★রঙ তুলিতে আঁকা আমার আরও একটি আর্ট★

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



IMG_20230720_011729.jpg

আজ আমি আবার আপনাদের সামনে নতুন একটি আর্ট পোস্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি । আর্ট করতে আমার কাছে এখন মোটামুটি ভালই লাগে । আগে তো আর্ট করতে পারতাম না এজন্য আর্ট করার কথা কখনো মাথাতেও আসতো না । ইদানিং একটু একটু করে আর্ট করতে শিখছি আর আটের প্রতি আকর্ষণ যেন বাড়ছে । তবে সময়ের অভাবে বসাই হয়ে ওঠে না । আজকাল ছেলের জোরাজুরিতে বাধ্য হয়ে হলেও বসতে হচ্ছে । তা না হলে ও সারাদিনই খুব জ্বালাতন করে । দুজনে মিলে খুব সুন্দরভাবে আর্ট করে ফেলি । যদিও সময় এবং জিনিসপাতি অনেক নষ্ট হয় তারপরও যখন আমরা দুজনে মিলে আর্ট করতে বসি তখন কোথা দিয়ে যেন আর্ট শেষ হয়ে যায় তখন ভালই লাগে ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

সাদা আর্ট পেপার
মাস্কিং টেপ
রং
তুলি
বোর্ড

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20230720_011629.jpg

প্রথমে একটি আর্ট পেপার নিয়ে মাস্কিং টেপ দিয়ে একটি বোর্ড এর সাথে চার পাশ লাগিয়ে নিয়েছি ।

20230720_011606.jpg

তারপর উপরের দিক থেকে নীল রং দিয়ে রং করা শুরু করেছি ।

20230720_011550.jpg

এরপর নীল ও সাদা মিলিয়ে আরো কিছু অংশ রং করে নিয়েছি ।

20230720_011531.jpg

তারপর নীলের উপর দিয়ে সাদা রং দিয়ে মেঘ বানিয়ে নিয়েছি ।

20230720_011517.jpg

তারপর ডিপ কালার নীল রং দিয়ে কিছু অংশ রং করে নিয়েছি ।

20230720_011455.jpg

তারপর বাকিটুকু বাদামি কালারের রং দিয়ে রং করে নিয়েছি ।

20230720_011439.jpg

20230720_011427.jpg

এরপর নিলের অংশটুকু হলুদ ও সবুজ কালারের রংমিলিয়ে রং করে দিয়ে গাছের মতো তৈরি করে নিয়েছি ।

20230720_011358.jpg

এরপর সবুজের নিচের দিকের কিছু অংশ হলুদ কালের রং দিয়ে হালকা হালকা ঘাসের মতো বানিয়ে নিয়েছি ।

20230720_011338.jpg

তারপর এক সাইডে একটা গাছ এঁকে নিয়েছি ।

20230720_011322.jpg

এরপর সবুজ কালারের রং দিয়ে গাছের পাতা এঁকে নিয়েছি ।

20230720_011306.jpg

তারপর পাতার ভেতরে সবুজ কালারের রঙের সাথে হলুদ কালারের রং মিলিয়ে দিয়েছি ।

20230720_011245.jpg

20230720_011201.jpg

এরপর সবুজ কালারের রঙের ভিতর দিয়ে লাল ও সবুজ মিলিয়ে দুই পাশে ছোট ছোট করে কিছু ফুল এঁকে নিয়েছি ।

20230720_011122.jpg

এরপর নীলের মাঝখান দিয়ে কিছু অংশ সাদা রং দিয়ে রং করে দিয়েছি ।

20230720_011050.jpg

এরপর আরো কিছু অংশ নিল ও সাদা মিলিয়ে রং করে দিয়ে পানি তৈরি করে নিয়েছি । তারপর ম্যাসকিং টেপ খুলে নিয়েছি ।

20230720_011029.jpg

এরপর আঁকা সম্পূর্ণ হয়ে গেলে কয়েকটি ছবি তুলে নিয়েছি ।

20230720_002920.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 3 years ago 

আপনি তো দেখছি ইদানিং অনেক সুন্দর পেইন্টিং করেন। আপনার করা পেইন্টিং গুলো আমার কাছে দেখতে খুব ভালো লাগে। ছেলের জন্য হলেও আপনি আর্ট করতে বসেন এটা জেনে ভালো লাগলো। আকাশের দৃশ্যটা দেখে আমি তো অনেক বেশি মুগ্ধ হয়েছি। আপনি এবং আপনার ছেলে অনেক সুন্দর করে তাহলে আর্ট করেন। এত সুন্দর পেইন্টিং সবার মাঝে অনেক সুন্দর করে উপস্থাপনার মাধ্যমে শেয়ার করেছেন।

 3 years ago 

ঠিকই বলেছেন আপু ছেলের জন্যই আজকাল এই আর্টগুলো করা হচ্ছে । তা না হলে তো করাই হতোনা । ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য ।

 3 years ago 

আরে বাহ্ আপনি তো দেখছি অসাধারণ একটা পেইন্টিং করেছেন। আমার তো মনে হচ্ছে এটা সমুদ্রের পাড়ের একটা দৃশ্যের পেইন্টিং। নারিকেল গাছটা অংকন করার কারণে এই দৃশ্যটা দেখতে আরো বেশি ভালো লাগছে। কালারটাও অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে দেখছি। একপাশের ফুল অঙ্কন করে দেওয়ার কারণে আরো বেশি ভালো লেগেছে।

