সন্ধ্যায় তোলা সুন্দর কিছু ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি । আজকে সন্ধ্যার সময় প্রকৃতির মাঝে তোলা সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি নিয়ে এসেছি । আমাদের প্রকৃতিটা অনেক সুন্দর তার যে সময়ে তোলা হোক না কেন দেখতে ভালোই লাগে । আর সন্ধ্যার সময় প্রকৃতিটা যেন নতুন রূপে সাজে । সূর্য যখন একেবারে ডুবুডুবু হয় তখন চারদিকে একেবারে রক্তের মত লাল হয়ে অপূর্ব সুন্দর রূপে সেজে উঠে । এরকম সবুজ প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে সত্যি খুব ভালো লাগে । কখনো তো এ ধরনের সবুজ প্রকৃতির মাঝে এলোমেলো ঘোরা ফেরার সুযোগ হয়ে ওঠে না তারপরও যখন সুযোগ পাই তখন চেষ্টা করি যত দূর সম্ভব প্রকৃতিকে উপভোগ করার । আজকে আমি যে সুন্দর সুন্দর ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করব তার প্রত্যেকটা ছবি ঠিক সন্ধ্যার দিক দিয়ে তোলা হয়েছে ।
উপরে ছবিটা যখন তুলেছি তখন সূর্য একেবারে ডুবে যাবে এরকম অবস্থা । দেখুন রাস্তার ধারে একটি পুকুর এবং পুকুরের ওই প্রান্তে একটি বাড়ি দেখা যাচ্ছে ।চারদিকে গাছ গাছালি দিয়ে ভরা বাড়িটা ঠিক গাছগাছালির মাঝখানে অবস্থান করছে । গ্রামের বেশিরভাগ মানুষের বাড়ি এরকম অবস্থায় থাকে । আর পুকুরের পানি একেবারে দেখাই যাচ্ছে না । এগুলোকে মনে হয় শ্যাওলা বলে । শ্যাওলা দিয়ে একেবারে পানিগুলো ভরে রয়েছে । দূর থেকে দেখতে আমার কাছে খুব ভালো লাগছিল এই জন্য ছবিটা তুলে নিয়েছি ।
এখানে সবুজ মাঠ ও ঘন জঙ্গলের ছবি দেখা যাচ্ছে ।জঙ্গলের পাশে সন্ধ্যার সময় এই লোকটা কি করছে জানিনা মনে হচ্ছে কিছু একটা খুঁজছে । এসব মানুষের ভয়ও করে না তারা সন্ধ্যার সময় এ জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে বেড়ায় আমরা হলে তো ভয়ে একেবারে অস্থির হয়ে যেতাম । ঝোপের ভিতর দূরে কিছু সাদা সাদা ফুলও দেখা যাচ্ছে ভালই লাগছিল দেখতে ।
এই ছবিটা একটা ব্রিজের উপর থেকে তোলা হয়েছিল ।ব্রিজের উপর থেকে ধরনের ছবিগুলো তুলতে ভালো লাগে । দুই পাশ দিয়ে সবুজ গাছ-গাছালি মাঝখান দিয়ে পানি বয়ে যাচ্ছে । এটা মনে হয় একটা নদী এই নদীটার নাম আমি জানিনা তবে দেখতে ভালো লাগছিল । অল্প পরিমাণ পানি ছিল মনে হলো নদীতে ।
উপরের ছবি দুটো খোলা ছাদের উপর দাঁড়িয়ে তোলা হয়েছিল । সন্ধ্যার সময় ছাদে গিয়েছিলাম ঘুরতে তখন আশেপাশের প্রকৃতিটা দেখতে খুবই ভালো লাগছিল ।দূরে একটা গাছ দেখলাম সেই গাছে হলুদ হলুদ কি যেন ধরে রয়েছে । এগুলো আমের মুকুলের মত লাগছিল দেখতে । তবে কি ছিল জিনিসটা বোঝা যাচ্ছিল না । কোন একটা গাছে লতাপাতা জাতীয় কিছু একটা হয়েছে মনে হচ্ছে ।
গাড়িতে করে আসার সময় রাস্তার ধারে দেখলাম বিশাল একটা ইটের ভাটা রয়েছে এবং এর সেই ইটের ভাটায় লোকজন কাজ করছে । এই লোকটা আপন মনে কি যেন কাজ করে যাচ্ছে দেখা যাচ্ছে । সন্ধ্যার সময় ইটের উপরে সূর্যের আলো ডুবো ডুবো অবস্থায় পড়ার কারণে একেবারে লাল হয়ে আছে । দেখতে ভালোই লাগছিল অন্যরকম হয়ে আছে চার পাশটা ।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
| ফটোগ্রাফার | @tauhida |
|---|---|
| ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
| আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
|---|
সন্ধ্যার সময় তোলা এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আজকে সবার মাঝে ভাগ করে নিয়েছেন দেখে, জাস্ট অসাধারণ লেগেছে আপু। এরকম মনোমুগ্ধকর কোন কিছুর ফটোগ্রাফি করলে দেখতে এমনিতেই খুব ভালো লাগে। তেমনি আপনার তোলা ফটোগ্রাফি গুলো যত দেখছিলাম, ততই আমার কাছে খুব ভালো লাগছিল। সন্ধ্যাবেলায় এমনিতেই ফটোগ্রাফি করলে সেগুলো অনেক দারুন হয়ে থাকে। সন্ধ্যাবেলার এই প্রকৃতি আমাকে সত্যি অনেক বেশি মুগ্ধ করেছে।
