একটি ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



IMG_20231227_002619.jpg


আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি আর্ট পোস্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি । আজকে আপনাদেরকে একটি ম্যান্ডেলা আর্ট করে দেখাবো । ম্যান্ডেলা আর্ট গুলো করতে সব সময় খুব ভালো লাগে ।এজন্য আমি মাঝেমাঝে করার চেষ্টা করি । আগে একটা সময় ছিল অনেক বেশি ম্যান্ডেলা আর্ট করেছি । ইদানিং সময়ের অভাবে করে উঠতে পারি না । তারপরও খুব ইচ্ছা করে অন্যরা যখনই ম্যান্ডেলা আর্ট করে তখন নিজেরও করতে ইচ্ছা করে । এই আর্ট করতে অনেক বেশি সময় লাগে কারণ ছোট ছোট নিখুঁত করে ডিজাইনগুলো সম্পন্ন করতে হয় যার কারণে সময়টা একটু বেশি লাগে । কিন্তু একটু সময় হাতে নিয়ে আর্টটি করলে আর্টটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা সম্ভব হয় ।আজকে আমি আমার ম্যান্ডেলা আর্টটি কিভাবে করেছি সেটি দেখাবো ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

সাদা কাগজ
পেন্সিল
স্কেল
ইরেজার
কালো কলম

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20231227_002237.jpg20231227_002223.jpg
20231227_002208.jpg20231227_002151.jpg

প্রথমে মাঝখানে প্লাস চিহ্ন করে দুটো দাগ দিয়েছি ।তারপরে প্রত্যেকটা দাগ গুলো মাথায় মাথায় মিলিয়ে দিয়েছি । এরপর ওই ঘরের ভিতরে সমান করে একটি চতুর্ভুজ এঁকে নিয়েছি । এরপর মাঝের দাগ গুলো ইরেজার দিয়ে মুছে দিয়েছি ।

20231227_002132.jpg20231227_002113.jpg
20231227_002100.jpg20231227_002048.jpg

তারপরে মাঝে বড় ছোট করে কয়েকটি ঘর এঁকে নিয়েছি । বড় থেকে ছোট করে আমি প্রত্যেকটা ঘর এঁকে নিয়েছি । তারপর পেন্সিলের দাগের উপর দিয়ে কালো কলম দিয়ে দাগিয়ে নিয়েছি । এরপর মাঝের ঘর থেকে কালো কলম দিয়ে ডিজাইন করা শুরু করেছি ।

20231227_002030.jpg20231227_002017.jpg
20231227_002005.jpg20231227_001947.jpg

এরপর মাঝের ঘটটুকু ডিজাইন করা হয়ে গেলে একটা ঘর ফাঁকা রেখে অন্য ঘরটা ডিজাইন করে নিয়েছি । তারপর যে ঘরটা ফাঁকা ছিল সেই ঘরটাও ডিজাইন করে নিয়েছি । এভাবে করে প্রত্যেকটা ঘর সুন্দরভাবে আমি ডিজাইন করে নিচ্ছি ।

20231227_001932.jpg20231227_001914.jpg
20231227_001834.jpg20231227_001813.jpg

একই রকম ভাবে প্রত্যেকটা ঘর আমি কালো কলম দিয়ে সুন্দরভাবে ডিজাইন করে সম্পন্ন করে নিয়েছি । এরপর কিছু কিছু ঘরের বাইরের অংশ পেন্সিল দিয়ে দাগিয়ে দাগিয়ে একটি থ্রিডি ভাব আনার চেষ্টা করেছি । আর্ট সম্পন্ন হয়ে গেলে কলম দিয়ে আমি আমার নাম লিখে নিয়েছি । তারপর সুন্দরভাবে ছবি তুলে নিয়েছি ।

20231227_001756.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 3 years ago 

দারুন একটি ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন আপু প্রথমে ঘর অংকন করে পরে সেটা ডিজাইন করে সৌন্দর্যটা পুরোপুরি ভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার সুন্দর আর্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঘর এঁকে নিয়েছি দেখে আর্টটি সহজে শেষ করতে পেরেছি । ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

বাহ্ ! বেশ চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট করছেন আপু ৷ আপনার ম্যান্ডেলা আর্ট টি দেখে অনেক ভালো লাগলো ৷ আসলে ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে ৷ আপনার আর্টটি দারুণ হয়েছে ৷ শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার ম্যান্ডেলা আর্ট দেখে আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম ।

