★পালং শাক ও বেগুন দিয়ে পাবদা মাছের রেসিপি★

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



PhotoEditorPro_1690823196046.jpg

আজ আমি আবার আপনাদের সামনে মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি । রেসিপি পোস্টগুলো সব সময় আমার কাছে করতে ভালো লাগে । কারণ অন্যান্য পোস্টের তুলনায় রেসিপি পোস্টগুলো লিখতে সুবিধা হয় । ডাই পোস্ট আর্ট পোস্ট ঠিকমত লেখা যায় না রেসিপি পোস্টগুলো মনের মত করে প্রতিটা ধাপে ধাপে তুলে ধরা যায় । আর আজকে আমি যে রেসিপিটি শেয়ার করেছি এটি অনেক মজাদার একটি খাবার । পাবদা মাছ পালং শাক ও বেগুন দিয়ে রান্না করেছি । সব সময় তো শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় এভাবে কখনো পাবদা মাছ দিয়ে রান্না করা হয়নি । আম্মা আমাকে এই রেসিপিটা রান্না করা শিখিয়েছে । প্রথম যেদিন রান্না করেছিলাম খেতে কিন্তু ভালোই লেগেছিল । এখন মজাদার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি ।

arabesko.ru_13-1.png

প্রয়োজনীয় উপকরণ

পালং শাক
বেগুন
পাবদা মাছ
পেঁয়াজ
মরিচ
মরিচের গুঁড়া
হলুদের গুঁড়া
লবন
তেল

arabesko.ru_13-1.png

PhotoEditorPro_1690823228382.jpg

arabesko.ru_13-1.png

কার্যপ্রণালী

arabesko.ru_13-1.png

20230731_230612.jpg

প্রথমে শাক ও বেগুনগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ।

20230731_230559.jpg

তারপর মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ।

20230731_230544.jpg

এরপর একটি করের ভেতরের সবগুলো দিয়ে দিয়েছি

20230731_230527.jpg

তারপর কিছু কাঁচামরিচ দিয়েছি ।

20230731_230512.jpg

এরপর মরিচের গুঁড়া দিয়েছি ।

20230731_230455.jpg

তারপর কিছু কাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি ।

20230731_230436.jpg

এরপর শাকের ভেতরে লবণ দিয়ে দিয়েছি ।

20230731_230424.jpg

20230731_230411.jpg

তারপর শাকের ভিতরে হলুদ ও তেল দিয়ে দিয়েছি ।

20230731_230356.jpg

সবকিছু দিয়ে হাত দিয়ে ভালোমতো মাখিয়ে নিয়েছি ।

20230731_230339.jpg

এরপর শাকের উপর দিয়ে মাছগুলো বিছিয়ে দিয়েছি ।

20230731_230315.jpg

এরপর মাছগুলো শাক দিয়ে ঢেকে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছি ।

20230731_230259.jpg

এবার দেখুন শাকের ভিতর থেকে কতটা পরিমাণে পানি উঠে এসেছে । এই পানিটা দিয়ে আমি শাকটা রান্না করবো ।

20230731_230245.jpg

তারপর ঢাকনা খুলে আরো বেশ খানিকটা সময় এভাবে রান্না করে নিয়ে পানিটা একেবারে শুকিয়ে নিয়েছি । পানিটা যখন একেবারে কমে গিয়ে শাকের কালার পরিবর্তন হয়ে যাবে তখন বুঝতে হবে যে রান্নাটা হয়ে গিয়েছে । তখন একটা বাটিতে ঢেলে নিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি ।

20230731_230230.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 3 years ago 

শীতের সময় পালং শাক গলায় দিয়ে ঘোটা করলে খুব সুন্দর লাগে খেতে। আপনি এই অসময়ে পালং শাক ও বেগুন দিয়ে পাবদা মাছের রেসিপি তৈরি করেছেন। অসময় বলতে এই সময় তো পালং শাক পাওয়া যায় না। যাক আপনি পালং শাক এবং বেগুন দিয়ে পাবদা মাছের খুবই সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে কতটা সুস্বাদু হয়েছে। এত সুন্দর একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমাদের এখানে সময় অসময় নাই সব সময়ই দেখি সব ধরনের সবজি পাওয়া যায় । পাবদা মাছ চিংড়ি দিয়েও রান্না করলে খেতে ভালো লাগে ।

 3 years ago 

পালং শাক ও বেগুন দিয়ে পাবদা মাছের রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে আপনি খুবি মজাদার রেসিপি তৈরি করেছেন, এতো মজাদার রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

