★রঙীন কাগজ দিয়ে কৃষকের কাঁচি তৈরি★

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



Polish_20230412_165105841.jpg

আজ আমি আবার আপনাদের সামনে নতুন একটি ডাই প্রজেক্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে আমি আপনাদেরকে রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি কাঁচি তৈরি করে দেখাবো। রঙিন কাগজের এ ধরনের জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে এজন্য আমি সবসময় চেষ্টা করি রঙীন কাগজ দিয়ে কিছু কিছু বানানোর জন্য। এখানে দেখি সবাই অনেক সুন্দর সুন্দর জিনিস বানায় আসলেই কাগজের তৈরি জিনিসগুলো দেখতে খুবই কিউট লাগে। আর এগুলো পেলে বাচ্চারা তো অনেক খুশি হয়। আমি যখন এক একটা জিনিস বানাই সেটা ভালো হলে আমার ছেলেটা খুব খুশি হয় আবার কিছু কিছু জিনিস আছে যেটা ভালো না লাগলে সেটা সাথে সাথে টেনেটুনে ছিড়ে ফেলে দেয়। আজকের এই কাঁচিটি ওর কাছে খুব ভালো লেগেছে। আমার বানানো কাঁচিটি এখন আপনাদের সাথে শেয়ার করছি।

arabesko.ru_13-1.png

প্রয়োজনীয় উপকরণ

arabesko.ru_13-1.png

রঙীন কাগজ
কাঁচি
গ্লু

arabesko.ru_13-1.png

কার্যপ্রণালী

arabesko.ru_13-1.png

20230412_164933.jpg20230412_164921.jpg
20230412_164900.jpg20230412_164823.jpg
20230412_164806.jpg20230412_164756.jpg

প্রথমে এ4 সাইজের একটি রঙিন কাগজে নিয়েছি তারপর কাগজটি লম্বার সাইড থেকে কোনা করে দুটো ভাঁজ দিয়েছি। তারপর ওই ভাঁজের উপর দিয়ে আরও দুটো ভাঁজ দিয়েছি। তারপর ওই ভাঁজের উপর দিয়ে আরও দুটো ভাঁজ দিয়েছি। এরপর কাগজটি মাঝখান থেকে ভাঁজ করে নিয়েছি।

20230412_164746.jpg20230412_164730.jpg
20230412_164658.jpg20230412_164645.jpg

এরপর কাগজটি চারখণ্ড করে কাঁচি দিয়ে কেটে নিয়েছি। এরপর মাথার সাইডের খন্ডটি নিয়ে গ্লু লাগিয়ে তারপরের খণ্ড গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি। এভাবে একে একে প্রত্যেকটা খন্ড একটার উপর একটা রেখে লাগিয়ে দিয়েছি একটু বাঁকা করে।

20230412_164629.jpg20230412_164619.jpg
20230412_164601.jpg20230412_164550.jpg

এরপর আরও একটি a4 সাইজের রঙিন কাগজ নিয়ে মাঝখান থেকে ভাঁজ দিয়ে দিয়ে কাগজটি একেবারে ছোট করে ফেলেছি। এরপর কাগজটি দেখুন ভাঁজ দিতে দিতে চিকন হয়ে আসলে মাঝখানে গ্লু লাগিয়ে ভাঁজ করে এক করে দিয়েছি।

20230412_164540.jpg20230412_164521.jpg
20230412_164501.jpg20230412_164450.jpg

এরপর আরেকটি এ ফোর সাইজের রঙিন কাগজ নিয়ে লম্বা সাইড থেকে পেঁচিয়ে পেঁচিয়ে একটা লাঠির মত বানিয়ে নিয়েছি। তারপর মাথার সাইড থেকে একটুখানি কাঁচি দিয়ে কেটে নিয়েছি এবং আগে থেকে বানিয়ে রাখা ওই কাগজটির মাঝখানে গ্লু লাগিয়ে নিয়েছি।

20230412_164441.jpg20230412_164427.jpg
20230412_164412.jpg20230412_164347.jpg

এরপর ওই কাগজের মাঝখানে আগে থেকে চিকন করে ভাঁজ করে রাখা কাগজটি ঢুকিয়ে দিয়ে আবার ভাঁজ করে দিয়েছি। এরপর লম্বা লাঠির মত যে কাগজটি তৈরি করেছিলাম সেটি ও ভেতরের দিকে ওই কাগজের ভেতরে কাঁটা অংশটুকু ঢুকিয়ে দিয়েছি ।এরপর গ্লু দিয়ে টাইট করে লাগিয়ে নিয়েছি।

