মজাদার চিংড়ি মাছ ভুনা রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



PhotoEditorPro_1701372435837.jpg


আজ আমি আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি রেসিপি চিংড়ি মাছের ভুনা । চিংড়ি মাছ খেতে কার না ভালো লাগে বলুন । চিংড়ি মাছ যেভাবেই হোক রান্না করলে খেতে খুবই ভালো লাগে সেটা ছোট চিংড়ি হোক কিংবা বড় চিংড়ি হোক । আজকে আমি বড় বড় চিংড়ি মাছ মসলা দিয়ে খুব সুন্দর করে ভুনা করেছি । এটা কে চিংড়ি মাছের দোপেঁয়াজা বলব কিনা জানিনা তবে খাবারটা কিন্তু অসাধারণ টেস্টি হয়েছিল । এই খাবারটা গরম গরম পোলাও দিয়ে কিংবা ভাত দিয়ে খেতে সত্যি খুব ভালো লাগে । এখন আমি আমার মজাদার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

চিংড়ি মাছ
পেঁয়াজ
মরিচ
পেঁয়াজ বাটা
আদা বাটা
রসুন বাটা
হলুদ
লবন
তেল
জিরার গুঁড়া
মরিচের গুঁড়া
হলুদের গুঁড়া

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

PhotoEditorPro_1701372465695.jpg

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20231201_012426.jpg20231201_012407.jpg
20231201_012354.jpg20231201_012342.jpg

প্রথমে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ।তারপর মাছের ভেতরে একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি । এরপর চুলায় একটি করাই বসিয়ে তার ভেতরে তেল দিয়ে দিয়েছি । তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিয়েছি । এরপর মাছগুলো একটু লাল লাল করে ভেজে তার ভেতরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি ।

20231201_012329.jpg20231201_012315.jpg
20231201_012246.jpg20231201_012229.jpg

পেঁয়াজ মরিচ দিয়ে আরো বেশ খানিকটা সময় মাছগুলোকে ভেজে নিয়েছি । পেঁয়াজটা একেবারে নরম হয়ে আসলে তার ভেতরে সব বাটা মসলা ও গুঁড়া মসলাগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আরো কিছু সময় ভুনা করে নিতে হবে ।

20231201_012212.jpg20231201_012158.jpg
20231201_012145.jpg20231201_012132.jpg

এরপর আরো বেশ খানিকটা সময় নেড়েচেড়ে ভুনা করে নেওয়ার পরে হালকা একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে একটু সময়ের জন্য ঢেকে দিয়েছি যাতে মাছগুলোর ভেতরে সুন্দরভাবে মশলা ঢুকে মাছটা ভালোভাবে রান্না হতে পারে । এরপর ঢাকনা খোলার পরে দেখব যে পানিটা অনেকটাই টেনে এসেছে । তারপর তার ভেতরে জিরার গুঁড়ো দিয়ে আরো একটু সময় রান্না করে নিয়েছি । এরপর রান্নাটা হয়ে গেলে চুলা বন্ধ করে দিয়ে গরম গরম একটা বাটিতে ঢেলে পরিবেশন করেছি খেতে সত্যি অনেক টেস্টি হয়েছিল ।

20231201_012118.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 3 years ago 

খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন আপু। বড় বড় চিংড়ি মাছ এভাবে ভুনা করলে খেতে সত্যিই খুব ভালো লাগে। আপনি বেশ মজা করে এটি রান্না করেছেন তা দেখেই বুঝা যাচ্ছে। আসলেই চিংড়ি মাছ এভাবে রান্না করলে গরম ভাত কিংবা পোলাওর সাথে খেতে দারুন লাগে। ধন্যবাদ আপু সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

যেমন মজা করে রান্না করেছি খেতেও অনেক মজা হয়েছিল । পোলাও দিয়ে খেয়েছি অসম্ভব টেস্ট লেগেছিল ।

 3 years ago 

চিংড়ি মাছের সুস্বাদু একটি রেসিপি তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনার এই সুন্দর রেসিপিটা আমার কাছে বেশ ভাল লেগেছে। কারন এই জাতীয় রেসিপি আমি খুবই পছন্দ করে থাকি। এরপরে চিংড়ি মাছ আমার খুবই প্রিয়। সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন রান্নার ধাপগুলো আর প্রয়োজনীয় উপাদান। সবকিছু মিলিয়ে ছিল অনেক সুন্দর একটি রেসিপি ব্লগ।

 3 years ago 

আমার চিংড়ি মাছের রেসিপি টা আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।

