পোলাও রান্না রেসিপি
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালোই আছি।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো পোলাও রান্নার রেসিপি। আর যে কোনো অনুষ্ঠানে পোলাও ছাড়াতো চিন্তাই করা যায় না। কম বেশি সবাই পোলাও রান্না করতে পারে।আমি কিভাবে পোলাও রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে শুরু করা যাক।
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| বাসমতি চাল | ৭০০গ্রাম |
| তেল | পরিমাণ মতো |
| ঘি | ৩টেবিল চামচ |
| লবণ | স্বাদমতো |
| কাটা পেঁয়াজ | ২কাপ |
| লিকুইড দুধ | ১কাপ |
| আদা বাটা | ১টেবিল চামচ |
| রসুন বাটা | ১টেবিল চামচ |
| লবঙ্গ | ৪পিছ |
| এলাচ | ৪পিছ |
| দারচিনি | ৩পিছ |
| রং | ৩চিমটি |
প্রস্তুত প্রণালী:
চালগুলো ভালোমত ধুয়ে একটি চালনীতে পানি ঝরাতে রেখে দিয়েছি।
চুলাই একটি পাতিল বসিয়ে পাতিলটা ভালোমত গরম হয়ে আসলে তাতে পরিমাণমত তেল ও ঘি দিয়ে দিয়েছি।
তেল ও ঘে ভালো মতো গরম হয়ে গেলে তার ভিতরে পেঁয়াজ কুচি গুলো দিয়ে দিয়েছি।
পেঁয়াজ বাদামি করে ভাজা হয়ে গেলে এভাবে তেল ঝরিয়ে একটা বাটিতে তুলে নিয়েছি।
তারপরে ওই তেলের ভিতরে দারচিনি, এলাচ ও লবঙ্গ গুলো দিয়ে দিয়েছি।
সবকিছু ভালোমত তেলের সাথে নাড়াচাড়া দিয়ে তার ভিতরে কাটা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি।
পেঁয়াজ একটু বাদামি করে ভাজা হয়ে গেলে তার ভিতরে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিয়েছি।
চালগুলো একটু ভেজে তার ভিতরে পরিমামত লবন দিয়ে দিয়েছি।
তারপরে আরো একটু নাড়াচাড়া দিয়ে তার ভিতরে আদা ও রসুন বাটা দিয়ে দিয়েছি। সবকিছু দেওয়া হয়ে গেলে আর কিছু সময় চালগুলো ভাজতে হবে চালের রং পরিবর্তন না হওয়া পর্যন্ত।
চালগুলো এভাবে ভাজা হয়ে গেলে তার ভিতরে চালের ডাবলের একটু কম পানি দিয়েছি।
তারপর একটা বলক আসলে তার ভিতরে দুধ দিয়ে দিয়েছি।
এপর্যায়ে পানিটা একটু কমে আসলে চুলার জালটা কমিয়ে দমে বসিয়ে দিয়েছি।
পানিটা পুরাপুরি টেনে আসলে তার ভিতরে ৩ চিমটি রং তিনপাশে দিয়ে হালকা হাতে নেড়ে দিয়েছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই থেকে তিন মিনিট রেখে দিয়েছি। ব্যাস আমার পোলাও টা এখন রান্না হয়ে গেছে।
পোলাও টা আমি এখন একটা ডিশে তুলে নিয়েছি। এখন এটা গরম গরম খাওয়ার পালা।
আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
| ফটোগ্রাফার | @tauhida |
|---|---|
| ডিভাইস | অপ্পো এফ1 |
Cc-
ধন্যবাদ
আমি তৌহিদা, বাংলা আমার মাতৃভূমি।বাংলাতে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতে ভালোবেশি।
খুব সুন্দর হয়েছে আপু।দেখেই লোভ লেগে গেল।ধন্যবাদ আপনাকে আপু।
আপনাকেও ধন্যবাদ।
জর্দার রং দিয়ে পোলাওগুলো একটু বেশী আকর্ষনীয় লাগছে। হ্যা, আপনি রান্নায় দক্ষ এটা পরিস্কার। সুন্দরভাবে উপস্থাপন করেছেন প্রতিটি ধাপ। ধন্যবাদ
ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ভাবে আপনার কথাগুলো উপস্থাপন করার জন্য।
আপনি তো জানেন না হাফিজ ভাই, আমাদের চারবোনের মধ্যে সে পাকা রাঁধুনি , এখানেও সে তার প্রমাণ দিয়েছে যার সকল কৃতিত্ব আমার আম্মার।