★আমার বাগানের নতুন আপডেট★

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।




আজ আমি আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি । আজকে আমি আপনাদের সাথে আমার বাগানের কিছু ছবি শেয়ার করব । কয়দিন পরপর বাগান নতুন রূপে সাজে তখন দেখতে খুব ভালো লাগে । এখন তো বৃষ্টির সময় চলছে এজন্য বাগানের গাছপালা গুলো একটু সতেজ হয়েছে । বৃষ্টির সময় হলে বৃষ্টির পানি পেলে গাছপালা গুলো একটু তরতাজা হয়ে ওঠে । আমার বারান্দায় রোদ খুব কমই পায় কিন্তু বৃষ্টি আসলে বৃষ্টির পানি কিছুটা হলেও গাছে লাগে তখন গাছগুলো ভালো লাগে দেখতে । কিছু কিছু গাছ আছে যেগুলোতে সব সময় ফুল ফুটে থাকে বারান্দায় গেলেই খুব সুন্দর লাগে । আমি আর আমার ছেলে এই ফুল গুলো দেখি আর খুব সুন্দরভাবে উপভোগ করি । আর যে গাছগুলোতে খুব ভালো ফুল ফোটে সেই গাছগুলো আমার ছেলে ওর নিজের করে নেয় আর পচা পচা গাছগুলো আমাকে দেয় । নিজের গাছের আবার একটু একটু পানি দিয়ে যত্ন করে । আসলে নিজে ছোট্ট একটি বাগান থাকলে সত্যিই খুব প্রশান্তি লাগে ।

20230725_231539.jpg

20230725_231312.jpg

20230725_231518.jpg


আমার বাগানে সন্ধ্যামালতী ফুল গাছটা খুব ভালো হয় । এই ফুল গাছ রোদে কেমন হয় জানিনা তবে হালকা রোদে মনে হয় এই গাছটা বেশি ভালো হয় । এই গাছে তো সব সময় ফুল ফুটে থাকে আমি দুটি কালারের সন্ধ্যামালতি লাগিয়েছি । তার ভিতরে ইদানিং হলুদ কালারের গাছে খুব বেশি ফুল ফুটে দেখতে খুব ভালো লাগে । গোলাপি কালারের গাছটা অনেক পুরনো হওয়ার কারণে অল্প ফুল ফোটে । রাতের বেলা যখন আমি আর আমার ছেলে বারান্দায় গিয়েছি তখন দেখি খুব সুন্দর ভাবে ফুল ফুটে আছে এবং সেই ফুলের ছায়া আবার দেয়ালে পড়েছে সেটা দেখে আমার ছেলে খুব খুশি হয়েছে ।আমাকে বলছে মা এই সুন্দর ফুলের একটা ছবি তুলে নাও । ছবি তোলার সময় সে আবার নিজের হাত দিয়ে ফুলটাকে সামনে এগিয়ে ধরেছে যাতে ছবিটা ভালো আসে ।

20230725_231414.jpg


অনেকদিন পরে আমার বাগানে গোলাপের দেখা পেলাম । আগে বেশ কিছু গোলাপ গাছ লাগিয়েছিলাম তার ভেতরে বেশিরভাগ গোলাপ গাছই মরে গিয়েছে দু একটা বেঁচে আছে ।দুই একটার ভেতরে দেখি আবার সুন্দরভাবে ফুল ফুটেছে দেখতে অপূর্ব সুন্দর লাগছিল । গোলাপ বলে কথা ছোট হোক বড় হোক দেখতে সব সময় ভালই লাগে ।

20230725_231358.jpg


আর কাটা মুকুট গাছ আমার বারান্দায় দুই তিনটা রয়েছে তবে তেমন একটা ফুল ফুটে না ছোট ছোট কিছু কিছু ফুল ফুটে থাকে । এই গাছটা ছোট্ট একটা ডাল এনে লাগিয়েছিলাম বেশ কিছুদিন আগে ইদানিং দেখছি দুই একটা করে ফুল ফুটছে দেখতে ভালো লাগে ।

20230725_231333.jpg


আমার বাগানের নয়নতারা গাছটা ইদানিং অনেক ভালোভাবে বেড়ে উঠেছে এবং খুব সুন্দরভাবে সারা গাছ ভর্তি ফুল ফুটে থাকে । যেটা আসলেই দেখতে অনেক সুন্দর লাগে । বারান্দায় গেলে গাছ ভর্তি এরকম ফুল দেখলে সত্যিই মনটা ভালো হয়ে যায় ।