 3 years ago 

যেকোনো দৃশ্যের ভিতরে গাছ থাকলে আসলেই অনেক ভালো লাগে । ঠিকই ধরেছেন এটা সমুদ্রের পাড়ের দৃশ্যই অঙ্কন করা হয়েছে ।

 3 years ago 

আপু আপনার ছেলে বায়না করে বলেই আমরা সুন্দর সুন্দর আর্ট দেখতে পাই। সত্যি আপু আপনার আর্ট ভীষণ ভালো লাগে আমার। সবচেয়ে বেশি ভালো লাগে কালার কম্বিনেশন। আপনি সবসময় সুন্দর করে এবং নিখুঁতভাবে আর্টের কালার ফুটিয়ে তোলার চেষ্টা করেন দেখে ভালো লাগে আপু। আজকের এই আর্ট খুবই সুন্দর হয়েছে।

 3 years ago 

একদম তাই আপু প্রতিদিনই ও আঁকার জন্য খুব বায়না করে । প্রতিদিন বলেন এসব আঁকতে ইচ্ছা করে তারপরও চেষ্টা করি মাঝে মাঝে আঁকার জন্য ।

 3 years ago 

অপরূপ সৌন্দর্যময় চিত্র অঙ্কন করেছেন। এই চিত্র অংকনটি সত্যি আমার খুবই ভালো লেগেছে। রং দিয়ে খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে পেইন্টিং দেখে মুগ্ধ হলাম।

 3 years ago 

আমার চিত্রটি আপনার কাছে খুব ভালো লেগেছে শুনে ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রঙ তুলিতে আঁকা আপনার একটি আর্ট। আপনার আঁকা আর্টটি দেখতে আমার কাছে সত্যিই অসাধারণ লেগেছিল আপু। আসলে এই সমস্ত আর্ট তৈরি করতে হলে অনেক সময় ব্যয় করতে হয়। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে তৈরি করে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

যেকোনো কাজ করতে সময় নিয়ে করতে হয় । সময় না হলে কি আর কোন কিছু করা যায় বলেন ।

 3 years ago 

আপু আপনার আর্ট দেখে খুবই ভালো লাগলো। বিশেষ করে কালার কম্বিনেশনের কারণে আর্টটি খুব আকর্ষণীয় লাগছে। অনেকেই হয়তো খুব ভালো আর্ট করতে পারে, তবে কালার কম্বিনেশনের কারণে আর্টটি ঠিকঠাকভাবে ফুটিয়ে তুলতে পারেনা। সেদিক থেকে আপনার দক্ষতা অবশ্যই প্রশংসনীয়, কেননা আপনার অঙ্কিত দৃশ্যে রং এর ব্যবহার খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। অনেক অনেক ধন্যবাদ আপু, রং তুলিতে আঁকা আপনার আরও একটি আর্ট তুলে ধরার জন্য।

 3 years ago 

জলরঙের আর্ট গুলোর কালার গুলো আসলেই অনেক সুন্দর লাগে। একটু কালার কম্বিনেশন টা ঠিক রাখলে তখন আরো বেশি ভালো লাগে দেখতে আমি চেষ্টা করি আর কি ।

 3 years ago 

আমাকেও আমার বড় মেয়ে অনেক বিরক্ত করে। বলে, আন্টিরা তো অনেক সুন্দর সুন্দর আর্ট শেয়ার করে তুমিও আর্ট করো এই বলে বিরক্ত করে সব সময়। কিন্তু সময় পায়না এবং আর্টে তেমন বেশি দক্ষ না তাই এত বেশি আগ্রহ করি না। আপনি অনেক সুন্দর রং তুলি দিয়ে একটি ছবি এঁকে নিলেন অনেক ভালো লেগেছে দেখতে। কালার গুলো খুব সুন্দর করে এডজাস্ট হয়েছে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

বাচ্চারা বায়না ধরলে তখন আর কিছুই করার থাকেনা আপু বাধ্য হয়ে আঁকতেই হয় । যতক্ষণ না বসা হয় ততক্ষণ তো কিছুতেই থামে না ।

 3 years ago 

আপনার পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর করে পেইন্টিং করেছেন। নারিকেল গাছটা দেওয়ার কারণে পেইন্টিংটা বেশি সুন্দর লাগছে। আপনার ছেলে বায়না না করলে এত সুন্দর সুন্দর পেইন্টিং দেখা হতো না। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আমার পেইন্টিং দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন শুনে ভালো লাগলো ।

 3 years ago 

আজ আপনি রং তুলি দিয়ে অনেক সুন্দর আর্ট করে দেখিয়েছেন যেখানে একটি গাছের দৃশ্য নদীর পাড়ের দৃশ্য। আকাশের অপরূপ দৃশ্য দেখে আমার ভালো লেগেছে খুব সুন্দর করে আপনি আর্ট করতে পারেন আজকের এই পোস্টটি দেখে বুঝতে পারলাম।

 3 years ago 

আমার রং দিয়ে আঁকা দৃশ্যটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64611.11
ETH 1868.29
USDT 1.00
SBD 0.38