ফুলের কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।




আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলের কিছু ফটোগ্রাফি । ফুলের এ ধরনের ফটোগ্রাফি গুলো দেখতে সবসময় খুব ভালো লাগে কিন্তু সব সময় ফুলের ফটোগ্রাফি করা হয়ে ওঠে না, যখন ফুলের রাজ্যে যাওয়া হয় তখনই ফুলের ছবিগুলো তোলা হয়ে থাকে ।কয়েকদিন আগে রমনা পার্কে ঘুরতে গিয়েছিলাম ,রমনা পার্কে গিয়ে দেখি চারদিকে শুধু ফুল আর ফুল এত ফুল একসাথে দেখতে ভালো লাগে । আর বাসা থেকে বের হয়ে যেতে যেতে প্রায় সন্ধা লেগে যায় এজন্য ছবিগুলো খুব একটা ভালোভাবে তুলতে পারিনি তারপরে যতটুকু চেষ্টা করেছি ছবিগুলো তুলেছি । তবে সব ফুলের ছবি নিতে পারিনি তার আগেই সন্ধ্যা লেগে গিয়েছিল । চারিদিকে অন্ধকারের জন্য তেমন একটা তুলতে পারিনি তারপরও সুন্দর কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি ।

20240201_014814.jpg


এটা হচ্ছে ডালিয়া ফুল । ডালিয়া ফুলের বিভিন্ন কালার হয় তা আমার জানাই ছিল না । আমার বোন বলল যে এটা নাকি ডালিয়া ফুল । এই ফুলের কালারটা দেখতে অসম্ভব সুন্দর ছিল সাদা ও বেগুনি কালার মিলে ফুলটা দেখতে অপূর্ব লেগেছিল । আর ছবিটা যখন তুলতে গিয়েছি তখন ফুলটা নিচের দিকে নুইয়ে পড়েছিল এই জন্য হাত দিয়ে উপরের দিকে তুলে ছবিটা তুলেছি দেখতে কিন্তু সত্যিই ভালো লাগছিল ফুলটা ।

20240201_014826.jpg


এটা হচ্ছে হলুদ কালারের ডালিয়া ফুল। হলুদ কালারের ফুলটাও দেখতে খুব সুন্দর । একেবারে টকটকে হলুদ রং সত্যি খুব ভালো লেগেছিল । হলুদ কালারের ফুল গুলো দেখতেও ভালো লাগে এবং হলুদ কালার ডালিয়া ফুল যে আছে সেটাই তো আজকে আমি প্রথম জানলাম এজন্য ছবিটা তুলে রাখলাম ।

20240201_014801.jpg


এই ফুলের কালারটা হল একেবারে ডিপ মেজেন্টা কালার । কিছুটা গোলাপ ফুলের মত দেখতে আমি তো প্রথমে দূর থেকে গোলাপ ফুলই মনে করেছিলাম পরে কাছে গিয়ে দেখলাম যে এটাও ডালিয়া । এই কালারটা অনেক সুন্দর ছিল নিচেরটাও এই মেজেন্ডা কালারের কাছাকাছি একটা কালার । এই কালারটাও দেখতে অপূর্ব সুন্দর ছিল । প্রত্যেকটা কালারই সত্যি অনেক বেশী সুন্দর দেখার মত ছিল ।

20240201_014746.jpg

20240201_014732.jpg


এখন যে ছবি দেখতে পাচ্ছেন এটা হল কমলা রঙের ডালিয়া ফুল । এই ডালিয়া ফুলগুলো অনেক ভালো লেগেছিল দেখতে । কমলা রঙের ডালিয়া ফুল ফুটে কেমন যেন একটু চুপসে গিয়েছিল সাথে একটা কলিও দেখলাম ।সেটা ফুটবে ফুটবে ভাব । এই ফুলের কলি গুলো দেখতে ভালো লাগে যখন সবগুলো ফুল একসাথে ফোটে তখন দেখতে সত্যি অপূর্ব লাগে । আর পাশাপাশি প্রত্যেকটা কালার একসাথে লাগিয়ে রেখেছে বাগানটিকে অনেক সুন্দরভাবে মুগ্ধ করে রেখেছে ।

