★রঙীন কাগজ দিয়ে ফুল তৈরি★

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



Polish_20230723_180655376.jpg


আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি ডাই প্রজেক্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি । রঙীন কাগজের তৈরি ডাই প্রজেক্ট গুলো তৈরি করতে খুবই ভালো লাগে । আজকে আমি রঙিন কাগজ দিয়ে একটি সুন্দর ফুল তৈরি করেছি । রঙিন কাগজের তৈরি ফুল গুলো দেখতে খুবই ভালো লাগে ।আগেকার দিনে তো রঙিন কাগজ দিয়ে গ্রামের বিয়ের অনুষ্ঠানে সুন্দরভাবে সাজানো হতো এখন গ্রামের বিয়ের অনুষ্ঠানের রঙিন কাগজ দিয়ে সাজায় কিনা জানিনা । তবে রঙিন কাগজ দিয়ে কিছু বানাতে ভালই লাগে । আগে যখন ছোট ছিলাম তখন স্কুলে স্পোর্টসের সময় রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে লাইন টেনে টেনে সাজানো হতো সেটা দেখতেও ভালো লাগতো । রঙিন কাগজের তৈরি জিনিস গুলো বানাতে গেলে আগেকার দিনের বহু কথাই মনে পড়ে যায় ।

arabesko.ru_13-1.png

প্রয়োজনীয় উপকরণ

রঙীন কাগজ
সাদা কাগজ
গ্লু
কাঁচি

arabesko.ru_13-1.png

কার্যপ্রণালী

arabesko.ru_13-1.png

20230723_180526.jpg20230723_180514.jpg
20230723_180500.jpg20230723_180447.jpg
20230723_180430.jpg20230723_180410.jpg

প্রথমে একই সাইজের সাদা ও লাল দুটো কাগজ নিয়েছি ।তারপরে দুটো কাগজ একসাথে করে মাঝখান থেকে একটি ভাঁজ দিয়েছি এবং কাঁচি দিয়ে কাগজ দুটো একসাথে করে কেটে নিয়েছি । একটা পাঁপড়ির মতো করে এভাবে করে আমি লাল ছয়টা ও সাদা ছয়টা কেটে নিয়েছি । এবং প্রত্যেকটা পাঁপড়ি আবার সুন্দর করে একটু ভেঙে দিয়েছি যাতে ফুলটা দেখতে সুন্দর লাগে ।

20230723_180355.jpg20230723_180340.jpg
20230723_180328.jpg20230723_180313.jpg

এরপর সাদা একটা পাঁপড়ি নিয়ে এক কোনায় একটু গ্লু লাগিয়ে নিয়ে তারপরে লাল একটা পাঁপড়ি বসিয়ে দিয়েছি । তারপর এভাবে করে একটা সাদা একটা লাল করে করে প্রত্যেকটা পাঁপড়ি বসিয়ে নিয়েছি । সবগুলো বসানো হয়ে গেলে একটা সাইডে আবার একটু গ্লু লাগিয়ে নিয়েছি ।

20230723_180301.jpg20230723_180245.jpg
20230723_180234.jpg20230723_180222.jpg

গ্লু লাগিয়ে অপর পাশ থেকে আরও একটা পাঁপড়ি এনে টেনে লাগিয়ে দিয়েছি । এরপর লাল ও হলুদ রঙের আরো চিকন চিকন দুটো কাগজ নিয়ে ঝিরিঝিরি করে কাঁচি দিয়ে কেটে নিয়েছি এবং হলুদ রঙের ছোট্ট ঝিরিঝিরি করা কাগজটার সাথে পেঁচিয়ে পেচিয়ে গোল করে নিয়েছি ।

20230723_180209.jpg20230723_180151.jpg
20230723_180138.jpg20230723_180126.jpg

এরপর হলুদ রঙের চারপাশ দিয়ে লাল রঙের কাগজটা পেঁচিয়ে নিয়েছি । তারপর ফুলের মাঝখানে গ্লু লাগিয়ে নিয়ে ওই পেঁচানো ঝিরিঝিরি কাগজটা বসিয়ে দিয়েছি ।

20230723_180114.jpg20230723_180101.jpg
20230723_180049.jpg20230723_180035.jpg

এরপর আরও একটি সবুজ রংয়ের কাগজ নিয়ে কোনা থেকে পেঁচিয়ে পেঁচিয়ে একটা ডাটির মত তৈরি করে নিয়েছি । তারপর এক সাইডের এক পাশে একটু কেটে নিয়েছি। । এরপর সবুজ রংয়ের আরো দুটো পাঁপড়ি কেটে নিয়েছি ।

