★কিছু ফুলের ফটোগ্রাফি★

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।




আজ আমি আপনাদের সামনে আবার নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজ বেশ কিছুদিন পরে একটু কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করছি। আপনারা সবাই জানেন যে বেশ কিছুদিন আগে আমরা আমাদের পরিবারের সবচেয়ে মূল্যবান সম্পদ হারিয়ে ফেলেছি ,আমরা আমাদের বাবাকে হারিয়েছি। বাবা হারানোর যে কি কষ্ট সেটা যে এরকম পরিস্থিতিতে পড়বে না সে কিছুতেই বুঝতে পারবে না। আমার বাবা বেশ কিছুদিন যাবত খুব অসুস্থ ছিলেন আমরা এসে এসে দেখে যেতাম। তারপরও তো ছিলেন আমাদের মাঝে। আমি জানি সবার জীবনে এরকম একটি পরিস্থিতি আসবে তবে আমরা আমাদের বাবাকে এত তাড়াতাড়ি হারিয়ে ফেলবো সেটা কখনো মাথাতেই আসেনি। আমি আমার বাবাকে সামনাসামনি লাস্ট দেখেছি দুই তিন মাস আগে ভেবেছিলাম সামনে কয়েকদিন বাচ্চার স্কুল ছুটি নিয়ে আমি আর আমার বোন গিয়ে দেখে আসব। ঠিক করে রেখেছিলাম সবকিছু কিন্তু এরই মাঝে সবকিছু উলটপালট হয়ে গেল। লাস্ট ফোনের ভেতরে যেদিন বাবাকে দেখেছিলাম , সেদিন আমি আব্বু বলে ডাক দেয়ার সাথে সে আমার দিকে তাকিয়ে কেঁদে দিয়েছিল কখনো বুঝতে পারিনি যে এটাই হয়তো আমার বাবার সাথে শেষ দেখা।এসব মনে পড়লে বুকটা তসনস হয়ে যায়।


আস্তে আস্তে আবার কাজে ফেরার চেষ্টা করছি। আবার যে এখানে কাজ করার শক্তি ফিরে পাবো সেটা কখনো ভাবতেই পারিনি, আজও অনেক কষ্ট করে লিখতে বসেছি।আজকে আমি আপনাদের সাথে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করে নেব।

20230218_154057.jpg

20230218_154115.jpg


উপরের দুটি ফুলের ছবি দেখতে পাচ্ছেন, এটা আপনারা সবাই জানেন এটা জবা ফুল জবা। ফুলগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে সাদা জবা ফুল দেখতে আমার কাছে অপূর্ব লাগে। আর এখন উপরে যে জবা ফুলের ছবিটা দিয়েছি সেটা দেখতে আসলেই অনেক সুন্দর ছিল। লাল জবার ফুল অপূর্ব লাগছিল ছবি তোলার পরে আরো বেশি ভালো লেগেছে।

20230218_154214.jpg

20230218_154157.jpg


এখন যে ছবি দুটো দেখতে পাচ্ছেন এই ফুল গুলোর নাম আমি জানিনা তবে এই ফুল গুলো দেখতে অনেক সুন্দর। মনে হয় বাগান বিলাস ফুলই হবে হয়তো। অনেক উপরে ছিল নারকেল গাছের পাতার ফাঁকা দিয়ে ফুলের মাথা বের হয়ে আছে দেখতে খুব ভালো লাগছিল। পাহাড়ি এলাকা থেকে এই ফুলের ছবি দুটো তুলেছি।

20230218_154325.jpg

20230218_154311.jpg

20230218_154255.jpg

20230218_154240.jpg

20230218_154429.jpg

20230218_154414.jpg

20230218_154402.jpg

20230218_154349.jpg


এখন যে আরো কিছু ছবি দেখতে পাচ্ছেন এগুলো আপনারা হয়তো সবাই চেনেন এগুলো হচ্ছে পিটুনিয়া ফুল। এই ফুলগুলো শীতের সময় ফুটে থাকে এবং এই ফুল গুলো দেখতে অপূর্ব লাগে। বেশ কিছুদিন আগে আমি এরকম দুটো গাছ কিনেছিলাম ফুল ভর্তি গাছ গুলো কিনে এনে বাসায় ঝুলন্ত টবে লাগিয়ে দিয়েছিলাম। তবে এই গাছগুলো নিজেদের বাসা বাড়িতে যত্ন করে রাখা আসলেই অনেক কষ্টকর । কারণ এগুলো অল্পতেই মরে যায়। আমার গাছগুলো কয়েকদিন ফুল দেওয়ার পরে আস্তে আস্তে শুকিয়ে শুকিয়ে মরে গিয়েছে।এই ফুল বিভিন্ন কালারের হয়ে থাকে বিশেষ করে শীতের সময় এই ফুলগুলো খুব বেশি দেখা যায়। এগুলো শীতের ফুল অন্য সময় এই ফুল গুলো দেখা যায় না। সব সময় এই ফুলগুলো হলে ভালই হতো। আর এগুলো মনে হয় হালকা রোদে হয় না আমার বারান্দায় খুব একটা রোদ পায় না এজন্য আমি ইচ্ছা করলেই সব ফুলের গাছ লাগাতে পারি না। তবে নার্সারিতে গেলে ফুল গুলো দেখতে খুব ভালো লাগে।