20230725_231251.jpg


অনেকদিন আগে টবের ভিতর দেখেছি একটা গাছ একা একাই হয়েছে । আমি বেশ কিছুদিন আগে এই গাছের কিছু বিচি বুনেছিলাম কিন্তু সেগুলো গাছ আর হয়নি । অনেকদিন পরে দেখি একা একটা গাছ হয়েছে এবং সেই গাছটি উপর পর্যন্ত বেয়ে উঠে গিয়েছে । একটা ছোট্ট চিকন ডাল থেকে কত বড় ঝাপটা হয়ে রয়েছে মাঝে মাঝে দেখি দু-একটা ফুলও ফোটে । এখন কেন যেন হলুদ হলুদ হয়ে গিয়েছে কিন্তু তারপরও দুই একটা ফুল ফুটে দেখতে ভালোই লাগে ।এগুলোকে মনে হয় গেট ফুল বলা হয়ে থাকে ।

20230725_231217.jpg

20230725_231159.jpg


আমার বাগানের মানিপ্লান্ট ইদানিং অনেক বেশি সুন্দর হয়েছে ।সবসময় আমি লাগানোর চেষ্টা করি আমার কাছে খুব ভালো লাগে । মানিপ্লান্ট গাছ সবাই ঘরের ভেতরে রাখে তবে আমার এই গাছগুলো ঘরের ভিতরে তেমন একটা ভালো হয় না । এজন্য আমি বারান্দায় খুব সুন্দরভাবে গাছটাকে ডেকোরেশন করার চেষ্টা করি এবং পাতাগুলো খুব সুন্দর ভাবে বেড়ে ওঠে দেখতে ভালো লাগে । আর ওপরে যে গাছটি দেখতে পাচ্ছেন লতা পাতার মতো এই গাছটির নাম আমি জানিনা তবে গাছটি দেখতে খুব ভালো । অনেকদিন আগে দেখি উপর থেকে এই গাছের একটু ছোট্ট ডাল পড়েছে সেটা নিয়ে আমি টবের ভিতরে লাগিয়ে রেখেছিলাম সেখান থেকে এতটা বড় হয়েছে ।

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 3 years ago 

আপনার বাগানের আপডেট পোস্ট দেখে খুবই ভালো লাগলো আপু। আপনার বাগানে তো দেখছি খুবই সুন্দর সুন্দর কিছু ফুল ফুটেছে। আপনার মত আমারও ফুলবাগান করতে খুবই ভালো লাগে।

 3 years ago 

মাঝে মাঝে কিছু ফুল ফুটে তখন দেখতে ভালই লাগে ।

 3 years ago 

আপনার বাগানটা খুব সুন্দর হল আপু চমৎকার আপডেট দিলেন আপনি। বাচ্চারা তো এমনই যে গুলো ভালো হয় সেগুলা তারা নিয়ে নেই পচা গুলো কিন্তু মায়েদেরকে দিয়ে দেয়। তবে শুনে ভালো লাগলো আপনার বাবু গাছের মধ্যে পানি দিয়েই যত্ন করে অনেক সুন্দর একটি কাজ করলেন আপনি। ঘরের ভিতর ছাদ বাগান করলেন এবং বাচ্চাদের একটু আগ্রহ বেড়ে গেছে। আপনার বাগান খুব সুন্দর ছিল ঘরের পাশে বাড়ির আঙ্গিনায় এমন বাগান থাকলে অনেক ভালো লাগে।

 3 years ago 

আমি যখনই পানি দিতে যাই তখন আমার থেকে ওই পানি বেশি দেয় । এজন্য আমি বালতি নিয়ে ওকে দিতে দেই যাতে ও সুন্দরভাবে প্রত্যেকটা কাছে দিতে পারে ।

 3 years ago 

আপনার বাগানের আপডেট দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার বাচ্চা তো ভালোই কাজ করে গাছে পানি দেয় এবং গাছের যত্ন করে। আপনার বাগানে খুব সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। যা দেখে খুব ভালো লেগেছে। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

গাছের পানি ওই সব সময় দিতে চায় আমি দেই না মাঝে মাঝে দেই ।

 3 years ago 

বারান্দার মধ্যে এরকম ফুল গাছগুলো লাগালে যখন ফুল ফোটে তখন দেখতে খুব ভালো লাগে। আপনার বাগানে দেখছি দুই কালারের সন্ধ্যা মালতি ফুল এবং দুই কালারের নয়ন তারা ফুল রয়েছে। আর অন্যান্য সব ফুল গাছগুলো ও অনেক বেশি সুন্দর দেখতে। সব মিলিয়ে আপনার বাগানের প্রত্যেকটা গাছ দেখে আমি তো খুব মুগ্ধ হয়েছি। অনেক বেশি সুন্দর হয়েছে কিন্তু।

 3 years ago 

আমি চেষ্টা করি সবসময় বিভিন্ন ধরনের গাছ লাগানোর জন্য , তবে অল্প রোদ হওয়ার কারণে খুব একটা গাছ ভালো হয় না ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63327.32
ETH 1829.19
USDT 1.00
SBD 0.38