 3 years ago 

আপনি তো দেখছি বড় বড় চিংড়ি মাছের বেশ মজাদার একটা রেসিপি তৈরি করেছেন। চিংড়ি মাছ কিন্তু বেশিরভাগ মানুষের অনেক বেশি পছন্দের। তবে আমার কাছে চিংড়ি মাছ খেতে ভালো লাগে না। অর্থাৎ আমি চিংড়ি মাছ খাই না। অনেক বেশি সুস্বাদু হয়েছিল মনে হচ্ছে, আপনার তৈরি করা এই রেসিপিটা। যেকোনো মাছের ভুনা করলে এমনিতে আমার কাছে খেতে খুব ভালো লাগে। আপনি বিভিন্ন রকমের মসলা দিয়ে এটা তৈরি করেছেন, তা দেখে আরো বেশি সুস্বাদু হয়েছিল মনে হচ্ছে আমার কাছে।

 3 years ago 

একদম তাই চিংড়ি মাছ মনে হয় সবারই পছন্দ । যেভাবে রান্না করা হোক ভালই লাগে । ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

চিংড়ি মাছ খেতে আমি অনেক বেশি পরিমাণে পছন্দ করি। চিংড়ি মাছ দিয়ে যদি কোন ধরনের রেসিপি তৈরি করা হয় তাহলে তা অনেক সুস্বাদু হয়ে থাকে৷ আর আজকে আপনি সেরকমই একটি রেসিপি তৈরি করেছেন৷ আপনি যেভাবে চিংড়ি মাছের ভুনা রেসিপি তৈরি করেছেন তা দেখে একদমই লোভনীয় মনে হচ্ছে৷ আর এটি অনেকটা সুস্বাদু হয়েছে যা আপনার এই ডেকোরেশন থেকে বোঝা যাচ্ছে৷

 3 years ago 

চিংড়ি মাছ শুধু আপনার না এই খাবারটি সবাই অনেক বেশি পরিমাণে পছন্দ করে । আমার কাছেও খুব ভালো লাগে খেতে ।

 3 years ago 

আপু এই ভর দুপুরবেলায় এমন লোভনীয় রেসিপি দেখে সত্যিই জিহ্বায় জল চলে আসছে। চিংড়ি মাছ গুলোকে কিভাবে রান্না করেছেন সেই প্রস্তুত প্রণালী পর্যায়ক্রমে তুলে ধরেছেন আর সব শেষে কালারফুল লোভনীয় রেসিপিটি পরিবেশন করেছেন। অনেক অনেক লোভনীয় ছিল আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

যেমন অনেক অনেক লোভনীয় ছিল খেতেও কিন্তু অনেক ভালো লেগেছিল ।

 3 years ago 

চিংড়ি মাছ আমার অনেক পছন্দের একটা মাছ। চিংড়ি মাছের অনেক প্রকার রেসিপি তৈরি করা যায়। চিংড়ি মাছের ভুনা রেসিপি টা দারুণ তৈরি করেছেন আপু। রেসিপি টা বেশ আকর্ষণীয় লাগছে। রেসিপি টার প্রতিটা ধাপ খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপু। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে লোভনীয় চিংড়ি মাছের ভুনা রেসিপি টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

চিংড়ি মাছ এমন একটি মাছ সবাই পছন্দ করে । ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য ।

 3 years ago 

বর্তমানে গলদা চিংড়ি বাংলাদেশে প্রচুর চাষ হয়। বড় সাইজের চিংড়ি মাছ ভুনা করলে খেতে খুবই সুস্বাদু লাগে ।যেটা আমার খুবই প্রিয় মাছ । আজকে আপনি খুব সুন্দর করে চিংড়ি মাছের ভুনা রেসিপি করেছেন নদীর বড় সাইজের চিংড়ি মাছ এখন পাওয়া যায় না । যেগুলো আরো বেশি টেস্টি খুবই ভালো লাগলো আপনার রেসিপি তৈরি।

Posted using SteemPro Mobile

 3 years ago 

চাষের মাছ কিনা জানিনা তবে চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে । ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

চিংড়ি মাছ ভুনা করার দারুন একটা লোভনীয় রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। চিংড়ি মাছগুলো যদি এভাবে ভুনা করা হয় তাহলে সেটা খেতে সব থেকে বেশি ভালো লাগে। চিংড়ি মাছের রেসিপি গুলো ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই প্রিয়।

 3 years ago 

আসলে এভাবে ভুনা করে খেতে সত্যি খুব ভালো লেগেছিল । অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।

 3 years ago 

আপনি তো দেখছি আমার সবথেকে পছন্দের রেসিপিটা তৈরি করেছেন। যা দেখে ইচ্ছে করছে, এখনই এক প্লেট ভাত নিয়ে আসি এবং কয়েকটা চিংড়ি মাছ উঠিয়ে খেয়ে ফেলি। চিংড়ি মাছ ভুনা করলে খেতে অনেক ভালো লাগে। পোলাও দিয়ে খেতে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। তবে ভাত দিয়ে যে ভালো লাগেনা এটাও কিন্তু নয়। বুঝতে পারছি টেস্টটা বেশ ভালোই হয়েছিল।

 3 years ago 

আমি পোলাও দিয়ে খেয়েছিলাম সত্যিই অনেক ভালো লেগেছিল ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 61651.19
ETH 1725.67
USDT 1.00
SBD 0.38