★রঙীন কাগজের উপর একটি পাতার ডিজাইন★
আসসালামু আলাইকুম
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
আজ আমি আবার আপনাদের সামনে নতুন একটি আর্ট পোস্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি । নতুন নতুন আর্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে । যদিও তেমন একটা আর্ট করতে পারি না তারপরও সব ধরনের আর্ট করতে চেষ্টা করি ।আজকে আমি রঙিন কাগজের উপরে একটি পাতার সুন্দর একটি ডিজাইন করেছি । বেশ কয়েকদিন জল রং দিয়ে কয়েকটি আর্ট করেছি আজ আমার মনে হল ভিন্ন ধরনের একটি আর্ট করার চেষ্টা করি এবং ডিজাইন টি করার পরে খুব ভালো লেগেছে । প্রথমে ভেবেছিলাম সাদা কাগজের উপরে করি পরে ভাবলাম লাল কাগজের উপর করলে ডিজাইন টা একটু ভালো লাগবে এজন্যই করা ।
প্রয়োজনীয় উপকরণ
রঙীন কাগজ
পেন্সিল
কালো কলম
কার্যপ্রণালী
প্রথমে লাল রঙের একটি কাগজ নিয়ে পেন্সিল দিয়ে একটি পাতা এঁকে নিয়েছি । তারপর কলম দিয়ে উপর দিয়ে দাগ দিয়ে দিয়েছি । এরপর মাঝখান দিয়ে বাঁকা করে একটা দাগ দিয়েছি ।
তারপর মাঝখানে যে দাগ দিয়েছি সেই দাগের এক সাইড থেকে ছোট ছোট পাতার মতো করে দিয়ে ডিজাইনটা করা শুরু করেছি এবং সম্পূর্ণ ডিজাইনটা করে পাতাটা ভরে দিয়েছি ।
তারপর পেন্সিলের দাগের উপর দিয়ে কালো কলম দিয়ে দাগিয়ে নিয়েছি এবং মাঝের দাগ একটু ডিপ করে দিয়েছি ।
তারপর পেন্সিলের দাগের উপর দিয়ে কালো কলম দিয়ে দাগিয়ে নিয়েছি । তারপর ছোট ছোট কিছু ফাঁকা অংশ ছিল সেই ফাঁকা অংশ গুলো কালো কলম দিয়ে দাগিয়ে ভরিয়ে দিয়েছি ।
এরপর মাঝখান দিয়ে কলম দিয়ে একটু একটু করে দাগিয়ে নিয়েছি ও বাইরের সাইড দিয়ে গোল গোল পেঁচিয়ে পেঁচিয়ে ডিজাইন করা শুরু করেছি ।
এবার বাইরে অংশে পেঁচিয়ে ডিজাইনগুলো করেছি সে ডিজাইনের পাশ দিয়ে আবার দাগ দিয়ে দিয়েছিস চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে । এরপর ভেতরে একটু ফাঁকা অংশ ছিল সেই জায়গাটুকু কালো কলম দিয়ে ভরিয়ে দিয়েছি ।
এরপর বাইরের দিকে দিয়ে দাগের পরে কিছু ফাঁকা অংশ তৈরি হয়েছিল সেই ফাঁকা অংশগুলো কালো কলম দিয়ে ভরে দিয়েছি । আমার আঁকাটা সম্পন্ন হয়ে গিয়েছে । এরপর আমি আমার নাম লিখে নিয়ে কয়েকটি ছবি তুলে নিয়েছি ।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
| ফটোগ্রাফার | @tauhida |
|---|---|
| ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
| আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
|---|
আপনি রঙীন কাগজে একটা পাতার ছবি আকিয়েছেন। কাগজ রঙীন হয়াতে ছবি টা বেশ ফুটেছে। ছবি আঁকানোর ধাপ গুলো সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেছেন। এমন ছবি আঁকাতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। অনেক ধন্যবাদ সুন্দর এই পোস্ট শেয়ার করার জন্য।
যেকোনো ধরনের ছবি আঁকতে একটু সময় ও ধৈর্য নিয়েই করতে হয় । তবেই না সুন্দর কিছু ফুটিয়ে তোলা সম্ভব হয় ।ধন্যবাদ আপনাকে ।
