সাদা কালো কাগজ দিয়ে ফুল তৈরী

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



Polish_20231125_235613244.jpg


আজ আমি আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আমি আপনাদের সাথে কাগজের তৈরি ফুল শেয়ার করবো । রঙিন কাগজের তৈরি জিনিস গুলো বানাতে ভালো লাগে এজন্য সবসময় রঙিন কাগজ দিয়ে তৈরি করা হয় ।আজকে ভাবলাম যে একটু ভিন্নতা আনার জন্য সাদা কালো কাগজ দিয়ে তৈরি করি । সাদা কালো কাগজ দিয়ে ফুলটা তৈরি করার কারণে দেখতে একটু ভিন্ন ধরনের লাগছে এবং সুন্দর লাগছে । বিশেষ করে সাদা আর কালো রঙ এ দুটি দিয়ে যা কিছু বানানো হোক না কেন একটু বেশি সুন্দর লাগে । আমার সাদাকালো কাগজের তৈরি ফুলটি এখন আপনাদের সাথে শেয়ার করব ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

সাদা কালো কাগজ
কাঁচি
গ্লু

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20231125_235513.jpg20231125_235501.jpg
20231125_235446.jpg20231125_235431.jpg

প্রথমে সাদা রঙের একটি কাগজ নিয়ে কোনা করে ভাঁজ দিয়ে নিচের অংশটুকু কেটে ফেলেছি । তারপর কোনা কোনা করে মোট চারটি ভাঁজ দিয়েছি । তারপর পেন্সিল দিয়ে একটা পাঁপড়ির মতো এঁকে নিয়েছি ।

20231125_235416.jpg20231125_235358.jpg
20231125_235345.jpg20231125_235329.jpg

এরপর পেন্সিলের দাগের উপর দিয়ে কাঁচি দিয়ে কেটে নিয়েছি । তারপর নিচের দিক থেকে শুরু করে মাঝামাঝি পর্যন্ত ঝিরিঝিরি করে কেটে নিয়েছি । এরপর একই রকম ভাবে কাল ও সাদা কাগজ নিয়ে চারটি বানিয়ে নিয়েছি ।

20231125_235314.jpg20231125_235301.jpg
20231125_235249.jpg20231125_235237.jpg

তারপর একটার পর একটা গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি ।এরপর আরও একটি সাদা কাগজ নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কাঁচি দিয়ে কেটে নিয়েছি ।

20231125_235225.jpg20231125_235211.jpg
20231125_235159.jpg20231125_235145.jpg

এরপর সাদা কাগজটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল ফুলের মত বানিয়ে আগে থেকে বানিয়ে রাখা ফুলের মাঝখানে গ্লু দিয়ে বসিয়ে দিয়েছি । এরপর ছোট ছোট চিকন করে চারটি কাগজ কেটে নিয়েছি এবং তিনটি পাতা সাদা রংয়ের কেটে নিয়ে ডিজাইন করে নিয়েছি । এরপর ফুলটি উল্টিয়ে চিকন কাগজ তিনটি গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি ।

20231125_235133.jpg20231125_235120.jpg
20231125_235108.jpg20231125_235053.jpg

তারপর ওই সাদা পাতা তিনটা নিয়ে চিকন কাগজের মাথায় বসিয়ে দিয়েছি । এরপর গোল গোল করে আরো কয়েকটা কাগজ কেটে নিয়েছি । তারপর গোল কাগজগুলো পাতার মাথার দিকে বসিয়ে দিয়েছি গ্লু দিয়ে । আমার ফুলটি বানানো হয়ে গিয়েছে তারপর ছবি তুলে নিয়েছি ।

20231125_235038.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

সাদাকালো কাগজ দিয়ে আপনি খুবই চমৎকার একটি ফুল তৈরি করেছেন। এ ধরনের ফুলগুলো তৈরি করে দেয়ালে টাঙিয়ে রাখলে দেখতে ভীষণ ভালো লাগে। তৈরি প্রতিটা ধাপ আপনি খুব চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। পাশাপাশি সুন্দর বর্ণনাও করেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে । আমার ফুলটি আপনার কাছে ভীষণ ভালো লেগেছে শুনে খুশি হলাম ।

 3 years ago 

আপু আপনি সাদা কালো কাগজ দিয়ে খুব সুন্দর ওয়ালমেট বানিয়েছেন। আপনার এই ওয়ালমেট আমার কাছে অনেক ভালো লেগেছে। দেয়ালে লাগানোর পর দেখতে আরও বেশি সুন্দর লেগেছে। এই ধরনের ওয়ালমেট দিয়ে ঘর সাজালে দেখতে অনেক ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

