জল রং দিয়ে আমার আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



IMG_20231031_015751.jpg

আজকে আমি আবার আপনাদের সামান নতুন একটি আর্ট পোস্টে নিয়ে হাজির হয়ে গিয়েছি । আজকে আমি আপনাদেরকে জল রং দিয়ে সুন্দর একটি আর্ট করে দেখাবো । জল রং দিয়ে ইদানিং দুই একটা আর্ট করতে পারছি কারণ ছেলেটা আর্ট করতে খুব পছন্দ করে । এজন্য দুজনে মিলে একটু একটু করে আর্ট করার চেষ্টা করি । কয়েকদিন আগে একসাথে অনেকগুলো আর্ট দুজনে মিলে করে রেখেছিলাম তার ভিতরে এটি রয়েছে এখন পর্যন্ত দেওয়া হয়নি । এখন আমি আমার সুন্দর আর্টটি আপনাদের সাথে শেয়ার করছি ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

সাদা আর্ট পেপার
মাস্কিং টেপ
রং
তুলি
বোর্ড

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20231031_015707.jpg20231031_015652.jpg
20231031_015639.jpg20231031_015625.jpg

প্রথমে একটি আর্ট পেপার নিয়ে মাস্কিং টেপ দিয়ে একটি বোর্ডের সাথে লাগিয়ে নিয়েছি । তারপরে পেন্সিল দিয়ে দুটো দাগ দিয়ে নিয়েছি । এরপর দুই সাইডে লাল রঙ দিয়ে রং করা শুরু করেছি এবং মাঝের অংশটি অরেঞ্জ কালারের রং দিয়ে রং করে দিয়েছি ।

20231031_015612.jpg20231031_015551.jpg
20231031_015531.jpg20231031_015518.jpg

এরপর নিচের দিকে যে ফাঁকা অংশটুকু ছিল সেটুকু ব্রাউন কালার ও অরেঞ্জ কালার রং মেশিয়ে রং করে দিয়েছি। এরপর পেন্সিল দিয়ে উপরের দিকে একটি দাগ দিয়ে দিয়েছি এবং সেই দাগের উপর দিয়ে কালো রং দিয়ে পাহাড়ের মত এঁকে নিয়েছি ।

20231031_015505.jpg20231031_015446.jpg
20231031_015427.jpg20231031_015358.jpg

এরপর সাদা রং দিয়ে একটি চাঁদ এঁকে নিয়েছি । উপরের কিছু কিছু জায়গার সাদা রং দিয়ে দিয়েছি । তারপর সাদা রং দিয়ে কিছু মেঘ বানিয়ে নিয়েছি । তারপর এক সাইডে দুটো গাছ এঁকে নিয়েছি কালো রং দিয়ে ।

20231031_015328.jpg20231031_015258.jpg
20231031_015226.jpg20231031_015212.jpg

এরপর পানির সাইড দিয়ে কালো রং দিয়ে দাগ দাগ দিয়ে উপর দিয়ে দাগ দিয়ে ঘেরা দিয়ে দিয়েছি । এরপর নিচের দিকে তার ছায়া দেখানোর জন্য হালকা হালকা করে দাগ দিয়ে দিয়েছি । আঁকা সম্পূর্ণ হয়ে গেলে এরপর টেপ খুলে নিয়েছি এবং সুন্দরভাবে কয়েকটি ছবি তুলে নিয়েছি ।

20231031_015150.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 3 years ago 

জল রং দিয়ে খুবই সুন্দর পেইন্টিং করেছেন। এই পেইন্টিংটি অনেক ভালো লেগেছে আমার। সুন্দরভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার পেইন্টিংটি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।

 3 years ago 

আপনি এবং আপনার ছেলে দুজনে মিলে কয়েকদিন আগে বসে কয়েকটা আর্ট করে নিয়েছিলেন এটা জেনে ভালো লাগলো। জল রং দিয়ে অনেক সুন্দর একটা পেইন্টিং করেছেন আপনি। আমার কাছে আপনার করা এই পেইন্টিং দেখতে অনেক বেশি ভালো লেগেছে। কালার কম্বিনেশনটাও অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে যা দেখে অনেক মুগ্ধ হয়েছি।

