লালকলমের আঁকা নতুন আর্ট
আসসালামু আলাইকুম
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
প্রয়োজনীয় উপকরণ
সাদা কাগজ
কম্পাস
পেন্সিল
লালকলম
সবুজ পেন্সিল
কার্যপ্রণালী
প্রথমে কোম্পাস দিয়ে একটি বৃত্ত এঁকে নিয়েছি । তারপর বৃত্তের ভিতর দেখুন কয়েকটি ফোটা দিয়ে নিয়েছি । এরপর ভিতর থেকে বাইরের ফোঁটা গুলো পর্যন্ত বাঁকা বাঁকা করে দাগ দিয়ে নিয়েছি । তারপর ওই ফোঁটা থেকে ভেতরের গোল পর্যন্ত একটি করে দাগ দিয়ে নিয়েছি । এভাবে করে প্রত্যেকটার সাথে দাগ মিলিয়ে দিয়েছি ।
তারপর একটা দাগের সাথে আরেকটা দাগ মিলিয়ে এক করে দিয়েছি । তারপর মাঝখানে পেন্সিল দিয়ে একটা করে দাগ দিয়েছি। এরপর পেন্সিলের দাগের উপর দিয়ে কালো কলম দিয়ে দাগ দিয়েছি । এরপর ভেতরের দিক থেকে দাগিয়ে ডিজাইন করতে শুরু করেছি ।
দাগিয়ে ভেতর দিকটা ডিজাইন করে ভরে দিয়েছি । এরপর মাঝের ফাঁকা অংশগুলো গোল গোল করে পেঁচিয়ে পেঁচিয়ে ডিজাইন করতে শুরু করেছি । এরপর সম্পূর্ণটা ডিজাইন করা হয়ে গিয়েছে । এরপর কিছু কিছু ফাঁকা জায়গা ছিল সেগুলো লাল কলম দিয়ে দাগিয়ে দাগিয়ে ভরে দিয়েছি ।
এরপর সম্পূর্ণটা আঁকা হয়ে গেলে মাঝের থেকে কিছু কিছু জায়গা সবুজ পেন্সিল দিয়ে দাগিয়ে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে । এরপর একসাথে কয়েকটা ছবি তুলে নিয়েছি । এভাবে করে আঁকাটা সম্পন্ন হয়ে গিয়েছে ।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
| ফটোগ্রাফার | @tauhida |
|---|---|
| ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
| আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
|---|
@tauhida
*** VOTE @bangla.witness as witness
OR SET @rme as your proxy
বৃত্তের মাঝে লাল কলমের আঁকা নতুন আর্ট ৷ বাহ বেশ চমৎকার ভাবে আর্ট করেছেন ৷ আসলে এসব কাজ করতে বেশ সময় ব্যায় করতে হয় ৷ আপনি সেটাই করেছেন দেখার মতো ছিল আর্ট টি৷ অসংখ্য ধন্যবাদ আপু
যেকোনো কাজ করতে সময় লাগে তবে সময় নিয়ে করলে কাজটা বেশি সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় ।
হ্যাঁ আপু আপনি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন ধরনের আর্ট করে আমাদের মাঝে উপহার দিয়ে থাকেন।আপনার করা আর্ট গুলো আমার খুবই ভালো লাগে। যে কাজে আপনি খুবই দক্ষ সেজন্য সুন্দর সুন্দর চিত্র অংকন করে থাকেন। আপনার এই ভিন্নতা মূলক চিন্তা-ভাবনা কাজে লাগিয়ে ভিন্ন ধরনের চিত্র অংকন যেটা নিজের অনেক বড় সার্থকতা। সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।
আপনি প্রতিনিয়ত আমার আর্ট গুলো দেখেন এবং মন্তব্য করেন দেখে অনেক ভালো লাগে । অনেক ধন্যবাদ আপনাকে ।
লালকলমের মাধ্যমে আপনি দারুন একটি আর্ট তৈরি করেছেন আপু। প্রথমে পেন্সিল দিয়ে দাগ কেটে নিয়েছেন লাল কলম দিয়ে দাগ কেটে নিয়েছেন বেশ সুন্দর দক্ষতার মাধ্যমে আপনি আর্টটিকে ফুটিয়ে তুলেছেন আপু।আর্ট প্রসেসগুলো খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। যেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। চেষ্টা করব এরকম আর্ট গুলো নিজে করার জন্য। কেননা আপনার করা আর্ট টি থেকে অনেক বেশি উৎসাহ পেলাম। ধন্যবাদ আপু সুন্দর একটি আর্ট দেখার সুযোগ করে দেওয়ার জন্য।
