সাদা কাগজ কেটে সুন্দর একটি নকশা তৈরী
আসসালামু আলাইকুম
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদেরকে একটি কাগজের নকশা তৈরি করে দেখাবো । রঙিন কাগজ ও সাদা কাগজ দিয়ে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর নকশা তৈরি করা যায় এই নকশা গুলো যদি কাঁচি দিয়ে খুব নিখুঁতভাবে কাটা হয় তাহলে দেখতে খুব ভালো লাগে । আমার নকশাটি আজকে বানানো ভালো হয়েছে এবং সুন্দরভাবে কাটতে পেরেছি এজন্য দেখতে ভালো লাগছে । বিশেষ করে সাদা কাগজের নকশা গুলো দেখতে বেশি ভালো লাগে । তবে সাদা কাগজ আমি সবসময় a4 সাইজের মোটা কাগজ নিয়ে থাকি যার কারণে এই কাগজটি ভাঁজ করার পরে অনেক বেশি মোটা হয়ে যায় এবং কাটতে অনেক বেশি ঝামেলা হয় । কিন্তু আজকের ডিজাইন টা একটু সহজ ছিল এবং সোজা ছিল যার কারণে সুন্দরভাবে কাটতে পেরেছি এবং দেখতে সুন্দর হয়েছে ।
প্রয়োজনীয় উপকরণ
সাদা কাগজ
কাঁচি
পেন্সিল
স্কেল
কার্যপ্রণালী
প্রথমে a4 সাইজের একটি সাদা কাগজ নিয়েছি তারপর কাগজটি ভাঁজ দিয়েছি এবং কোণা করে ভাঁজ দেওয়ার পরে নিচের বাড়তি অংশ কাঁচি দিয়ে কেটে নিয়েছি । তারপর দেখুন মাঝখান থেকে আরো একটি ভাঁজ দিয়েছি । এরপর দুইপাশ থেকে কোনা করে আরো দুটি ভাঁজ দিয়েছি ।
এরপর মাঝখান থেকে আরেকটি ভাঁজ দিয়ে কাগজটি একেবারে ছোট করে ফেলেছি । তারপর পেন্সিল দিয়ে দুই পাশে দুটো দাগ দিয়েছি এবং মাঝখানে আরো দুটো দাগ দিয়েছি । ছবিতে যেভাবে করে দাগ দিয়েছি ঠিক সেই রকম ভাবেই দাগগুলো দিতে হবে ।
এরপর দুইপাশ থেকে কোনা করে দশটা করে দাগ দিয়েছি একই রকম ভাবে সবগুলো দাগ হয়ে গেলে কিছু কিছু দাগ ইরেজার দিয়ে মুছে নিয়েছি । যে দাগগুলো রয়ে গিয়েছে সেই দাগগুলোই কাঁচি দিয়ে কেটে নিতে হবে । এরপর কাঁচি দিয়ে এক পাশ কেটে নিয়েছি ।
এরপর একই রকম ভাবে অন্যপাশও কেটে নিয়েছি । তারপর আস্তে আস্তে খোলার পরে দেখুন কত সুন্দর একটি নকশা হয়ে গিয়েছে । আজকের নকশাটি আমার সত্যিই অনেক বেশি সুন্দর হয়েছে দেখতে ।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
| ফটোগ্রাফার | @tauhida |
|---|---|
| ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
| আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
|---|
@tauhida
*** VOTE @bangla.witness as witness
OR SET @rme as your proxy
আসলে আপু আপনার নকশাটি বানানো সত্যি অসাধারণ হয়েছে। কোন কিছু কাটার মধ্যে যদি নিখুঁত হয় তাহলে সেই জিনিস গুলো দেখতে সত্যিই ভালো হয়। আজ আপনার নকশা দেখে বোঝা যাচ্ছে আপনি খুব সুন্দর নকশাটি কেটে নিতে পেরেছেন। ধন্যবাদ এত কিউট একটি নকশা আমাদের সাথে শেয়ার করার জন্য।
সাদা কাগজ কেটে খুব সুন্দর একটি নকশা তৈরি করেছেন আপু। নকশাটি দেখতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। নকশার প্রতিটা ধাপ খুব সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপনা করেছেন আপনি। খুব ভালো লাগলো আপনার নকশার ডিজাইন টা দেখে ধন্যবাদ আপনাকে।
সাদা কাগজ কেটে সুন্দর একটি নকশা তৈরী সুন্দর হয়েছে। আর খুব সহজে আপনি তৈরি করলেন। ধাপ গুলো দেখে শিখে নিলাম। পরবর্তীতে তৈরি করব।
সাদা কাগজ কেটে খুবই চমৎকার একটি নকশা তৈর করেছেন আপু।আপনার তৈরি করা নকশাটি দেখে খুবই ভালো লাগলো।এই নকশা গুলো তৈরি করতে অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হয়।আপনি বেশ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন নকশাটি।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
সাদা কাগজ কেটে সুন্দর একটি নকশা তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো আপু। এই ধরনের কাজগুলো করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়। নকশা তৈরির পদ্ধতি ধাপে ধাপে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
ডিজাইনটা দেখেই বোঝা যাচ্ছে কাঁচি দিয়ে একদম পারফেক্টলি কেটেছেন এগুলো। খুবই সুন্দর হয়েছে কাগজের ডিজাইন টা। এই জিনিসগুলো একটু মনোযোগ নিয়ে কাটতে হয়। কারণ একটু ভুল হলে পুরো জিনিসটা নষ্ট হয়ে যায়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ডিজাইন শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন সাদা কাগজের নকশাগুলো দেখতে বেশ ভালো লাগে। আজকে আপনি সাদা কাগজ কেটে খুব সুন্দর একটি নকশা তৈরি করেছেন। আগে কাগজের নকশাগুলো বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত। এই কাগজের নকশাগুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখলেও দেখতে বেশ ভালো লাগে। খুব সুন্দর করে কাগজের নকশা কেটে আমাদের মাঝে শেয়ার করেছেন।