রঙীন কাগজ কেটে ফুল তৈরী

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



IMG_20240224_235859.jpg


আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদের সাথে শেয়ার করব রঙিন কাগজের তৈরি সুন্দর একটি ফুল । রঙিন কাগজ দিয়ে ফুল বানাতে সবসময় খুব ভালো লাগে । আগেকার দিনে রঙিন কাগজের ফুল দিয়ে বিভিন্নভাবে সাজানো হতো সেটা দেখতে ভালো লাগতো ইদানিং রঙিন কাগজের ব্যবহার নেই বললেই চলে । তারপরও আমরা এখানে আসার পরে নতুন করে আবার রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে পাচ্ছি এবং নিত্য নতুন জিনিস শিখতে পারছি । আর ফুল যে কত ধরনের আছে এবং দেখতে সবসময় ভালো লাগে যেকোনো ধরনের ফুল হোক না কেন । রঙিন কাগজ দিয়ে কেউ বানালেও সেটা দেখতেও ভালো না লাগে আবার নিজের কাছেও বানাতে ভালো লাগে । ফুল বানাতে আমার কাছে অনেক ভালো লাগে এইজন্য মাঝে মাঝে সময় পেলে ফুল বানানোর চেষ্টা করি । আজকে সুন্দর একটি ফুল বানিয়েছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

রঙীন কাগজ
সাদা কাগজ
গ্লু
কাঁচি
পেন্সিল

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20240224_235508.jpg20240224_235457.jpg
20240224_235446.jpg20240224_235430.jpg

প্রথমে লাল সাদা কালারের দুটো কাগজ নিয়েছি । তারপর কাগজ দুটো ছোট করে কেটে নিয়েছি এবং কেটে নিয়ে মাঝখান থেকে কোনা করে একটি ভাঁজ দিয়েছি । কাগজগুলো সবদিক থেকে সমান হতে হবে এভাবে করে আমি মোট তিনটি ভাঁজ দিয়ে নিয়েছি । তারপর কোনার দিক থেকে ফুলের পাঁপড়ির মতো পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি ।

20240224_235417.jpg20240224_235405.jpg
20240224_235354.jpg20240224_235342.jpg

এরপর পেন্সিলের দাগের ওপর দিয়ে কাঁচি দিয়ে কেটে নিয়েছি । এভাবে করে আমি লাল ও সাদা মোট চারটি বানিয়ে নিয়েছি । খোলার পরে দেখুন কত সুন্দর একটি ফুলের মতো তৈরি হয়েছে । এরপর সাদা ফুলের থেকে একটা পাঁপড়ি কেটে নিয়েছি ।

20240224_235330.jpg20240224_235316.jpg
20240224_235304.jpg20240224_235242.jpg

তারপর অন্য সাদা ফুল থেকে আরো তিনটি পাঁপড়ি কেটে নিয়েছি । তারপর লালটা থেকে দুটো পাঁপড়ি এবং আরেকটি লাল থেকে মাঝখান থেকে কেটে এক খণ্ড বাদ দিয়েছি আরেক খন্ড নিয়ে নিয়েছি । তারপর প্রত্যেকটা পাঁপড়ি গ্লু দিয়ে লাগিয়ে দেখুন সুন্দরভাবে ফুল বানিয়ে নিয়েছি । ফুলগুলো বানানো হয়ে গেলে মাথার দিক থেকে একটু ভেঙে দিয়েছি যাতে ফুলগুলো দেখতে সুন্দর লাগে । তারপর কাঁচি দিয়ে গোড়ার দিকে একটু করে কেটে নিয়েছি ফুলগুলো সুন্দরভাবে সেট করার জন্য ।

20240224_235230.jpg20240224_235205.jpg
20240224_235150.jpg20240224_235136.jpg

এরপর একটি কাঠি নিয়েছি তারপর কাঠির মাথায় প্রথমে সাদা ছোট পাঁপড়ি টা লাগিয়ে দিয়েছি । এরপর সাদার নিচে একটু গ্লু লাগিয়ে এভাবে লাল লাগিয়ে দিয়েছি তারপর আবার একটি সাদা এবং আবার একটি লাল এভাবে করে সবগুলো দিয়ে লাগিয়ে নিয়েছি ।

20240224_235122.jpg20240224_235109.jpg

এরপর একটি সবুজ কাগজ নিয়ে পাতা কেটে নিয়ে ঝিরিঝিরি করে ডিজাইন করে নিয়েছি । এরপর পাতার নিচের দিকে গ্লু লাগিয়ে ফুলের নিচের দিকে লাগিয়ে দিয়েছি । ব্যাস এভাবে করেই আমার রঙিন কাগজের তৈরি সুন্দর একটি ফুল তৈরি হয়ে গিয়েছে ।