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 3 years ago 

আসলেই বাবা মা আমাদের জীবনে মহামূল্য বান সম্পদ। যার নেই সেই বুঝে।আপু আপনার বাবাকে আল্লাহ তয়ালা জান্নাতুল ফেরদৌস দান করুন।আপনি বেশ কিছু সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন।কালারগুলো বেশ সুন্দর। আসলে ফুল মানেই সুন্দর। ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আসলে এত তাড়াতাড়ি আপনি আপনার বাবাকে হারিয়ে ফেলেছেন এটা যেন আমার কাছে খুবই খারাপ লেগেছিল সেদিন। এরকম একটা পরিস্থিতি থেকে ওঠা সত্যি খুবই কষ্টের। নিজের মনকে শান্ত রাখুন। যাই হোক আপনি দেখছি আজকে খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন যেগুলো দেখে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। এরকম বিভিন্ন ফটোগ্রাফি করলে খুবই ভালো লাগে আমার কাছে। এক একটি ফুলের ফটোগ্রাফি খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে যার থেকে চোখ ফেরানো যাচ্ছে না।

 3 years ago 

বাবা যে কতটা বড় একটা বটগাছ ৷ যার নেই সেই জানে ৷ আর একটা কথা মৃত্যু এমন যে কাউকে বলে আসে না ৷একজন সুস্থ মানুষেরও মৃত্যু ঘটতে পারে ৷ তবে যেদিন শুনেছিলাম আপনার বাবা নেই ৷ শুনে অনেক খারাপ লেগেছিল ৷ সর্বোপরি আপনার বাবা স্বর্গবাসি হোক এমনটাই কামনা ঈশ্বরের নিকট ৷ আদকের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল আপু ৷

 3 years ago 

বাবা মা কে হারানো আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে বেশি কষ্টের। মেয়েদের কাছে বাবা তো আরও বেশি স্পেশাল।বাবা যতই বৃদ্ধ হোক না কেন বা নিজেরা যতই বড় হই না কেন মনে হয় বাবার কাছে গেলে ছোট বেলার মতো আবদার করা যায়।যাি হোক আপু আপনার বাবার জন্য অনেক দোয়া করবেন।তাহলে মনে শান্তি পাবেন।আর আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। বিশেষ করে সাদা জবা ফুলের ফটোগ্রাফি টি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু চমৎকার ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

বাবা মানে একটি পৃথিবী বাবা মানে মাথার উপরে একটি ছাতা বাবা মানে একটি ছায়াদার বট বৃক্ষ। আসলে বাবাকে যে হারিয়েছে সেই একমাত্র এর ব্যথাটা বুঝতে পারবে অন্য কেউ এটা উপলব্ধি করতে পারবে না।। আপনার বাবার জন্য অনেক অনেক দোয়া রইল সৃষ্টিকর্তা যেন তাকে বেহেশত নসিব করেন।।
যাহোক সব মিলিয়ে ফটোগ্রাফি এবং উপস্থাপনা অসাধারণ ছিল বিশেষ করে প্রথম ফটোগ্রাফি জবা ফুলের দেখে আমি মুগ্ধ হয়েছি।।

 3 years ago 

আল্লাহ আপনার বাবাকে জান্নাত নসিব করুন এই দোয়া করছি। আপনার বাবাকে হারিয়ে আপনার মানসিক অবস্থা খারাপ সেটা বুঝতে পারছি। আংকেলের জন্য বেশি বেশি দোয়া করুন। এত কষ্টের মধ্যে আপনি আমাদের মাঝে খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করে শেয়ার করেছেন। প্রতিটি ফুলের ছবি খুব অসাধারণ লাগছে দেখতে। আপনি খুব দক্ষতার সঙ্গে ছবি তুলেছেন। লাল রঙের ফুল এমনিতেও খুব বেশি ফোকাস করে এবং দেখতেও ভাল লাগে। ধন্যবাদ আপু।

 3 years ago 

আমরা যখন সেদিন এই কথাটা শুনেছিলাম সত্যি তখন খুব ব্যথিত হয়েছিলাম। তবে সান্তনা দেয়ার মত কোন ভাষা আমার কাছে নেই। কারণ এই সময়টা যার আসে সেই বুঝে কতটা কষ্ট হয়। যাইহোক আপু এ ব্যাপারে তেমন কিছু বলতে চাই না, শুধুমাত্র চাই আপনার বাবা জান্নাতবাসী হন।
নিচের দিকে যে ফটোগ্রাফি গুলো করেছেন সবগুলোই খুব ভালো লেগেছে।পিটুনিয়া ফুল বিভিন্ন কালারের হয়ে থাকে বলেই এগুলো বেশি আকর্ষণীয় হয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 61821.29
ETH 1727.74
USDT 1.00
SBD 0.39