★মজার মজার কিছু খাবারের ফটোগ্রাফি★

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।




আজ আমি আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজার মজার কিছু খাবারের ফটোগ্রাফি । মজার মজার খাবার খেতেও যেমন ভালো লাগে আবার এসব খাবারের সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখতেও ভালো লাগে । আর এসব ফটোগ্রাফি গুলো দেখলে মানুষকে লোভ লাগানো যায় তখন আরো ভালো লাগে । এই মজাদার খাবার গুলো সেদিন আমাদের পাশের বাসার জন্মদিনের দাওয়াত ছিল সেই দাওয়াত উপলক্ষে করা হয়েছিল । আরো বিভিন্ন ধরনের আইটেম ছিল সবগুলো খাবারের ছবি তোলা হয়নি তবে যেগুলো তোলা হয়েছিল সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম । অনেকগুলো খাবার একসাথে থাকলে সবগুলো খাবারই একটু একটু করে টেস্ট করে দেখতে দেখতে অনেক বেশি খাওয়া হয়ে যায় তখন নড়তে চড়তে খুব কষ্ট হয়ে যায় । আর এরকম লোভনীয় খাবার গুলো সামনের থাকলে কি আর না খেয়ে পারা যায় । প্রত্যেকটা খাবারই ঘি এ ভাজা মচমচে মজাদার খাবার গন্ধেই পেটটা অনেকটাই ভড়ে আসে ।

20230830_011057.jpg


এটা হচ্ছে মুরগির রোস্ট । পোলাও রান্না করলে রোস্ট না থাকলে যেন খাবারটা জমে উঠে না । আর যে সব জায়গায় রোস্ট খেতে দেয় না সেসব অনুষ্ঠানে আমার যেতে মন চায় না । পুরান ঢাকার স্টাইলে রান্না করা হয়েছিল । একেবারে ঘি দিয়ে সম্পূর্ণ রোস্টে রান্না করে খেতে সত্যি খুব ভালো লাগে ।

20230830_011043.jpg


এটা মজাদার একটি আলুর দম । পোলাওয়ের সাথে এই মজাদার আলুর দমটি খেতে খুব ভালো লাগে । এটার ভেতরে ঘি এর ফ্লেভার প্রচন্ড পরিমাণে থাকে ।

20230830_011022.jpg


এটা হচ্ছে সবার পছন্দের খাসির বট । বট আমার কাছে খেতে খুব ভালো লাগে । তবে একা একা বাসায় পরিষ্কার করে খাওয়া খুবই ঝামেলার একটি ব্যাপার । কেউ যদি রান্না করে সামনের উপর দেয় সেটা গপাগপ করে খেয়ে নিতে মন চায় ।

20230830_010958.jpg


এটা হচ্ছে মজাদার চিংড়ি মাছ ভুনা। চিংড়ি মাছ তো কম বেশি আমরা সবাই পছন্দ করি । পোলাও এর সাথে এরকম কিছু চিংড়ি মাছ থাকলে সত্যিই অনেকগুলো একসাথেই খেয়ে নেয়া যায় ।

20230830_005830.jpg


বেগুন ভাজি আমাদের সবার খুবই পছন্দের একটি খাবার ।পোলাওয়ের সাথে এই বেগুন ভাজিটা খেতে সত্যি খুব ভালো লাগে । আমরা বিভিন্ন সময়ে পোলাও এর সাথে এই খাবারটার সার্ভ করে থাকি। তাছাড়া গরম ভাতের সাথেও বেগুন ভাজি খেতে খুব মজা লাগে ।

20230830_005816.jpg


এগুলো হচ্ছে মজাদার রুই মাছ ফ্রাই । একেবারে গরম গরম চুলা থেকে নামিয়ে এই রুই মাছ গুলো খেতে আমার কাছে খুবই মজা লাগে । আমি তো পোলাও এর সাথে না খেয়ে সব সময় এমনিই খেয়ে ফেলি মুচমুচে রুই মাছগুলো ।