দেয়ালে লাগানোর পর আসলেই অনেক সুন্দর লাগছিল ।আমি এমনি লাগিয়ে দেখেছিলাম ভালো লেগেছে আমার কাছেও ।

 3 years ago 

অনেক অনেক সুন্দর হয়েছে আপু এই ডাই টি । সাদা কালো পেপারের কম্বিনেশনে তৈরি করায় এটি অনেক বেশি সুন্দর হয়েছে। রঙিন কাগজ দিয়ে এই গুলো করতে আপনি অনেক ভালোবাসেন জেনে ভালো লাগলো। ধাপে ধাপে খুব সুন্দর ভাবে এটি আপনি উপস্থাপন করেছেন যা পোস্টের কোয়ালিটিকে অনেক হাই করে তুলেছে।

 3 years ago 

আসলে সাদা কালো কাগজ দিয়ে বানানোর কারণে অনেক বেশি সুন্দর লেগেছিল ।

 3 years ago 

পোস্টের ভিন্নতা আনার জন্য রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুল তৈরি করেছেন। দেওয়ালে ঝুলানোর পর তো দারুন লাগছে দেখতে। আসলে সাদা এবং কালো কাগজের কম্বিনেশন টা খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। দেখে বোঝা যাচ্ছে বেশ সময় নিয়ে করেছেন এটি। কাগজগুলো এভাবে চিকন করে কাটা বেশ ধৈর্যের ব্যাপার। ভালো লাগলো আপনার ডাই টি দেখে। অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আসলে এটি বানাতে অনেক সময় লেগেছিল তবে বানানোর পরে দেখতে সত্যি ভালো লেগেছে ।

 3 years ago 

সাদাকালো কাগজ কেটে অনেক সুন্দর একটি ফুল তৈরি করেছেন আর একগুচ্ছ ফুল একসাথে আছে বলে দেখতে আরো বেশি সুন্দর লাগছে। আপনার চমৎকার কাজের দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি দেখে মন্তব্য করার জন্য ।

 3 years ago 

সাদা কালো কাগজের তৈরি হলে হলেও এটি একদম অসাধারণ হয়েছে৷ এর মধ্যে খুবই সুন্দর সুন্দর কিছু ডিজাইন ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন আপনি৷ একই সাথে এটি তৈরি করতেও আপনি অনেক কষ্ট করেছেন যা দেখে বুঝা যাচ্ছে৷ আর এটি তৈরি করার মাধ্যমে আপনি আপনার প্রতিভাকে খুবই ভালোভাবে তুলে ধরেছেন৷

 3 years ago 

আমার সাদা কালো কাগজের ফুলটা আপনার কাছে অসাধারণ লেগেছে । শুনে ভালো লাগলো । ধন্যবাদ ।

 3 years ago 

এমন ওয়ালমেট জাতীয় ফুলগুলো আমার খুবই ভালো লাগে আপু। খুব সুন্দর ভাবে আপনি সাদা কালো পেপার দিয়ে ফুল তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এই জাতীয় ওয়ালমেট ঘরে টাঙিয়ে রাখতে বেশ সুন্দর দেখায়।

 3 years ago 

দেখতে আসলেই অনেক সুন্দর লেগেছিল ফুলটি ।ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

আপনার কাগজের ফুল টা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কালার কম্বিনেশন টা দারুন হয়েছে। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

আমার ফুলটি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন শুনে আমিও মুগ্ধ হয়ে গেলাম । অনেক ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

প্রথম ছবিটাতে কাগজের কালার সাদা কালো বোঝা যাচ্ছেনা। খুব সুন্দর লাগছে দেখতে। ঠিকই বলেছেন সাদা কালো কম্বিনেশনটা খুব ভালো লাগে। এজন্য আপনার ফুলটা খুব সুন্দর ফুটে উঠেছে। অনেক সময় নিয়ে ফুলটি তৈরি করেছেন বোঝা যাচ্ছে। কিন্তু দেখতে ভালো লাগছে। ধন্যবাদ আপু সুন্দর একটি ফুল তৈরি শেয়ার করার জন্য।

 3 years ago 

সাদা কালো কম্বিনেশনটা ভালো লাগে দেখেই সাদাকালো করে বানিয়েছি । দেখতে সত্যি অনেক সুন্দর লেগেছিল ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63963.78
ETH 1854.71
USDT 1.00
SBD 0.39