালী

20230822_231656.jpg

প্রথমে একটি আর্ট পেপার নিয়ে মাস্কিং টেপ দিয়ে একটি বোর্ডের সাথে লাগিয়ে নিয়েছি ।

20230822_231641.jpg

এরপর উপরের দিকে কিছু অংশ টিয়া কালারের রং দিয়ে দিয়েছি এবং তার নিচে আবার ডিপ সবুজ কালারের রং দিয়ে দিয়েছি ।

20230822_231628.jpg

আবার তার নিচের দিকে আরো একটু টিয়া কালারের রং দিয়ে দিয়েছি ।

20230822_231615.jpg

এরপর নিচের দিকে এক সাইডে একটা চাঁদে এঁকে নিয়েছি ।

20230822_231601.jpg

এরপর সাদা রং ছিটিয়ে ছিটিয়ে তারা বানিয়ে নিয়েছি ।

20230822_231533.jpg

এরপর চাঁদের নিচে খালি অংশটুকু কালো রং দিয়ে রং করে দিয়েছি এবং হালকা হালকা দাগিয়ে দিয়ে একটু উপরের দিকে উঠিয়ে গাছের মতো করে নিয়েছি ।

20230822_231519.jpg

এরপর ডান সাইডে গাছ আঁকার জন্য ডালপালা এঁকে নিয়েছি ।

20230822_231438.jpg

এরপর সমস্ত গাছ ভর্তি কালো রং দিয়ে পাতা এঁকে নিয়েছি ।

20230822_231424.jpg

এরপর আমার আঁকাটা সম্পন্ন হয়ে গিয়েছে মাস্কিং টেপ খুলে নিয়েছি এবং সুন্দরভাবে ছবি তুলে নিয়েছি ।

20230822_231403.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 3 years ago 

রং তুলির সাহায্যে চমৎকার একটি চাঁদনী রাতের দৃশ্য ফুটে তুলেছেন আপু। আপনার এই চিত্রাংকনটি আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর ভাবে চিত্র অংকন করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

আমার চিত্রটি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে সত্যি অনেক ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

রাতের আকাশে গাছ ও চাদের অনেক সুন্দর পেইন্টিং করেছেন আপু ।আপনার পেইন্টিং গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আজকেরটা ও আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আমার পেইন্টিং গুলো আপনার কাছে ভালো লাগে জেনে খুশি হলাম আপু । ধন্যবাদ ।

 3 years ago 

প্রত্যেকটা মানুষের ভিতর কোন না কোন দিক দক্ষতা থাকে। আপনি এই কাজে খুবই দক্ষ দারুন দারুন পেইন্টিং করেন। যেটা আমার কাছে খুবই ভালো লাগে। আজকে চাঁদ ও গাছের পেইন্টিং খুবই সুন্দর ছিল যেটা আপনার অনেক বড় একটি দক্ষতা।

Posted using SteemPro Mobile

 3 years ago 

দক্ষ কিনা জানি না তবে ভাইয়া চেষ্টা করি ভালোভাবে আঁকার জন্য । আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ।

 3 years ago 

ওয়াও আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন বেশ দারুন ভাবে রাতের আকাশ গাছ ও চাঁদের পেইন্টিং। আপনার তৈরি পেইন্টিং দেখতে আমার কাছে সত্যি বেশ ভালো লেগেছে আপু। সাদা রং ছিটিয়ে দেওয়ার কারণে মনে হচ্ছে আকাশ থেকে হালকা কিছু কুয়াশা পড়ছে রাতের আধারে। ধন্যবাদ আপু এত সুন্দর একটা পোস্ট তৈরি করে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার গাছ ও চাঁদের পেইন্টিং আপনার কাছে পছন্দ হয়েছে জেনে সত্যি ভালো লাগলো ।

 3 years ago 

রাতে আকাশে গাছ ও চাদের খুব সুন্দর একটি পেইন্টিং আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন খুব ভাল লাগছে দেখতে।গুছিয়ে সুন্দর করে উপস্থাপন করেছেন শুভ কামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

গাছ ও চাঁদের পেইন্টিং দেখে আপনি সুন্দর একটি মতামত দিলেন দেখে খুশি হলাম ।

 3 years ago 

রাতের আকাশ ও চাঁদের অপরূপ সৌন্দর্যময় পেইন্টিং করেছেন। এই পেইন্টিংটি দেখতে পেয়ে মুগ্ধ হয়ে গেলাম। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার মন্তব্য দেখে আমিও মুগ্ধ হলাম ধন্যবাদ ।

 3 years ago 

আকাশে চাঁদ ও রাতের আকাশ ও প্রকৃতির পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু।আপনি রাতের সৌন্দর্য রঙতুলিতে খুব সুন্দর ভাবে ই ফুটিয়ে তুলেছেন। আমার কাছে এ ধরনের আর্ট খুবই ভালো লাগে। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার চাঁদ রাতের আকাশ ও প্রকৃতির পেইন্টিং দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন শুনে সত্যি আমিও মুগ্ধ হয়ে গিয়েছি । ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 62484.55
ETH 1780.70
USDT 1.00
SBD 0.38