20230723_180020.jpg20230723_180005.jpg
20230723_175846.jpg20230723_175830.jpg

এরপর ওই ডাটিটার পেছনে একটু গ্লু লাগিয়ে ফুলের পেছনে লাগিয়ে দিয়েছি । তারপর ডাটির সাথে দুটো পাতা লাগিয়ে নিয়েছি । এভাবেই আমার রঙিন কাগজের তৈরি সুন্দর একটি ফুল তৈরি হয়ে গিয়েছে । এরপর সুন্দরভাবে ছবি তুলে নিয়েছি ।

20230723_175806.jpg

20230723_175750.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 3 years ago 

রঙীন কাগজ দিয়ে ফুল তৈরি অসাধারণ হয়েছে। দেখে খুবি ভালো লেগেছে। এতো সুন্দর ডাই পোস্ট ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আমার রঙিন কাগজের তৈরি ফুলটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো । অনেক ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

আগেকার সময় গ্রামে কোন অনুষ্ঠান হলেই সুন্দর করে কাগজ কেটে কেটে নকশা তৈরি করা হতো এবং সাজানো হতো। তবে এখন সময়ের সাথে সাথে সবকিছু হারিয়ে গেছে। যাই হোক আপু আপনার তৈরি করা কাগজের ফুল দেখতে খুবই সুন্দর হয়েছে। সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগছে কালার কম্বিনেশন। অনেক সুন্দর ভাবে ফুল তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 3 years ago 

আসলেই আপু আগেকার দিনের ঐতিহ্য গুলো সব হারিয়ে যাচ্ছে । ধন্যবাদ আপু আপনাকে আমার ফুলটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 3 years ago 

কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে সময় লাগলোও দেখতে খুব সুন্দর দেখায়। রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর একটি ফুল তৈরি করেছেন। ফুল টি দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। কাগজের কালার কাম্বিনেশন খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। এত সুন্দর একটি ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজের তৈরি জিনিসের কালার কম্বিনেশন টাই আসল । সুন্দরভাবে কাগজ ব্যবহার করলে দেখতে ভালো লাগে ।আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অসম্ভব সুন্দর একটি ফুল তৈরি করেছেন। লাল এবং সাদা রং হওয়াতে কালার কম্বিনেশন খুব চমৎকারভাবে ফুটে উঠেছে। এ ধরনের ফুলগুলো ঘরে সাজালে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি ফুল শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলেই আপু লাল ও সাদা দেয়ার কারণে ফুলটি সত্যি অনেক ফুটেছে ।

 3 years ago 

আপু রঙ্গিন কাগজের তৈরি করা ফুলটি দেখে তো অনেক ভালো লেগেছে। আমি মুগ্ধ হয়ে গেছি আপনি এত সুন্দর ভাবে তৈরি করলেন আপু সত্যি মনে করছি আমি কোন গাছের ফুল কিংবা কিনা ফুলে ফটোগ্রাফি। অনেক ভালো লেগেছে ধাপমগুলো খুব সুন্দরভাবে শেয়ার করলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপু আমার ফুলটি দেখে সুন্দর একটি মন্তব্য করার জন্য ।

 3 years ago 

আপু আপনার তৈরি রঙিন কাগজের ফুলটি দেখতে অসাধারন লাগতেছে। ইউনিক একটি ফুল তৈরি করেছেন। রঙিন কাগজের জিনিস গুলো চমৎকার ফুটে উঠেছে। এধরনের কাজ গুলো করতে এবং দেখতে ভীষণ ভালো লাগে ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে আসলেও সুন্দর ফুটে দেখতে ভালো লাগে ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করার দারুন একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার তৈরি করা এই রঙিন কাগজের ফুল দেখে আমার কাছে নয়নতারা ফুল বলে মনে হয়েছে।

 3 years ago 

এরকম নয়নতারা ফুল আছে বলে তো আমার মনে হয় না । তবুও আপনার কাছে নয়নতারা লেগেছে জেনে ভালো লাগলো ।

 3 years ago 

ফুলটি আকর্ষণীয় লাগছে দেখতে।রঙিন কাগজের তৈরি যেকোনো জিনিস দেখতে ভালো লাগে।আপনার ডাই এর কালার কম্বিনেশন জাস্ট অসাধারণ ছিল।আপনি ডাই তৈরির ধাপগুলো খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন,এটা দেখে অনেক ভালো লেগেছে।তাছাড়া এই ডাই গুলো তৈরি করতে অনেকটা সময় এবং ধৈর্য্যর প্রয়োজন হয়।কেননা একটু ভুল হলেই পুরোটা নষ্ট হয়ে যায়।ধন্যবাদ আপু সুন্দর ডাই পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলেই কাগজে যে কোন জিনিস দেখতে আকর্ষণীয় লাগে এবং বানাতেও ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65315.47
ETH 1953.41
USDT 1.00
SBD 0.37