20230412_164334.jpg20230412_164320.jpg

এরপর হলুদ রংয়ের ছোট ছোট কয়েক টুকরা কাগজ নিয়ে মাথার সাইডে লাগিয়ে নিয়েছি এবং নিচের সাইডে ও মাঝের কিছু অংশে লাগিয়ে নিয়েছি ।ব্যাস এভাবেই রঙিন কাগজ দিয়ে তৈরি হয়ে গেল আমার কাঁচি। এ ধরনের কাঁচি দিয়ে কৃষকেরা মাঠে কাজ করে সে ধরনের একটি কাঁচি বানানোর চেষ্টা।

20230412_164303.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 3 years ago 

বাচ্চারা নতুন কিছু পেলে মনের আনন্দে খেলতে থাকে। আর যখন সেই জিনিসটা আর ভালো না লাগে তখন ছিড়ে ফেলে দেয়। আর এই সুন্দর কাঁচি আপনার বাবুর ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। অনেক সুন্দর ভাবে কাঁচি তৈরি করেছেন আপু।

 3 years ago 

ঠিকই বলেছেন বাচ্চারা নতুন কিছু পেলে খেলতেই থাকে ও খেলতে খেলতে যখন আর ভালো লাগে না তখন ছিড়ে ফেলে। ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে কৃষকের কাঁচি তৈরি করার দারুন একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু।কাঁচি তৈরি করার ক্ষেত্রে আপনি দারুন কিছু রঙিন কাগজের ব্যবহার করেছেন।

 3 years ago 

আমার কাঁচিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যি ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙীন কাগজ দিয়ে কৃষকের কাঁচি তৈরি করেছেন। দেখতে খুব দারুন লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আমার তৈরি করা কাঁচিটি আপনার কাছে ভীষণ ভালো লেগেছে জেনে সত্যি অনেক আনন্দিত হলাম । অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ওয়াও! দারুণতো অনেক ভালো লাগলো আপনি রঙিন কাগজ দিয়ে বাংলার ঐতিহ্য একটি কাঁচি তৈরি করেছেন। কৃষকের কাঁচি দেখতে অনেক ভালো লেগেছে। রঙিন কাগজ যে জিনিসগুলো তৈরি করলে বেশি সুবিধা পোস্ট করা যায় অন্যদিকে বাচ্চাদের খেলার জন্য সুবিধা হয়। প্রতিটির ধাপ দেখতে অনেক ভালো লেগেছে আমার কাছে খুব সহজভাবে তৈরি করেছেন আপনি।

 3 years ago 

এগুলো আমি তৈরি করি পোস্ট করার জন্য বাচ্চাদের খেলার জন্য এত কষ্ট করে জিনিস বানানো আমার পক্ষে সম্ভব না। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু।

 3 years ago (edited)

বাচ্চারা তো নতুন কোন জিনিস পেলে অনেক খুশি হয় আপু। যেগুলো ওদের ভালো লাগবে সেগুলো যত্ন করে রেখে দেবে আর যেগুলো ভালো লাগবে না সেগুলো ছিঁড়ে ফেলে দেবো। রঙিন কাগজ দিয়ে কৃষকের কাছে তৈরি দেখে ভালো লাগলো। আমিও সুন্দর কিছু শিখতে পেলাম। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

যত্ন করে রাখে না একটু সময় খেলে তারপর ছিড়ে ফেলে দেয় একটা জিনিস বেশিক্ষণ ভালো লাগেনা।

 3 years ago 

দারুন একটি পদ্ধতি আপনার মাধ্যমে আজকে শিখতে পারলাম এবং জানতে পারলাম। কাগজের তৈরি কাঁচি দেখে তো খুবই আনন্দ লাগলো আমার। যায়হোক আবার অন্য কোন কিছু আপনার থেকে প্রত্যাশা করি। আশা করি খুব শীঘ্রই নতুন কিছু তৈরি করে দেখাবেন আপনি

 3 years ago 

আমার কাঁচি টি দেখে আপনি আনন্দ পেয়েছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙীন কাগজ দিয়ে কৃষকের কাঁচি তৈরি অসাধারণ হয়েছে দেখে খুবি ভালো লেগেছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজে কাঁচিটি খুবই ভালো লেগেছে শুনে সত্যিই খুশি হলাম। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64802.77
ETH 1923.90
USDT 1.00
SBD 0.37