খাবারটি আসলেই অনেক সুস্বাদু হয়েছিল । আমার কাছে তো ভালোই লেগেছে ।

 3 years ago 

আপনার রেসিপিটা দেখতে খুবই লোভনীয় হয়েছে। রেসিপিটি দেখে লোভ সামলানো যাচ্ছে না। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আমার রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ।

 3 years ago 

পালং শাক বেগুন দিয়ে পাবনা মাছের রেসিপিটি দেখে তো বেশ ভালো লাগছে। খেতে মনে হচ্ছে বেশ ভালই হবে। তবে আপনি এটা আম্মার কাছ থেকে শিখেছেন আমি তো কখনো আম্মার কাছ থেকে রেসিপিটি খাইনি। আম্মা কি রেসিপিটি নতুন শিখল নাকি ? যাই হোক বেশ ভালো লেগেছে । ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

নতুন শিখেছে কিনা জানিনা তবে আমার বাসায় এসে আম্মা এভাবে রান্না করেছিল । খেতে কিন্তু ভালোই লাগে একদিন রান্না করে দেখতে পারেন ।

 3 years ago 

আপু আপনার কাছ থেকে একদম অন্যরকম একটি রেসিপি শিখতে পারলাম। আমি পালং শাক চিংড়ি মাছ দিয়ে খেয়েছি কিন্তু এভাবে বেগুন দিয়ে পাবদা মাছ দিয়ে খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ এত মজাদার ও ইউনিক রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

চিংড়ি মাছ দিয়ে তো সবসময়ই খাওয়া হয় । এভাবে করে কখনো খাওয়া হয়নি এই প্রথম করলাম ভালই লেগেছিল ।

 3 years ago 

আপনার প্রস্তুত করার রেসিপিটি দেখে খুব লোভ হচ্ছে।
কি বলে প্রশংসা করব রেসিপিটির আসলে বুঝতে পারছি না।
পাবদা মাছ আমার খুবই ফেভারিট আর যদি এমন ভাবে সবজি দিয়ে প্রস্তুত করা হয় তাহলে তো কোন কথাই নেই।
অস্তিত্ব প্রণালী দারুণভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল।

 3 years ago 

পাবদা মাছ সবজি দিয়ে রান্নার থেকে ভুনা ভুনা করলে সেটা আমার কাছে খেতে বেশি ভালো লাগে ।

 3 years ago 

পাবদা মাছ আমার খুবই পছন্দের এবং পালং শাক ও ভালো লাগে, দুইটার কম্বিনেশনে খুব চমৎকার একটা রেসিপি তৈরি করেছেন খুব ভালো লেগেছে।

 3 years ago 

এই দুইটা একসাথে করে রান্না করলে খেতে খারাপ লাগে না ।একদিন রান্না করে খেয়ে দেখবেন ।

 3 years ago 

আপনার আম্মুর শেখানো খুবই মজাদার একটা রেসিপি তৈরি করেছেন তো আপনি। পালং শাক ও বেগুন দিয়ে পাবদা মাছের রেসিপি তৈরি করেছেন দেখে অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে। এরকম মজাদার একটা রেসিপি তৈরি করে সবার মাঝে ভাগ করে নিয়েছেন দেখে আমার তো জিভে জল চলে এসেছে। এই রেসিপিটা আমি বেশ কয়েকবার তৈরি করেছি, আসলে এটা অনেক বেশি মজাদার।

 3 years ago 

ধন্যবাদ আপু আমার রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে আর দেখে জিভে জল চলে এসেছে সেটা শুনেও ভালো লাগলো ।

 3 years ago 

পাবদা মাছ আমার খুব প্রিয় একটা মাছ আপু। কিন্তু ইদানিং পুকুরের চাষ করা মাছ বেশি বাজারে ওঠে, ওগুলো খেতে খুব একটা মজা লাগে না। নদীর মাছের স্বাদ ই আলাদা। এই মাছ অনেক ভাবেই খেয়েছি কিন্তু পালং শাকের সাথে এভাবে কখনো খাই নি। বেশ ভালো লাগলো রেসিপিটা দেখে। আমি তো আর কখনো রান্না করবো না, তাই যখন সুযোগ পাব, আপনার কাছ থেকেই খেয়ে আসবো। হিহিহিহি।

 3 years ago 

এভাবে করে অবশ্যই একদিন খেয়ে দেখবেন ভালো লাগে খেতে ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64670.05
ETH 1868.19
USDT 1.00
SBD 0.38