রঙিন কাগজের উপর পাতার ম্যান্ডেলা চিত্র অংকন অসাধারণ হয়েছে। এই সুন্দর চিত্রাংকটি ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আপনাকে আমার পাতাটি আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম ।
রঙিন কাগজের উপরে পাতার ডিজাইন অংকন করেছেন দেখতে চমৎকার লাগছে আপু। প্রথমে পেন্সিল দিয়ে অঙ্কন করে পরবর্তীতে কালার ফুটিয়ে তুলেছেন। রঙিন কাগজের উপরে বেশ কালারফুল লাগছে। শুভকামনা রইলো আপু।
প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিলে ভুল হলে সেটা আবার ঠিক করা যায় একবারে কলম দিয়ে করলে সেটা আর ঠিক করা যায় না।
রঙীন কাগজের উপর একটি পাতার ডিজাইন দেখে খুবি সুন্দর লাগছে,এতো সুন্দর ডাই পোস্ট ধাপে ধাপে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য ।
আপু রঙিন কাগজের উপর খুব সুন্দর একটি পাতার ডিজাইন করেছেন।পাতার ডিজাইনটি খুবই সুন্দর হয়েছে। প্রথমে দেখে ভেবেছিলাম এটি ময়ূরের পেখম 😁ঐরকম লেগেছে। যাইহোক আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ রঙিন কাগজের উপর পাতার নকশা টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার কাছে ময়ূরীর পেখম লেগেছে শুনে ভালো লাগলো আপু । ধন্যবাদ আপনাকে ।
আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রঙীন কাগজের উপর একটি পাতার ডিজাইন। আপনার তৈরি রঙিন কাগজের উপরে পাতার ডিজাইন দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি নিচে নিজের স্বাক্ষর দিয়েছেন এই জন্য দেখতে সবথেকে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট তৈরি করে ধাপে ধাপে শেয়ার করার জন্য।
আর্ট করলে তো স্বাক্ষর দিতে হয় । স্বাক্ষর এর কারণে সৌন্দর্য ফুটে সেটা আজ প্রথম জানলাম । ধন্যবাদ ভাই আপনাকে ।
আপনি রঙিন কাগজের উপরে সুন্দর একটি পাতার ডিজাইন এঁকেছেন যা দেখতে অনেক সুন্দর লাগছে এবং প্রত্যেকটা ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমার আঁকা পাতার ডিজাইনটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো । ধন্যবাদ আপু আপনাকে ।
আপনি তো দেখছি খুবই চমৎকার একটা পাতার ডিজাইন আর্ট করেছেন। রঙিন কাগজের উপরে এই পাতার ডিজাইন টা অঙ্কন করার কারণে আমার কাছে একটু বেশি ভালো লেগেছে দেখতে। বিশেষ করে লাল কালারের রঙিন কাগজ হওয়ার কারণে অনেক বেশি সুন্দর ভাবে ফুটে উঠেছে। সম্পূর্ণটা অনেক নিখুঁতভাবে এবং ধৈর্য ধরে অংকন করেছেন যা দেখে বুঝতে পারছি। সব মিলিয়ে সম্পূর্ণ ডিজাইন টা আমাকে মুগ্ধ করেছে।
রঙিন কাগজের উপরে আঁকার কারণে একটু বেশি ভালো লাগছে ঠিকই বলেছেন ধন্যবাদ আপু ।
আপনি রঙিন কাগজের উপর খুব চমৎকার পাতার আর্ট করেছেন। আপনার পাতার আর্ট দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। রঙিন কাগজ দিয়ে মানুষ ভিন্নরকম অনেক কিছু বানায়। তবে কাগজের উপর এভাবে পাতা আর্ট করা দেখি নাই। আপনার চিন্তাভাবনা একদম ভিন্ন ছিল। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে রঙিন কাগজের উপর পাতার আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
রঙিন কাগজের উপরে আমি এর আগেও এঁকেছি আমার কাছে ভালো লাগে এভাবে করতে ।