সব সময় কালো কলম দিয়ে করি এজন্য লাল কলম দিয়ে করেছি এবং লাল কলম দিয়ে করার কারণে এটি ভিন্ন ধরনের সুন্দর লাগছে । ধন্যবাদ আপনাকে ।
এজাতীয় আর্টগুলো আমার খুবই ভালো লাগে আপু। আপনি চমৎকার দক্ষতা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। অনেক সুন্দর হয়েছে আপনার এই অঙ্কন চিত্র। আর লাল কালার ব্যবহার করেছেন তাই সুন্দর্য বেশি বৃদ্ধি পেয়েছে।
ঠিকই বলেছেন এ ধরনের আর্টগুলো আমার কাছে করতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে ।
অসাধারণভাবে লাল কলমের মাধ্যমে আর্ট করেছেন দেখতে আসলে অপূর্ব লাগছে। এর আগে আপনার অনেকগুলো আর্ট আমি দেখেছি। আর দেখে যা বুঝতে পেরেছি আপনি একজন ভালো দক্ষতার অভিজ্ঞ আট শিল্পী। একটি বৃত্ত একে তার মাঝে লাল কলম দিয়ে সুন্দর করে ডিজাইন করে ফুটিয়ে তুলতে শুধু একজন দক্ষ মানুষই পারে।যখন স্কুলে পড়তাম তখন এই লাল কলম এতটা কাজে আসতো না আর তাই তা দিয়ে অনেক আঁকা আঁকির চেষ্টা করতাম।আজ আপনার লাল কলমের এত সুন্দর করে একটি আর্ট দেখে বুঝা যাচ্ছে প্রতিভা থাকলে লাল কলম দিয়েও অনেক কিছু করা যায়। ধন্যবাদ আপু আপনাকে লাল কলম দিয়ে এত সুন্দর করে একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু আমার পোস্টটি দেখে সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য ।
ভিন্ন ধরনের এই আর্ট টি অসাধারণ লাগছে দেখতে। লাল কলম দিয়ে করেছেন যার কারণে আরো বেশি আকর্ষণীয় লাগছে দেখতে। খুব সুন্দর হয়েছে এই আর্ট টি। আমার বাংলা ব্লগে আসার পর আমরা সবাই কমবেশি নতুন নতুন জিনিস শিখেছি। ভালো লাগলো আপনার আর্ট টি। ধন্যবাদ আপনাকে।
আসলে আপু লালকলম দিয়ে করার কারণে একটি বেশি আকর্ষণীয় লাগছে।
আপনার আর্ট করতে খুবই ভালো লাগে জেনে খুশি হলাম আপু। এই কমিউনিটি যুক্ত হওয়ার পর থেকে আমরা বিভিন্ন রকম আর্ট করতে আরও বেশি উৎসাহিত হচ্ছি। যাইহোক আপু,আজকে আপনি লাল কলমের সাহায্যে চমৎকার একটি আর্ট আমাদের মাঝে উপহার দিয়েছেন। এ ধরনের আর্ট গুলো দেখতে খুবই আকর্ষণীয় লাগে। আর্টটি করার প্রক্রিয়া খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।
ঠিকই বলেছেন এই কমিউনিটিতে আসার পর থেকে আমরা নতুন নতুন অনেক জিনিস শিখছি দেখছি যেটা আমাদের জন্য আসলেই অনেক ভালো একটা দিক।
প্রথমে কম্পাস দিয়ে বৃত্ত অঙ্কন করে বৃত্তের মধ্যে দারুন আর্ট ফুটিয়ে তুলেছেন। লাল রঙের আর্ট হয় দেখতে আরো বেশি সুন্দর লাগছে। লাল কলমের আঁকা আর্ট তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
এ ধরনের আর্ট গুলো করার আগে বৃত্ত এঁকে নিলে সেই আর্টটি সুন্দরভাবে করা যায়।
লালকলম দিয়ে বেশ অসাধারণ একটি আর্ট শেয়ার করেছেন৷ এরকম সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন৷ আপনার প্রতিভাকে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷ আপনি সবসময় একদম ইউনিক এবং অসাধারণ কিছু আর্ট আমাদের মাঝে শেয়ার করে আসছেন যা আমার অনেক ভালো লাগে৷ আজকের এই ভিন্ন ধরনের আর্ট আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে৷
আমার আর্ট গুলো সব সময় আপনার কাছে ইউনিক ও অসাধারণ লাগে জেনে অনেক খুশি হয়েছি ভাইয়া । ধন্যবাদ আপনাকে ।
আসলেই আপনি যে আর্ট শেয়ার করেন তা দেখে মুগ্ধ হওয়া ছাড়া কোনো উপায় থাকে না।