★রঙীন কাগজ দিয়ে একটি বুক মার্ক তৈরি★

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



PhotoEditorPro_1681919785202.jpg

আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে আমি আপনাদেরকে রঙিন কাগজ দিয়ে বানানো একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি। রঙিন কাগজের পোস্টগুলো বানাতে খুব ভালো লাগে। তবে সময় স্বল্পতার কারণে এগুলো নিয়ে বসাই হচ্ছে না। একে তো রমজানের দিন তারপরে যে পরিমাণ গরম পড়েছে ইচ্ছা করে না কোন কিছু নিয়ে বসি। তারপরও এখানে যেহেতু কাজ করছি কিছু না কিছুতো বানাতেই হবে। আর যখনই পোস্ট দিতে বসি তখনই মনে হয় কি দিব কি দিব কিছু খুঁজে পাওয়া যায় না তখনই ঝটপট কিছু হাতের কাছে পেলে নিয়ে বসে যাই বানানোর জন্য। আজ একটি বুকমার্ক তৈরি করেছি সেটি আপনাদের সাথে বানিয়ে দেখাবো।

arabesko.ru_13-1.png

প্রয়োজনীয় উপকরণ

রঙীন কাগজ
গ্লু

arabesko.ru_13-1.png

কার্যপ্রণালী

arabesko.ru_13-1.png

20230419_215549.jpg

প্রথমে ১৫ / ১৫ সেন্টিমিটার সাইজের একটি রঙিন কাগজ নিয়ে মাঝখান থেকে কাগজটিকোনা করে ভাঁজ দিয়েছি।

20230419_215537.jpg

এরপর দুই পাশে কোনা করে ভাঁজ দিয়েছি এবং লম্বা করে দুই পাশে ভাঁজ দিয়েছি।

20230419_215523.jpg

এরপর এক পাশের কোনার অংশটি নিয়ে একটি ভাঁজ দিয়েছি।

20230419_215512.jpg

তারপর ওই ভাঁজ করা অংশটি নিয়ে উল্টা দিকে আরও একটি ভাঁজ দিয়েছি।

20230419_215500.jpg

তারপর সেই ভাঁজের অংশটি নিয়ে উল্টা দিকে আরও একটি ভাঁজ দিয়েছি। প্রত্যেকটা ভাজ ছবিতে দেখানো হচ্ছে।

20230419_215449.jpg

এরপর আরো একটি ভাঁজ দিয়ে কাগজটি ছোট করে ফেলেছি।

20230419_215434.jpg

তারপর ওই ভাঁজে ভাঁজে চিকন চিকন করে অনেকগুলো ভাঁজ দিয়েছি ছবিতে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেই রকম ভাবে।

20230419_215421.jpg

একইভাবে আমি অন্য পাশে ভাঁজ করে নিয়েছি।

20230419_215405.jpg

তারপর দুই সাইড ভাঁজ করা হয়ে গেলে মাঝখান থেকে একটা ভাঁজ দিয়েছি

20230419_215338.jpg

এবার এক অংশ ভাঁজ দেয়ার পরে মাঝখান থেকে আরও একটি ভাঁজ দিয়েছি।

20230419_215322.jpg

এরপর দুই পাশের কুচি দেয়া অংশটুকু দুই পাশ থেকে ভাঁজ করে ভেঙে দিয়েছি এবং মাঝখানে একটি গ্লু লাগিয়ে নিয়েছি।

20230419_215309.jpg

তারপর কিছু সময় চেপে ধরে গ্লুর সাথে কুচি দেওয়া অংশ দুটো লাগিয়ে দিয়েছি।

20230419_215230.jpg

এভাবেই আমার রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি বুকমার্ক তৈরি হয়ে গিয়েছে। দেখুন সুন্দরভাবে একটি ছবি তুলে নিয়েছি বইয়ের মাঝে রেখে।

20230419_215208.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 3 years ago 

একাধিক রঙ্গিন কাগজ ব্যবহার করে দারুন একটি বুক মার্ক তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমার খুবই ভালো লেগেছে। আসলে রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে এমনিতে অনেক ভালো লাগে তবে আপনার মত প্রফেশনাল মানুষ যদি তৈরি করে সেটা তো অবশ্যই ভালো হবে। খুবই ভালো লেগেছে আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি জিনিস গুলো দেখতে আসলেই অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 3 years ago 

রঙীন কাগজ দিয়ে একটি বুক মার্ক তৈরি করেছেন।দেখতে খুব সুন্দর লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আমার রঙিন কাগজের তৈরি বুকমার্ক আপনার কাছে ভালো লেগেছে যেনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজের তৈরি এরকম জিনিস গুলো দেখলে খুবই ভালো লাগে আমার কাছে। কাগজ দিয়ে এভাবে যেকোনো জিনিস তৈরি করলে তা খুবই চমৎকারভাবে ফুটে উঠে। আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে খুবই সুন্দর ভাবে একটা বুক মার্ক তৈরি করেছেন। সত্যিই আমি তো একেবারেই মুগ্ধ হয়ে গিয়েছিলাম আপনার তৈরি করা বুকমার্ক দেখে। এক কথায় বলতে হচ্ছে অসাধারণ ছিল। আপনার দক্ষতার প্রশংসা করতে হয়।

 3 years ago 

ঠিকই বলেছেন রঙিন কাগজের কোন জিনিস তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে তাই আমি মাঝে মাঝে চেষ্টা করি ।

 3 years ago (edited)

হাই আপু 😊🙏,, অনেকদিন পর আপনার পোস্ট দেখছি আজ। সেই আগের মতই সুন্দর একটা ফিনিশিং। নিখুঁত হাতের কাজ 👌। ভীষণ ভালো ছিল আপু। এই বুকমার্ক টা দেওয়ালে লাগিয়ে রাখলেও বেশ মানাবে ঘরে। 😊

 3 years ago 

আপনাকেও অনেকদিন পরে দেখছি ভাইয়া। আপনার কমেন্ট দেখে ভালো লাগলো। আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যি অনেক খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63013.72
ETH 1871.80
USDT 1.00
SBD 0.37