 3 years ago 

আমরা যখন এ আর্ট গুলো করি দুজনে মিলেই করি এজন্য করতেও ভালো লাগে ।

 3 years ago 

জল রং দিয়ে দারুন আর্ট করেছেন, পাহাড়ের উপরে সূর্যের অবস্থান আবার সেই সাথে পাহাড়ের উপর দিয়ে পাখিগুলো ঝাকে ঝাকে উড়ে যাচ্ছে। দারুণ চিত্র অঙ্কন করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার চিত্রটি আপনার কাছে দারুন লেগেছে শুনে অনেক খুশি হলাম ।

 3 years ago 

আপু আপনি জল রং দেখে খুবই চমৎকার একটি আর্ট তৈরি করেছেন। আপনাদের আর্ট আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এটি তৈরি প্রতিটা ধাপ খুব চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার আর্ট আপনার কাছে ভীষণ ভালো লেগেছে শুনে ভালো লাগলো ।

 3 years ago 

জল রং দিয়ে আপনার করা আর্টটি দেখতে বেশ ভালো লাগছে। তবে সাদা রংয়ের চাঁদ আমার কাছে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ♥

 3 years ago 

সাদা রঙের চাঁদ দেখতে আসলেই ভালো লাগে । ধন্যবাদ আপু আপনাকেও ।

 3 years ago 

আপু বেশ ভালো তো মা আর ছেলে মিলে তো দেখছি দারুন আর্ট করেছেন। আপনার করা আর্ট গুলো দেখে তো বেশ ভালো লাগছে। আসলে জল রং দিয়ে করা এমন আর্ট দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর আপনার আর্ট করার কালার কম্বিনেশনও বেশ দারুন ছিল।

 3 years ago 

মা ছেলে মিলে এসব আর্টগুলো করার চেষ্টা করি এজন্য আর্ট করার প্রতি আগ্রহ বেড়ে যায় ।

 3 years ago 

আপু খুব ভালো লাগলো জেনে ছেলেকে নিয়ে বেশকিছু আর্ট করেছিলেন যার একটি আজ শেয়ার করলেন। আসলে আর্ট নিয়ে সব সময় বসা হয়ে ওঠেনা।একসাথে কিছু করে রাখলে এটা ভালোই হয়।আজ আপনি জল রঙ দিয়ে খুব চমৎকার একটি আর্ট শেয়ার করলেন। জল রঙ দিয়ে আর্টটি খুব সুন্দর ফুটে উঠেছে। ধন্যবাদ আপু আর্টটি আজ শেয়ার করার জন্য।

 3 years ago 

আর্ট নিয়ে সবসময় বসা হয় না আপু ছেলের জড়াজড়িতে মাঝে মাঝে বসা হয় এবং বসলে একসাথে দুই তিনটা আঁকার চেষ্টা করি । ছেলে বলার কারনে বাধ্য হতে হয় দুই তিনটা করতে ।

 3 years ago 

জল রং দিয়ে চমৎকার একটি আর্ট করেছেন। পাহাড় এবং পানির রং দেখতে অনেক সুন্দর লাগতেছে। আপনার আর্ট গুলো সব সময়ই ভালে অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

আমার আর্টটি আপনার কাছে চমৎকার লেগেছে শুনে অনেক ভালো লাগলো ভাইয়া ।

 3 years ago 

জল রং ব্যবহার করে পেইন্টিং করলে তা দেখতে অনেক ভালো লাগে। এত সুন্দর একটা কালারফুল পেইন্টিং দেখে আমার তো মনে হচ্ছিল আমি যেন বাস্তবিক একটা দৃশ্য দেখছি। কারণ এই দৃশ্যটা আমার কাছে একেবারে গোধুলি সন্ধ্যাবেলার দৃশ্যের মতো মনে হয়েছে। উপস্থাপনাটা অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন যা দেখে যে কেউ এই পেইন্টিংটা অঙ্কন করে ফেলতে পারবে।

 3 years ago 

আমার দৃশ্যটি দেখে আপনার কাছে বাস্তবিক লেগেছে শুনে সত্যি খুশি হয়েছি । ধন্যবাদ ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 64834.03
ETH 1922.09
USDT 1.00
SBD 0.39