20230830_011159.jpg


এটা মিষ্টি জাতীয় আইটেম ডিমের পুডিং । এই পুডিং টাও কম বেশি সবাই পছন্দ করে এবং ছোট বাচ্চাদের কেউ ভালো মতো খাওয়ানো যায় । আমার কাছে খুবই ভালো লাগে ডিমের পুডিংটা খেতে ।

20230830_011145.jpg


এগুলো হচ্ছে চিকেন ফ্রাই । চিকেন টাকে খুব সুন্দরভাবে পাতলা পাতলা করে কেটে তারপর মেরিনেট করে কিছু সময়ের জন্য রেখে তারপর সুন্দরভাবে ফ্রাই করা হয় । এটা খেতে সত্যি বিকেলের নাস্তায় খুব ভালো লাগে ।

20230830_011131.jpg


এই হচ্ছে ফ্রুট সালাদ ।অসাধারণ মজা হয় ।এ সালাদ এক বাটি এক নিমিষে খেয়ে ফেলা যায় । সুন্দর একটা কালার এসেছে ড্রাগন ফল দেওয়ার কারণে । এই ফ্রুট সালাদ আমরা প্রায় সময় খেয়ে থাকি আমার কাছে খুব ভালো লাগে ।

20230830_011110.jpg


আর এই হচ্ছে সবার পছন্দের পোলাও । পোলাও হলে তো আর কোন কথাই নেই । আমি পোলাও অনেক বেশি পছন্দ করি ।আমার কাছে এতটাই পছন্দ যে আমি দু-তিন দিন পোলাও খেয়ে থাকতে পারি ।

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 3 years ago 

মজার মজার খাবার খেতে সবাই পছন্দ করে এটা সত্যি। আর মজার মজার খাবারের যদি ফটোগ্রাফি দেখা হয় তখন তো জিভে জল চলে আসে। আপনার এই মজার মজার খাবার গুলোর ফটোগ্রাফি দেখে আমি তো লোভ সামলাতে পারছি না। আপনার ফটোগ্রাফি করা প্রত্যেকটা খাবার আমার অনেক পছন্দের। ফটোগ্রাফির মাধ্যমে এরকম সব লোভনীয় খাবার দেখে ভালো লেগেছে।

 3 years ago 

ঠিক বলেছেন মজার মজার খাবার খেতে আসলেই ভালো লাগে । আর মজার মজার খাবারের ফটোগ্রাফি দেখলে তখন খেতেও মন চায় ।

 3 years ago 

সব সময় আপনার রেসিপিগুলো দেখে যেরকম ভালো লাগে আজকে আপনি এই সকল রেসিপির ছবিগুলো একসাথে প্রকাশ করার কারণে সবগুলো রেসিপি একসাথে দেখতে পেরে অনেক বেশি পরিমাণে ভালো লাগলো৷ আপনার শেয়ার করা প্রত্যেকটি রেসিপি একদমই লোভনীয় দেখা যাচ্ছে৷ অসংখ্য ধন্যবাদ সবগুলো রেসিপি একসাথে প্রকাশ করার জন্য৷

 3 years ago 

আসলেই প্রত্যেকটা খাবারই লোভনীয় ছিল এবং খেতেও খুব সুস্বাদু হয়েছিল ।

 3 years ago 

আপু, তাহলে আপনি লোভ দেখানোর জন্যই আমাদের সাথে এতোসব মজার মজার খাবারের ফটোগ্রাফি শেয়ার করলেন 😁। আলুর দম আর ফ্রুট সালাদটা আমার কাছে একদম নতুন লেগেছে। খেতেও মজা হয়েছিল সিউর

 3 years ago 

আপনাদের তো শুধু লোভ দিতে পারব খাওয়াতে তো পারবো না এজন্য লোভ দেখালাম । ফ্রুট সালাদটা খেতে সত্যি খুব ভালো লাগে ।

