জল রঙের করা আমার নতুন একটি আর্ট
আসসালামু আলাইকুম
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
প্রয়োজনীয় উপকরণ
মাস্কিং টেপ
রং
তুলি
বোর্ড
কার্যপ্রণালী
প্রথমে একটি আর্ট পেপার নিয়ে মাস্কিং টেপ দিয়ে একটি বোর্ডের সাথে চারপাশ লাগিয়ে নিয়েছি ।
এরপর উপরের দিক থেকে নীল কালারের রং দিয়ে রং করা শুরু করেছি ।
এরপর নীলের নিচের দিকে কিছু সাদা দিয়ে দিয়েছি । তারপর সাদার পরে কিছুটা টিয়া কালারের রং দিয়েছি এরপর হলুদ কালারের রং দিয়ে ভরে দিয়েছি ।
এরপর একেবারে নিচের দিকে কালো রং করে দিয়েছি ।
এরপর লাল রং দিয়ে একটি সূর্য এঁকে নিয়েছি ।
এরপর সূর্যের ওপর দিয়ে কালো রং দিয়ে গাছের ডালপালা এঁকে নিয়েছি ।
এরপর গাছের উপর দিয়ে কালো রং দিয়ে পাতা পাতা দিতে শুরু করেছি ।
তারপর পুরো গাছটা কালো রং দিয়ে পাতা দিয়ে ভরে দিয়েছি ।
এরপর নিচের দিকে কিছু অংশ কালো রং দিয়ে বাড়িয়ে দিয়ে ছোট ছোট গাছের মতো বানিয়ে নিয়েছি ।
এরপর কালো রং দিয়ে কয়েকটা পাখি এঁকে নিয়েছি ।
তারপর মাস্কিং টেপ খুলে নিয়েছি এবং সুন্দরভাবে ছবি তুলে নিয়েছি ।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
| ফটোগ্রাফার | @tauhida |
|---|---|
| ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
| আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
|---|
ঠিক বলেছেন আপু। যেকোনো রঙ এই আর্ট সুন্দর লাগে খুব। তবে জ্বল রং এর আর্ট গুলো আমার কাছে একটু বেশি সুন্দর লাগে। তবে হাতে আঁকা যেকোনো আর্টই হোক। আমি তেমন একটা পারিনা। আপনার আর্টটি খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে কালার কম্বিনেশনটা খুবই ভালো লেগেছে আমার কাছে।
একদম তাই আর্ট দেখতেও ভালো লাগে তবে জলরঙের আটগুলো মনে হয় সত্যিই একটু বেশিই ভালো লাগে কালার কম্বিনেশন এর কারণে ।
জল রঙ দিয়ে অঙ্কিত ডিজাইনটি অসম্ভব ভালো লাগছে। এর কালার কম্বিনেশন খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। আপনি আপনার অঙ্কন পদ্ধতি আমাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য
ধন্যবাদ ভাইয়া আমার আর্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভাল লাগল ।
জল রং দিয়ে পেইন্টিং করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে জল রং দিয়ে একটা পেইন্টিং করেছেন, যেটা অনেক বেশি সুন্দর ছিল। কালার কম্বিনেশনটাও অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছে এবং দেখতেও আকর্ষণীয় লাগছে। আপনি কিন্তু অনেক সুন্দর পেইন্টিং করতে পারেন এটা বলতে হয়।
আমার জলরঙে আর্টটি আপনার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে শুনে অনেক অনেক খুশি হলাম ।
দারুণ চিত্র অঙ্কন করেছেন আপু পাখিগুলো উড়ে যাওয়ার দৃশ্যটা অনেক বেশি ভালো লেগেছে সন্ধ্যাবেলায় পাখিগুলো যেন আপন নীড়ে ফিরে যাচ্ছে। চমৎকার আর্ট করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া আমার আর্টের ভিতরে আপনার কাছে পাখিগুলো উড়ে যাওয়ার দৃশ্যটি ভালো লেগেছে জেনে খুশি হলাম ।
আমার কাছেও নতুন নতুন আর্ট করতে ভীষণ ভালো লাগে। আজকে আপনি সুন্দর একটি জল রং দিয়ে আর্ট করার চেষ্টা করেছেন। আমার কাছে ভীষণ ভালো লাগলো। আমারও বসে থাকতে ইচ্ছা করে না। কোন কাজ করতে খুবই ভালো লাগে। সময় কেটে যায়। আপনি দারুন দক্ষতায় প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন এবং কালার কম্বিনেশন টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য শুভেচ্ছা রইল। অনেক দারুন ছিল
মাঝে মাঝে কিছুই করতে ইচ্ছা করে না আর মাঝে মাঝে আঁকার ইচ্ছা অনেকটাই বেড়ে একসাথে পারলে অনেকগুলো করে রাখি ।
ব্যক্তিগতভাবে আমি এটাই মনে করি যে কোন কাজ পারি না বলে ফেলে রাখা উচিত নয় সেই কাজটা নিয়ে যদি প্রতিনিয়ত চর্চা করা হয় তাহলে একটা সময়ে গিয়ে সেটা সবথেকে বেশি সুন্দর হয়। আপনি তো দেখছি মনের দিক দিয়ে অনেক বেশি শক্তিশালী প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন সুন্দর সুন্দর অংকন করার। দারুন একটি অংকন আমাদের মাঝে তুলে ধরেছেন বিশেষ করে গাছের দৃশ্যটা আমার কাছে অসাধারণ লেগেছে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
চেষ্টা করতে করতে একটা সময় সবকিছু হয়ে যায় এজন্য আমি চেষ্টা করি সব সময় ।
জল রং এর এত সুন্দর একটা নতুন আর্ট দেখে অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। সম্পূর্ণ ম্যান্ডেলা আর্ট আপনি অনেক সময় ব্যবহার করে অঙ্কন করেছেন নিশ্চয়ই। ব্যাকগ্রাউন্ডটা যেমন অনেক বেশি সুন্দর হয়েছে, তেমনি গাছগুলো ও অনেক বেশি ভালো লাগছে।
জলরঙ দিয়ে একটি প্রাকৃতিক দৃশ্য আঁকার চেষ্টা করেছি এটা ম্যান্ডেলা আর্ট কেমনে হলো বুঝলাম না ।
আসলেই আর্ট গুলো করার জন্য সময় বের করা। সুন্দর করে গুছিয়ে বসা একটা জটিল বিষয় আপু। তারপরও আপনি সময় সুযোগ বের করে প্রতিনিয়ত জল রঙ দিয়ে নতুন নতুন পেইন্টিং শেয়ার করতেছেন। অনেক সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আপনি শেয়ার করলেন। জল রং দিয়ে এত সুন্দর পেইন্টিং দেখতে খুবই ভালো লাগলো।
জল রঙের আয়েরগুলো করতে একটু বেশিই গুছিয়ে বসতে হয় । পানি নিতে হয় সাথে অন্য কিছু নিতে এর জন্য বেশি ঝামেলা লাগে আমার কাছে ।
জলরঙ দিয়ে করা আপনার আর্ট টি দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো ।আপনার ইদানিং আর্ট করতে বেশ ভালো লাগছে জেনেও ভালো লাগলো। আমি যদিও মাঝে মাঝে আর্ট করি তারপরও খুব একটা সময় হয়ে ওঠে না। তবে আর্ট গুলো দেখতে বেশ ভালো লাগে ।ধন্যবাদ আপনাকে।
মাঝে মাঝে কিছুই করতে ইচ্ছা করে না কিন্তু ইদানিং আর্ট করতে ভালই লাগে এজন্য চেষ্টা করি সব সময় করার জন্য ।