কলম দিয়ে সুন্দর একটি নকশা অংকন
আসসালামু আলাইকুম
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
আজ আমি আবার আপনাদের সামনে নতুন একটি আর্ট পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম । কালো-কলমের আর্ট গুলো করতে সব সময় খুব ভালো লাগে । এজন্য আমি যখনই সুযোগ পাই তখনই কালো-কলমের আর্টগুলো করতে বসে যাই । আর্টগুলো করা একটু সময় লাগে একটু বুঝে শুনে করলে খুব সুন্দর ভাবে খুব দ্রুতই করে ফেলা যায় । এটা করা মোটামুটি সহজই ছিল এবং অল্প সময় এর ভেতরে আমি করে ফেলতে পেরেছি । সব সময় তো কঠিন কঠিন আর্ট গুলোই করে তাই মাঝে মাঝে সোজা কিছু আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করি ।
প্রয়োজনীয় উপকরণ
সাদা কাগজ
পেন্সিল
স্কেল
কম্পাস
কালো কলম
কার্যপ্রণালী
প্রথমে কম্পাস দিয়ে একটু বৃত্ত এঁকে নিয়েছি । তারপর বৃত্তের ভিতর ছয়টা চিহ্ন দিয়ে পেন্সিল দিয়ে দেখুন ছয়টা দাগ দিয়ে নিয়েছি । তারপর দাগের উপর দিয়ে কোনাকুনি করে আরো কয়েকটা দাগ দিয়ে নিয়েছি এবং ভেতর দিকে সব কোনা থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আরো কয়েকটা দাগ দিয়ে নিয়েছি ।
এরপর ঘুরিয়ে ঘুরিয়ে দাগগুলো নিয়ে আবার ভেতরের দিকে একটা পয়েন্টে দাগগুলো মিলিয়ে দিয়েছি । এভাবে করে আবার কোনা থেকে চিকন চিকন করে কয়েকটা দাগ দিয়ে নিয়েছি । এভাবে প্রত্যেকটা দাগগুলো দিয়ে বৃত্তটাকে প্রায় অনেকটাই ভরে ফেলেছি ।
ঘুরিয়ে ঘুরিয়ে যে দাগ গুলো দিয়েছি সেগুলোর পাশে ছোট ছোট করে চিকন চিকন করে কয়েকটা দাগ দিয়ে নিয়েছি এবং মাঝখানে যে ফাঁকা অংশটুকু ছিল সেটা কালো কলম দিয়ে গোল করে দাগ দিয়ে ভরে দিয়েছি । এরপর পেন্সিলের দাগের উপর দিয়ে প্রত্যেকটা জায়গায় কালো কলম দিয়ে দাগিয়ে নিয়েছি । এরপর বাইরের অংশের পাশ দিয়ে আরও একটা দাগ দিয়ে নিয়েছি এবং সেই দাগের ভেতরে গোল গোল করে ডিজাইন করে নিয়েছি । তারপর গোলের পাশ দিয়ে কিছু কিছু জায়গায় কালো কলম দিয়ে ভরে দিয়েছি । ব্যাস এভাবেই আমার কালো-কলমের সুন্দর একটি ফুলের আর্ট সম্পূর্ণ হয়ে গিয়েছি । তারপর ছবি তুলে নিয়েছি ।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
| ফটোগ্রাফার | @tauhida |
|---|---|
| ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
| আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
|---|
কলম দিয়ে এভাবে ফুলের আর্ট অঙ্কন করলে অনেক সুন্দর হয়। তবে এগুলো খুবই সাবধানতা অবলম্বন করে অঙ্কন করা লাগে। তাই এরকম আর্টগুলো করার আগে, প্রথমে পেন্সিল দিয়ে অঙ্কন এঁকে , তারপরে কলম দিয়ে আঁকা উচিত। যে কেউ চাইলে আপনার উপস্থাপনা টা দেখে এটি খুব সহজেই অংকন করে ফেলতে পারবে।
এটা ঠিক বলেছেন এ ধরনের আর্টগুলো সাবধানে করতে হয় এইজন্য পেন্সিল দিয়ে করে নিলে ভালো হয় ।
ওয়াও কলম দিয়ে অসাধন একটি ফুলের আর্ট আমাদের সামনে উপস্থাপন করলেন। কলম দিয়ে আর্ট করা অনেক বেশি কঠিন কারণ একবার ভুল হলে তা আর মুছে ফেলতে পারব না। আপনার বেশ দারুন ভাবে ফুলের আর্ট সম্পন্ন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য
