জল রঙে আঁকা আমার নতুন আর্ট
আসসালামু আলাইকুম
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি আর্ট পোস্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি । আজকে জল রং দিয়ে যে আর্টটি করেছি সে আর্টটির ভেতরে নৌকা গাছ ও সূর্য রয়েছে এবং কিছু পাখি উড়ে যাচ্ছে । সুন্দর করে কালারটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি । জলরঙের এই আর্ট গুলো যত করি ততই ভালো লাগে আমার কাছে । বেশি ভালো লাগে কারণ এর রংগুলো অনেক বেশি ফোটে এবং দেখতে খুবই ভালো লাগে যা অন্য কোন রং দিয়ে ফুটিয়ে তোলা সম্ভব হয়না । সবাই যখন আর্টগুলো করে তখন অন্যের আর্ট গুলো দেখতে ভালো লাগে এজন্য আমি মাঝে মাঝে চেষ্টা করি । আমি আর আমার ছেলে দুজনে মিলে আর্ট গুলো করি । এজন্য আমি দুজনের টাই শেয়ার করি । আমারটা শেয়ার করলে ছেলেরটা যদি না করি ও বারবার বলতে থাকে আমারটা দাও । এজন্য ওরটাও আপনাদের সাথে শেয়ার করলাম ।
প্রয়োজনীয় উপকরণ
মাস্কিং টেপ
রং
তুলি
বোর্ড
কার্যপ্রণালী
প্রথমে একটি আর্ট পেপার নিয়ে মাস্কিন টেপ দিয়ে একটি বোর্ডের সাথে লাগিয়ে নিয়েছি । তারপর উপরের দিকে লাল রঙ দিয়ে রং করা শুরু করেছি এবং তার নীচে কমলা কালার রং দিয়ে দিয়েছি এবং নিচের দিকে কিছু অংশ কালো রঙ দিয়ে রং করে দিয়েছি ।
এরপর কালো রংয়ের পাশের অংশটুকু কমলা কালারের রঙ দিয়ে রং করেছি । উপরে একটি সূর্য এঁকে নিয়ে কালো রং দিয়ে গাছ এঁকে নিয়েছি ।
এরপর কালো রং ঝিরি ঝিরি করে গাছে পাতাগুলো দিয়ে দিয়েছি এবং এক সাইডে একটা নৌকা এঁকে নিয়েছি এবং নৌকার নিচে কালো রং দিয়ে হালকা হালকা করে পানির উপরে ছায়ার মত এঁকে নিয়েছি ।
এরপর কালো রং দিয়ে কয়েকটা পাখি এঁকে নিয়েছি । আমার আঁকাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে মাস্কিং টেপটা খুলে নিয়েছি এবং সুন্দরভাবে ছবি তুলে নিয়েছি । আমার ছেলের ছবিও সাথে শেয়ার করেছি ।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
| ফটোগ্রাফার | @tauhida |
|---|---|
| ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
| আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
|---|
জল রং দিয়ে আমি খুব ভালো একটা আর্ট করতে পারি না। তবে জল রঙের আর্ট গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। অসাধারণ একটি আর্ট শেয়ার করেছেন আপনি। আপনার একটি আমার কাছে বেশ ভালো লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত আর্টের এর প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপু এ ধরনের আর্ট গুলো আমিও আগে কিছুই পারতাম না করতে করতে এখন কিছুটা শিখেছি ।আপনিও চেষ্টা করবেন দেখবেন আস্তে আস্তে সুন্দর হয়ে উঠবে ।
জল রঙে আঁকা এ ধরনের আর্টগুলো ভীষণ ভালো লাগে। আপনি চমৎকার ভাবে আর্টটি তুলে ধরেছেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে।রঙের ছোঁয়ায় আপনি চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপু সুন্দর এই আর্টটি শেয়ার করার জন্য।
জলরঙের ছোঁয়ায় অনেক সুন্দর দৃশ্য ফুটিয়ে তোলা যায় । আমি তো চেষ্টা করেছি মাত্র । ধন্যবাদ মন্তব্য করার জন্য ।