20240224_235045.jpg

20240224_235029.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png *** VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ কেটে খুব চমৎকার একটি ফুল তৈরি করেছেন। সাদা এবং লাল রঙের ফুল হওয়ায় দেখতে বেশি আকর্ষণীয় লাগছে। ফুলটি তৈরির প্রত্যেকটি ধাপ খুব চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। অনেক ধন্যবাদ ফুল তৈরির এই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে আপু ফুলটি লাল ও সাদা দিয়ে তৈরি করার কারণে অনেক বেশি ফুটেছিল এবং দেখতে সুন্দর লাগছিল ।

 2 years ago 

কাগজ কেটে ফুল তৈরি করেছেন দেখতে অসম্ভব সুন্দর লাগছে। ফুলের ডিজাইন এবং কালার কম্বিনেশন সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আপনি আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 2 years ago 

ফুলের ডিজাইন ও কালার কম্বিনেশন অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে এবং আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ।

 2 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে রঙিন কাগজ কেটে ফুল তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি রঙিন কাগজের ফুল দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। এমনিতেই রঙিন কাগজ দিয়ে যেকোনো ধরনের ফুল তৈরি করলে দেখতে বেশ ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার রঙিন কাগজের ফুলটি আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে জেনে অনেক অনেক ভালো লাগলো ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ফুল তৈরি করে আমাদের সঙ্গে শেয়ার করেছেন। ফুলটি দেখতে খুবই চমৎকার হয়েছে। রঙিন কাগজ দিয়ে এভাবে কোন কিছু তৈরি করতে আমারও অনেক ভালো লাগে। ফুল তৈরির প্রক্রিয়াটি আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। সাদা ও লাল রঙের কাগজ দিয়ে ফুলটি তৈরি করেছেন এবং সবুজ রঙের কাগজ দিয়ে পাতা তৈরি করেছেন। কালার কম্বিনেশনটা অনেক সুন্দর হয়েছে।

 2 years ago 

আসলে রঙিন কাগজের কোন কিছু বানাতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে । ধন্যবাদ আপু ।

 2 years ago 

রঙিন কাগজ কেটে খুবই দক্ষতার সাথে ফুল তৈরি করেছেন। আপনার ফুল তৈরি করার ধামগুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। দেখে শিখে নিলাম। আসলে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করতে আমার অনেক ভালো লাগে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি দেখে শিখে নিয়েছেন তাহলে একদিন বানিয়ে ফেলুন ঝটপট করে।

 2 years ago 

আরে বাহ্ আপনি তো দেখছি অনেক সুন্দর করে রঙিন কাগজ কেটে ফুল তৈরি করেছেন যে ফুলটা অনেক সুন্দর হয়েছে। সাদা এবং লাল কালারের কাগজ ব্যবহার করে এটা তৈরি করার কারনে বেশি সুন্দর লাগতেছে দেখতে। আপনার এরকম দক্ষতা মূলক সুন্দর সুন্দর কাজগুলো যত দেখি আমার কাছে তত সুন্দর লাগে। আপনি এই ফুল তৈরি করার পদ্ধতি সুন্দর করে সবার মাঝে তুলে ধরেছেন। যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর আপনার উপস্থাপনা দেখে যে কেউ এই ফুলটা খুব সহজেই তৈরি করে নিতে পারবে।

 2 years ago 

সাদা ও লাল কালার যে কোন জিনিস দেখলেই ভালো লাগে । দুটি কম্বিনেশনে এর ফুলটি তৈরি করার কারণে আরো বেশি ভালো হয়েছে।

 2 years ago 

রঙিন কাগজ কেটে অনেক সুন্দর ফুল তৈরি করেছেন দেখতে এক কথায় অসাধারণ সুন্দর লাগছে আপু। সত্যি বলতে আমি তো প্রথমে দেখে ভেবে নিয়েছিলাম এটা অরজিনাল গোলাপ ফুল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

রঙিন কাগজের ফুলটি আপনার কাছে অসাধারণ লেগেছে শুনে ভালো লাগলো।

 2 years ago 

আসলে রঙ্গিন পেপার দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। আপনি আজকে রঙ্গিন কাগজ দিয়ে অসাধারণ একটি সুন্দর ফুলের অরিগমি তৈরি করেছেন।আর এরকম অরিগমি গুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। আপনি খুবই ফ্রেশ ভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

আমার রঙিন কাগজের তৈরি ফুলের অরিগামিটা আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।

 2 years ago 

রঙিন কাগজ কেটে দারুন একটা ফুল তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার তৈরি কি তো এই রঙিন কাগজের ফুল দেখে খুবই ভালো লাগলো। এ ধরনের রঙিন ফুল বর্তমান সময়ে কমিউনিটিতে অনেক দেখা যায় আপনি এটা চমৎকারভাবে তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার কাগজের ফুল আপনার কাছে অনেক সুন্দর লেগেছে জেনে সত্যি অনেক অনেক খুশি হয়েছি । আসলে এখানে সবার সুন্দর সুন্দর জিনিস দেখতে ভালোই লাগে ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65173.80
ETH 1902.70
USDT 1.00
SBD 0.38