ডিমের খোসার উপর আমার নতুন একটি আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



Polish_20240317_165653001.jpg


আজকে আমি আবার আপনাদের সাথে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদের সাথে ভিন্ন ধরনের একটি আরত পোস্ট শেয়ার করব । সব সময় একই ধরনের আর্ট করে থাকি হঠাৎ করে মনে হল যে আজকে একটু ভিন্ন করে একটি আর্ট করি । আর জল রং দিয়ে যে কোন কিছুর উপরে আর্ট করলে খুব বেশি ফোটে এবং দেখতে খুব ভালো দেখা যায় । হঠাৎ করে রাত বারোটার সময় মনে হল যে ডিমের খোলার উপরে একটি আর্ট করলে কেমন হয় । এদিকে রাত বারোটার সময় কি কেউ আর ডিম খায় নাকি । ডিমের খোসা এখন কোথায় পাই । হঠাৎ করে মনে হলো যে কয়দিন আগে ব্যাগের ভিতরে কিছু ডিমের খোসা জমিয়ে রেখেছিলাম একটু কাজের জন্য । সেখান থেকে একটি নিয়ে আমি ঝটপট বসে পরলাম এই আর্টটি করার জন্য । ডিমের খোসার উপর এটা আমার প্রথম চেষ্টা জানিনা কেমন হয়েছে । আমার কাছে মোটামুটি লেগেছে তারপরও আপনাদের সাথে শেয়ার করে দিলাম ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

ডিমের খোসা
রং
তুলি
পানি

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20240317_020451.jpg

প্রথমে একটি ডিমের খোসা নিয়েছি । ডিমের খোসার উল্টাপাশ ভাঙ্গা ছিল আগে থেকেই এজন্য ডিমের খোসাটা সুন্দরভাবে বসানো গিয়েছে ।

20240317_020415.jpg

এরপর লাল রং নিয়ে তুলি দিয়ে পোড়া ডিমের খোসাটা সুন্দরভাবে রং করে দিয়েছি ।

20240317_020344.jpg

তারপর কালো রং দিয়ে গাছের ডাল আঁকার জন্য লম্বা করে দাগ দিয়ে নিয়েছি ।

20240317_020332.jpg

এরপর দেখুন গাছের ছোট ছোট ডাল এঁকে নিয়েছি কালো রঙ দিয়ে ।

20240317_020317.jpg

তারপর সবুজ কালারের রং করে দিচ্ছি ডালের পাতা তৈরি করার জন্য ।

20240317_020303.jpg

এরপর সবুজ কালারের রং দিয়ে পুরো গাছে পাতা তৈরি করে নিয়েছি ।

20240317_020247.jpg

তারপর সবুজের উপরে হলুদ কালারের রং দিয়ে দিয়েছি পাতাটাকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য । তারপর কালো রং দিয়ে নিচের দিকে একটা দোলনা এঁকে নিয়েছি ।

20240317_020214.jpg

এরপর আরো কিছু কিছু জায়গায় সবুজ কালারের রঙ দিয়ে পাতাটাকে একটু ঘন করে নিয়েছি ।

20240317_020155.jpg

তারপর আরো কিছু জায়গায় হলুদ রং দিয়ে দিয়েছি পাতার উপর দিয়ে । এরপর আঁকা শেষ হয়ে গেলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলে নিয়েছি ।

20240317_020136.jpg

20240317_170253.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png *** VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

বাহ আপু বেশ ক্রিয়েটিভ একটি আর্ট আমাদের মাঝে উপস্থাপন করলেন। আসলে ডিমের খোসার উপর আর্ট করা অনেক কষ্টসাধ্য এবং দক্ষতার প্রয়োজন। আপনার মধ্যে দেখছি দক্ষতা বিদ্যমান। আর্ট আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আমার আর্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক অনেক ভালো লাগলো ।

 2 years ago 

আপনার কাজগুলি বরাবরের মতোই আমার ভীষণ ভালো লাগে। আজকে ডিমের খোসার ওপর নতুন একটি আর্ট করেছেন। এটা ভীষণ ভালো লাগতেছে। গাছটি বেশ চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার কাজগুলো বরাবরই আপনার কাছে ভালো লাগে জেনে অনেক অনেক খুশি হলাম ।ধন্যবাদ ।

 2 years ago 

ডিমের খোসাও কিন্তু অনেক কাজে লাগে। আপনি ডিমের খোসার উপরে এত সুন্দর একটা আর্ট করেছেন দেখে আমি তো জাস্ট মুগ্ধ হলাম। অনেক সুন্দর হয়েছে ডিমের খোসার উপরে অঙ্কন করা এই সুন্দর গাছটার আর্ট। কোন কিছুর উপরে যদি আমরা সুন্দর সুন্দর আর্ট করি, তাহলে সেটাকে দেখতে আরো বেশি ভালো লাগে। প্রথমবার করেছেন এটা তো দেখে বোঝাই যাচ্ছে না। প্রথম বার করাতেই অনেক সুন্দর হয়েছে। যদি সব সময় চেষ্টা করেন পরবর্তীতে আরো ভালো আর্ট করতে পারবেন।