জল রং দিয়ে আর্ট তৈরি করতে অনেক কষ্ট হয়৷ আজকে আপনি খুব সুন্দর ভাবে একটি আর্ট তৈরি করে ফেলেছেন যা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে৷ এরকম সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ৷ এখানে খুব সুন্দর ভাবে আপনি সবগুলো ডিজাইন ফুটিয়ে তুলেছেন৷
এ ধরনের আর্ট গুলো করতে কষ্ট হয় তবে করার পরে দেখতে অনেক ভালো লাগে তখন নিজের কাছেই ভালো লাগে ।
আজকে আপনি তো দারুন দক্ষতায় জলরঙে আঁকা একটা নতুন আর্ট এবং সূর্যাস্ত ও নৌকার ছবি ফুটে উঠেছে এবং আমার ভীষণ ভালো লাগলো।কালার কম্বিনেশনটি ও প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।
কাজ করতে হলে নিজের দক্ষতাকে যদি সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় তাহলে সুন্দর কিছু উপহার দেওয়া যায় ।
জল রঙে আঁকা প্রকৃতির সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। সূর্য নৌকা গাছ নদী দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার আর্ট আমার কাছে সব সময়ই ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে আপু।
আমার আর্ট গুলো আপনার কাছে সবসময়ই ভালো লাগে জেনে অনেক ভালো লাগে ভাইয়া । ধন্যবাদ আপনাকে ।
আপু আপনার এই আর্ট দেখে বেশ ভালো লাগলো। একটি আর্ট এর মাধ্যমে অনেকগুলো চিত্র ফুটিয়ে তুলেছেন আপনি। প্রাকৃতিক কিসের আর্ট গুলো আমার কাছে একটু বেশিই ভালো লাগে। অনেক সুন্দরভাবে এই আর্ট অঙ্কন পদ্ধতি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।
আমার আজকের এই আর্ট দেখে আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যি অনেক আনন্দিত হলাম ।
আপনার ছেলের আর্ট গুলো অনেক সময় আপনি আমাদের মাঝে শেয়ার করেন। আপনার সাথে আপনার ছেলে আর্ট করে এবং এর ফলে কিন্তু আর্ট করার প্রতি একটা আগ্রহ জন্ম নেয়। সব সময় আপনারা দুজন একসাথে আর্ট করে শেয়ার করেন। এবং আমি আপনাদের আর্ট গুলো খুব পছন্দ করি। কালার কম্বিনেশনটা অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছে এবং কি দেখতেও অনেক ভালো লাগতেছে। আপনাদের এরকম আর্ট পরবর্তীতে ও দেখতে পাবো আশা করছি।
দুজনে মিলে একসাথে বসে করি এই জন্য দুজনেরটাই আপনাদের সাথে শেয়ার করি । ধন্যবাদ আপনাকে ।
আপু সবাই যখন এত সুন্দর সুন্দর আর্ট করে কমিউনিটিতে পোস্ট করে তখন আমারও কিন্তু মনে হয় আমি দুুই একটি টি আর্ট করে শেয়ার করি না কেন। আর এমন জল রং এর আর্ট গুলো দেখলে কিন্তু আমার ভালো লাগার অনুভূতি গুলো আরও বেড়ে যায়। আপু আপনার আজকের আর্টের কালার কম্বিনেশনটি কিন্তু দারুন ছিল। সব মিলিয়ে বেশ সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করেছেন।
আপনিও করুন আপু আপনারটাও দেখি। ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য ।
সূর্যাস্তের মুহূর্তের দৃশ্যটি উপভোগ করতে খুবই ভালো লাগে। যেটা আপনি খুব সুন্দর করে অংকন করেছেন। জল রং দিয়ে এই ধরনের চিত্র অংকন করলে দেখতে খুবই সুন্দর লাগে। যেটা আমাদের কমিউনিটিতে অনেকেই অংকন করে থাকে। ভালো লাগলো আপনার চিত্র অংকন।
আমাদের কমিউনিটির সবাই অনেক সুন্দর সুন্দর আর্ট করে সেখান থেকে আমি আস্তে আস্তে কিছু কিছু শিখেছি ।