 3 years ago 

এত সুন্দর সুন্দর খাবারের ছবি দিয়ে লোভ লাগানো কি ঠিক হলো। সবগুলো খাবার দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আমার অবশ্য খাসির বট দেখে বেশি লোভ লেগেছে। কারণ আমার খুবই পছন্দের খাসির বট। চিকেন ফ্রাই গুলো ভালো লাগছে। ফ্রুট সালাদটা বেশ মজাদার হয়েছিল মনে হচ্ছে। ভালোই খাওয়া দাওয়া করেছেন বোঝা যাচ্ছে।

 3 years ago 

কি করবো মাঝে মাঝে লোভ লাগাতে ইচ্ছা করে । খাসির বট খেতেও অনেক সুস্বাদু ছিল আর চিকেন ফ্রাই তো সবসময় খুব ভালো লাগে ।

 3 years ago 

পাশের বাসায় জন্মদিনের দাওয়াত খেতে গিয়ে আপনি খুবই লোভনীয় সব খাবারের ফটোগ্রাফি করেছেন আপু। খাবার গুলো দেখে সত্যি লোভ লেগে যাচ্ছে। বিশেষ করে চিকেন ফ্রাই ও ফ্রুট স্যালাড এর ফটোগ্রাফি দেখতে খুবই লোভনীয় দেখাচ্ছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর সব খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

চিকেন ফ্রাই আর ফ্রুট সালাদ সত্যিই অসাধারণ টেস্টি ছিল ।

 3 years ago (edited)

মজার মজার কিছু খাবারের ফটোগ্রাফি দেখে নিজেকে সামলানো অনেক মুশকিল ইচ্ছে আপু। প্রতিটি খাবারের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে মুরগির রোস্ট দেখে আরও বেশি খিদে পাচ্ছে। ধন্যবাদ আপনাকে আপু মজাদার এই খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

দেখলে আমারও খেতে ইচ্ছা করে আর রোস্ট সেদিন খুবই টেস্টি ছিল ।

 3 years ago 

এত সব মজার মজার খাবারের আইটেমের ফটোগ্রাফি দেখে আমার তো খুব লোভ লেগে গিয়েছে। প্রত্যেকটা খাবার অনেক লোভনীয় ছিল। আপনি কিন্তু এটা একেবারেই ঠিক করেননি আপু। এরকম মজার মজার রেসিপির- ফটোগ্রাফি দেখিয়ে কেউ কি এরকম ভাবে লোভ লাগায়। দেখে বুঝতে পারছি প্রত্যেকটা খাবার অনেক সুস্বাদু হয়েছিল।

 3 years ago 

লোভ লাগানোর জন্যই তো এই লভনীয় খাবার গুলো শেয়ার করেছি আপনাদের সামনে ।

 3 years ago 

সবগুলো খাবার দেখে একেবারে মুখে পানি চলে এসেছে আপু। এই ধরনের খাবারের ফটোগ্রাফি আর শেয়ার করবেন না হা হা। রোস্ট, আলুর দম, খাসির বট সবগুলো খাবারের ফটোগ্রাফি অসাধারণ ছিল আপু। দেখেই মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে খাবারগুলো। ধন্যবাদ আমাদের জন্য শেয়ার করে নেওয়ার জন্য।।

 3 years ago 

এসব খাবার দেখলে যে কাউরি মুখে পানি চলে আসবে । রোস্ট আলুর দম খাসির বট সবগুলো খাবার অনেক বেশি সুস্বাদু ছিল ।

 3 years ago 

আপু আপনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রান্না করেছেন। আর এসব রান্নার ফটোগ্রাফি গুলো আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই রান্নার ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার শেয়ার করা প্রতিটা খাবার খুব লোভনীয় দেখাচ্ছে ধন্যবাদ মাঝে মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমি এ খাবারগুলো রান্না করিনি এগুলো আমি দাওয়াতে খেয়েছি ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64479.82
ETH 1880.49
USDT 1.00
SBD 0.36