এজন্য কলম দিয়ে কিছু করার আগে আগে পেন্সিল দিয়ে করে নেই যাতে ভুল হলে আবার ঠিক করা যায় ।তারপর কলম দিয়ে করি ডবল খাটনি হয় আর কি ।
আপনি কলম দিয়ে অনেক সুন্দর করে একটা ফুলের আর্ট অঙ্কন করেছেন, যেটা অনেক বেশি সুন্দর হয়েছে। কলম ব্যবহার করে এই ধরনের আর্ট করলে তা অনেক বেশি সুন্দর হয়। উপস্থাপনাটা অনেক সুন্দর করে তুলে ধরার কারণে দেখতে অনেক সুন্দর লাগছে। সব মিলিয়ে অসম্ভব সুন্দর ছিল পুরোটা এটা বলতে হয়।
কালো কলম দিয়ে করলে বেশি ভালো লাগে এজন্য আমি কালো কলম দিয়ে করি সবসময় ।
যদি বলা হয় সুন্দর সুন্দর জিনিসগুলোর নাম লিখ তাহলে ফুলের নাম থাকবে না তা কখনোই হতে পারেনা। আর আজকে আপনি কলম দিয়ে ফুল তৈরি করার মাধ্যমে একটি অসাধারণ আর্ট শেয়ার করে ফেলেছেন। এরকম অসাধারণ আর্ট দেখতে পেরে খুবই ভালো লাগলো। একইসাথে এই সুন্দর আর্টটি যখন আপনি কলম দিয়ে এখানে উপস্থাপন করেছেন তা আপনার প্রতিভাকে খুবই ভালোভাবেই তুলে ধরেছে। একই সাথে এরকম সুন্দর একটি আর্ট তৈরি করে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আপনাকে আমার কলম দিয়ে আঁকা ডিজাইনটা আপনার কাছে ভালো লেগেছে শুনে ভালো লাগলো ।
কলম দিয়ে তৈরি ফুলের আর্টটি অসাধারণ লেগেছে আমার কাছে। আর্ট করা একটা শৈল্পিক বিষয়। যদিও আমি তেমন একটা অংকন করতে পারিনা তবু আপনাদের পোস্ট থেকে অনেক কিছু শিখে নিতে পারছি। ধাপগুলো সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন যা বুঝতে অনেক সুবিধা হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি অঙ্কন পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমরা যারা সবাই এখানে কাজ করি তারা প্রথমে আসলেই অনেক কিছু জানতাম না এখানে অনেক কিছুই শিখেছি ।
ঠিক বলেছেন আপু কালো কলমের আর্টগুলো আমার কাছেও খুব ভালো লাগে। আমিও মাঝেমধ্যে এরকম আর্টগুলো করি। আপনার আজকের ফুলের আর্টটি খুব সুন্দর হয়েছে। একেবারে ভিন্ন রকমের আর্ট। তাছাড়া খুব সহজে আর্টটি এঁকেছেন দেখেই বোঝা যাচ্ছে। ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
আমিতো ইদানিং সময় পেলেই এ ধরনের আর্ট করতে বসে যাই আমার কাছে খুব ভালো লাগে ।
এইরকম ফুল তো দেখিনি। তবে বেশ সুন্দর নকশা হয়েছে আমি বলব। অল্প সময় এবং সহজে করে ফেললেও এটা বেশ ইউনিক ছিল আপু। কলম দিয়ে সুন্দর ফুলের আর্টটা বেশ চমৎকার করেছেন আপু। সত্যি বেশ অসাধারণ লাগছে দেখতে।
ঠিকই বলেছেন এটা কোন ফুল হয়নি একটি ডিজাইন হয়েছে । ধন্যবাদ ভাই আপনাকে ।
আপু কলম দিয়ে খুব সুন্দর ফুলের আর্ট করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। ফুল দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে। আপনার এই ফুল দেখতে অনেকটা থ্রিডি তারার মতো লাগছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
এটা ফুল হয়েছে কিনা জানিনা তবে একটা ডিজাইন হয়েছে আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ।
কলম দিয়ে খুবই সুন্দর ভাবে এই নকশা তৈরি করেছেন। আপনার দক্ষতা দেখে মুগ্ধ হয়ে যায়। এত সুন্দর ভাবে ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমি আপনার সুন্দর মন্তব্য দেখে মুগ্ধ হলাম । ধন্যবাদ।