 3 years ago 

খুবই চমৎকার একটা ম্যান্ডেলা আর্ট তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই ধরনের ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। এই ধরনের চিত্র অঙ্কন করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়।

 3 years ago 

এ ধরনের ম্যান্ডেলা আর্ট গুলো আমার কাছে দেখতে ভালো লাগে এবং করতেও খুব ভালো লাগে । ধন্যবাদ ।

 3 years ago 

আবারো দেখতে পারলাম আপনার চমৎকার ম্যান্ডেলা আর্ট। এবার কিন্তু ভিন্ন আঙ্গিকে ফুলের ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি। বেশ কঠিন ছিল দেখতে যেয়ে যা বুঝতে পারলাম। তবে খুব সুন্দর ভাবে আপনি কাজটা ফুটিয়ে তুলেছেন।

 3 years ago 

আসলেই অনেক কঠিন ছিল বুঝে শুনে মাফ দিয়ে করতে হয়েছিল ।

 3 years ago 

আজকে আবার আপনার কাছ থেকে চমৎকার ম্যান্ডেলা আর্ট দেখতে পেলাম। এই আর্ট একদমই অসাধারণ হয়েছে৷ যা মুখে বলে শেষ করা যাবে না৷ এই আর্টের দিকে সারাক্ষণই তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। একই সাথে আপনি এই আর্টটি যেভাবে তৈরি করেছেন এটি একদমই কঠিন ছিল যা আপনি অনেক কষ্ট করে তৈরি করেছেন৷

 3 years ago 

আমার আর্টটি আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে সত্যি খুশি লাগলো অনেক ।

 3 years ago 

খুবই সুন্দর ম্যান্ডেলা চিত্র অঙ্কন করেছেন। আপনার চিত্রগুলো খুবই ভালো লাগে। তবে মেন্ডেলা চিত্রটি অসাধারণ হয়েছে।

 3 years ago 

আমার ম্যান্ডেলা আর্টটি আপনার কাছে সুন্দর লেগেছে শুনে সত্যি অনেক ভালো লাগছে । ধন্যবাদ ।

 3 years ago 

ম্যান্ডেলা আর্ট করতে অনেকে দক্ষতা লাগে এবং আপনি এত সুন্দর ভাবে এটি সম্পূর্ণ করেছেন, আমি এটা দেখে রীতিমত মুগ্ধ হয়ে গেলাম। এই কাজটি করতে অনেক সময়ের প্রয়োজন হয়েছে,খুব সহজেই বুঝতে পারতেছি এবং আপনি প্রতিটি ধারা খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল। এত সুন্দর একটি কাজ আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য
আপনার ম্যান্ডেলা আর্ট আমার ভীষণ ভালো লেগেছে

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার আর্টটি আপনার কাছে ভীষণ ভালো লেগেছে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন শুনে সত্যিই আমিও খুশি হয়ে গেলাম ।

 3 years ago 

আপনি খুব সুন্দর একটি মেন্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। মেন্ডেলা আর্ট গুলো করতে অনেক ধৈর্য ও সময়ের প্রয়োজন হয়। আপনি খুবই নিখুঁতভাবে আর্টটি সম্পূর্ণ করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ম্যান্ডেলা আর্টগুলো আসলে অনেক ধৈর্য ও সময় নিয়ে করতে হয় তবে সুন্দর জিনিস ফুটিয়ে তোলা যায় ।

 3 years ago 

আপু আপনার আর্ট দেখে আমার আর্টের কথা মনে পড়ে গেলো। আমিও বেশ কয়েক মাস আগে এমন একটি আর্ট শেয়ার করেছিলাম। তবে আমার আর্টের থেকে আপনার আর্ট বেশি সুন্দর হয়েছে। এই ধরনের আর্ট আপনাদের কাছ থেকেই মূলত শেখা। আপনার আর্ট সবসময়ই আমার কাছে খুব ভালো লাগে। আপনি খুব সুন্দর সুন্দর আর্ট শেয়ার করেন। আজকের এই আর্ট খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমি আপনার আর্টটি দেখে নি তবে আমার আর্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আপু ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64311.55
ETH 1880.56
USDT 1.00
SBD 0.38