ঠিকই বলেছেন আপু খুব মনমুগ্ধকর । ছবিগুলো দেখতে আসলেই ভালো লাগে এবং সামনাসামনি তুলতেও আমার অনেক ভালো লেগেছিল । ধন্যবাদ আপনাকে ।
আপু আপনি ঠিকই বলেছেন, আমাদের প্রকৃতি দেখতে খুবই সুন্দর। আর এই প্রকৃতির সান্নিধ্যে থাকতে পারলে ভীষণ ভালো লাগে। তাই আমাদের সকলেরই উচিত, সময় সুযোগ করে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া। যাইহোক আপু, সন্ধ্যায় তোলা আপনার সবগুলো ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে, শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
একদম ঠিক বলেছেন আমাদের সবারই সময় সুযোগ হলে এরকম প্রকৃতির মাঝে যাওয়া উচিত । তানা হলে আমাদের বাংলাদেশটা যে কত সুন্দর তা আমরা বুঝবো কিভাবে ।
সন্ধ্যার ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার ছিল। তবে গ্রাম অঞ্চলে এখন শীতের দিনে এরকম পুকুর অনেক দেখা যায়, যেগুলোতে মনে হয় শ্যাওলা পড়ে আছে। আর ইটভাটার ফটোগ্রাফি গুলো সুন্দর এসেছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন।
গ্রামগঞ্জের এ ধরনের বাড়ি গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে । আর এরকম শেওলা পড়ে থাকলে দূর থেকে অন্য কিছু মনে হয় ভালই লাগে দেখতে ।
গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য আপনার এই পোষ্টের মাধ্যমে ফুটে উঠেছে আপু। যদিও আপনি ফটোগ্রাফি গুলো সন্ধ্যার দিকে ধারণ করেছেন তারপর এগুলো অনেকটাই ক্লিয়ার হয়েছে। ইটের ভাটায় ইট সাজিয়ে রাখার ফটোগ্রাফি টা দেখে খুবই ভালো লাগলো।
সন্ধ্যার দিকে প্রকৃতি যেন ভিন্ন রকম রূপে সাজে দেখতে ভালই লাগে । অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য ।
আপনি সব সময় খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করে আসছেন। আজকেও একদমই অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা সবগুলো ফটোগ্রাফি আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে। প্রথমে আপনি যে সূর্য ডুবে যাবে এরকম অবস্থায় একটি ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক ভালো লেগেছে।
অনেক ধন্যবাদ সবসময় সুন্দর সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ।
সৃষ্টিকর্তার সৌন্দর্য শেষ নেই। আপনি যেদিকেই তাকাবেন সেদিকে সৌন্দর্য লুকায়িত রয়েছে। শুধু এসব সৌন্দর্যকে উপভোগ করতে হবে। বিকেলবেলা সন্ধ্যার আগে যে সময়টা যাই এই সময়টা আসলে অনেক সুন্দর এবং এই সময়টা প্রকৃতি যেন নতুন রূপে সাজে। এই সময় আপনি বেশ কিছু ফটোগ্রাফি করেছেন ফটোগ্রাফি গুলো দেখতে ভীষণ ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন সৃষ্টিকর্তার সৌন্দর্যের কোনো শেষ নেই যে দিকে তাকাই শুধু সৌন্দর্য চোখে পড়ে । আসলেই আমাদের প্রকৃতিটা অনেক সুন্দর ।
সন্ধ্যার আগ মুহূর্তে কিছু ফটোগ্রাফি করে আজকে আমাদের সাথে শেয়ার করেছেন। ব্রিজের উপর থেকে তোলা নদীর ছবিটা সবচেয়ে বেশি ভালো লাগলো। সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
ব্রিজের উপর থেকে তোলা ছবিটি আমার কাছেও অনেক ভালো লেগেছিল । ধন্যবাদ আপনাকে ।
গাছপালা ঘেরা জায়গার মাঝে ছোট একটা বাড়ি বেশ চমৎকার। ছোট একটা খাল তার দুই পাশে গাছপালা বেশ চমৎকার। ইট ভাটা এবং প্রকৃতির ফটোগ্রাফি গুলো বেশ দারুণ ছিল। সবমিলিয়ে চমৎকার করেছেন ফটোগ্রাফি গুলো আপু। ধন্যবাদ আমাদের সঙ্গে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।
গাছপালায় ঘেরা বাড়িগুলো দেখতে আসলেই খুব ভালো লাগে । ইট ভাটাটা দেখতে ভালো লাগছিল আমার কাছেও ।
সন্ধ্যার সময় পুরো ওয়েদার যেন একটা হলদে ভাব কাজ করে প্রকৃতিতে সেটা আবার দেখতেও ভালো লাগে। গ্রাম বাংলার চিরাচরিত রূপ আপনার ফটোগ্রাফির মধ্যে ফুটে উঠেছে আপু।
সূর্য্য ডুবে যাবে ভাব সেই অবস্থায় ছবিগুলো তুললে এরকম সুন্দর আসে দেখতে ভালো লাগে ।