 2 years ago 

এজন্যই জমিয়ে রাখা কোন সময় কোন কাজে লেগে যায় ।এখন দেখছি ছবি আঁকার কাজে ব্যবহার করে ফেললাম ।

 2 years ago 

খুব সুন্দর একটি পেইন্টিং করেছেন আপু। আপনার পেইন্টিং টা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। ডিমের খোসার উপর এরকম পেইন্টিং দেখতে সত্যিই চমৎকার লাগছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

আমার পেইন্টিংটা আপনার কাছে সুন্দর লেগেছে যেনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

আরে বাহ কি অসাধারণ আইডিয়া ৷ নয়তো রাত ১২ টার এমন আইডিয়া আসে ৷ যা হোক ডিমের খোসার উপরে জল রং দিয়ে অনেক চমৎকার একটি আর্ট দেখলাম ৷ সত্যি বলতে এসব ইউনিক মডেল আর্ট ডিজাইন দেখতে ভালোই লাগে ৷ অসংখ্য ধন্যবাদ আপু এভাবেই নিত্য নতুন আর্ট দেখতে পাবো এমনটাই প্রত্যাশা করি ৷ ভালো থাকবেন ৷

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আমার ডিমের আর্টটি আপনার কাছে সুন্দর লেগেছে শুনে খুশি হলাম ।

 2 years ago 

ঠিক বলেছেন আপু জল রং দিয়ে যে কোন জিনিসের ওপর আর্ট করলে অনেক সুন্দর ফোটে ।আসলে আপনার আইডিয়াটি অনেক ইউনিক ছিল ।জল রং দিয়ে ডিমের ওপর আপনি অনেক সুন্দর একটি আর্ট করেছেন ।ধন্যবাদ এতো সুন্দর ইউনিক একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে জলরঙের আর্টগুলো অনেক বেশি পরিমাণে ফুটে এবং দেখতেও ভালো লাগে ।

 2 years ago 

ডিমের খোসার উপর এতো সুন্দর ভাবে আর্ট করা যায় সেটা আপনার পোস্ট না দেখলে হয়তো জানতে পারতাম না। আপনার ইউনিক আইডিয়া দেখে সত্যি ভীষণ ভালো লাগলো। তাছাড়া পেন্টিং দেখতে ও দারুন লাগছে। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

ডিমের খোসার উপর আরো সুন্দর সুন্দর আর্ট করা যায় আমি তো জাস্ট চেষ্টা করেছি মাত্র ।

 2 years ago 

অসাধারণ পেইন্টিং করেছেন আপনি। আপনার পেইন্টিং দেখে খুব ভালো লাগলো। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে ডিমের খোসার উপর আমার নতুন একটি আর্ট করেছেন। আপনার আর্ট খুবই দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে পেইন্টিং করার প্রক্রিয়া ধাপে ধাপে উপস্থাপন করেছেন। এতো চমৎকার পেইন্টিং উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আমার পেইন্টিংটা আপনার কাছে অসাধারণ লেগেছে শুনে অনেক খুশি হয়েছি ভাইয়া । ধন্যবাদ ।

 2 years ago 

ডিমের খোসার উপরে খুবই সুন্দর চিত্রাংকন করেছেন। আসলে এই পেইন্টিংটি খুবই সুন্দর হয়েছে। আপনি খুবই সুন্দর ভাবে এই আইডিয়া নিয়ে পেইন্টিং করেছেন। ডিমের উপরে এই চিত্রগুলো করা খুবই কঠিন। আপনি খুবই ধৈর্য নিয়ে ধীরে ধীরে চিত্রটি অংকন করেছেন। আমাদের মাঝে শেয়ার করলেন দেখতে পেয়ে মুগ্ধ হলাম।

Posted using SteemPro Mobile

 2 years ago 

একটু তো কঠিন লেগেছে তারপরও ধীরে ধীরে শেষ করে ফেলেছি । ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

আসলে আপু আপনার আইডিয়াটা দারুন ছিল। আর আপনি হঠাৎ করে রাত বারোটার সময় মনে হল ডিমের উপরে কিছু আর্ট করবেন। তখনই আপনি ডিমের খোসা খুঁজতে শুরু করলেন এবং আপনার জমানো কিছু খোসা ছিল সেখানে থেকেই আপনি একটি ডিমের খোসা নিয়ে এই সুন্দর আর্ট শুরু করে দিলেন। আসলে আপনার আইডিয়া আসার সাথে সাথে আপনি তখনই করেছেন, রাত বারোটা আর মানেননি। যাইহোক আপনার আইডিয়াটা দারুন ছিল পেইন্টিং অসাধারণ হয়েছে।

 2 years ago 

আমি তো রাত জাগি এই কারণে আমার কাছে বারোটা কোন ব্যাপার না । যখন তখন ইচ্ছা করলেই আমি আর্ট করতে বসে যাই ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 60168.11
ETH 1618.44
USDT 1.00
SBD 0.41