20240201_014718.jpg


এই ফুলের নাম আমি জানিনা তবে কিছুটা মোরগ ফুলের মতো দেখতে । দূর থেকে মোরগ ফুলই মনে হচ্ছিল মরগ ফুল হবে হয়তো কিন্তু আমার কাছে কেমন যেন অন্যরকম লাগছিল । এত সুন্দর লাগছিল ওই ফুলগুলো দেখতে । সারিসারি করে সাজিয়ে ওরা গাছগুলো লাগিয়েছে যেটা দেখতে সত্যিই একেবারে মুগ্ধ করে । আবার খুব সুন্দরভাবে একটা স্টার তৈরি করেছে গাছগুলো দিয়ে । প্রতিটি ফুল সুন্দরভাবে ফুটে রয়েছে দেখতে সত্যি অসাধারণ ছিল ।

20240201_014700.jpg

20240201_015113.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 2 years ago 

আপনার তোলা বিভিন্ন রঙের সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আমি সম্পূর্ণরূপে মুগ্ধ হয়ে গেছি। প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি দেখতে অনেক সুন্দর লাগছে। বিশেষ করে কয়েকটি কালারের ডালিয়া ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। এতো সুন্দর একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার ফুল গুলো দেখে আপনি সম্পূর্ণরূপে মুগ্ধ হয়ে গিয়েছেন শুনে আমিও সম্পূর্ণরূপে মুগ্ধ হয়ে গেলাম।

 2 years ago 

সকাল বেলায় ফুলের ফটোগ্রাফি দেখে ভীষণ ভালো লাগলো। বিশেষ করে ডালিয়া ফুল গুলো দেখতে অসাধারন লাগতেছে। অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের কে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ডালিয়া ফুলগুলো আসলেই অসাধারণ ছিল আমার কাছেও দেখে অনেক ভালো লেগেছিল ।

 2 years ago 

রমনা পার্কে ঘুরতে গিয়ে দারুণ সময় উপভোগ করেছেন। যেতে সন্ধ্যা হলেও ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে ভালো লেগেছে। সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম। শেয়ার করার জন্য অনেকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সন্ধ্যার সময় তুলেছি তারপরও ফটোগ্রাফি গুলো মোটামুটি খারাপ হয়নি দিনের বেলা তুললে আরো ভালো আসতো ।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ওয়াও আপু বিভিন্ন ফুলের ফটোগ্রাফি দেখে মনটা ভরে গেল। প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। তবে তার ভেতরে ডালিয়া ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার ফুলের ফটোগ্রাফি দেখে আপনার মনটা ভরে গিয়েছে শুনে খুশি হলাম । ধন্যবাদ।

 2 years ago 

আজকে চমৎকার কিছু ফটোগ্রাফি তুলে ধরেছেন, ডালিয়া ফুলে সৌন্দর্যগুলো বেশ ভালো লেগেছে ভিন্ন ভিন্ন রংয়ের ডালিয়া ফুল পর্যায়ক্রমে উপস্থাপন করেছেন। সুন্দর ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু

Posted using SteemPro Mobile

 2 years ago 

এই ডালিয়া ফুল গুলো সামনা সামনি দেখতে অনেক সুন্দর ছিল । ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

এখন সব ফুলই কত রং এর যে হয় তার কোন হিসাব নেই।বেশ সুন্দর লাগছে আপনার বিভিন্ন ফুলের ফটোগ্রাফি।তবে প্রথম ডালিয়া ফুলের রংটর বেশি সুন্দর । তার সাথে আবার সাদা বর্ডার। ধন্যবাদ ফটোগ্রাফিগুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিকই বলেছেন এখন মনে হয় সব ফুলই বিভিন্ন কালারের হয় যেটা দেখতে আসলেই খুব ভালো লাগে ।

 2 years ago 

বেশ সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন আপনি। বৈচিত্র্যময় ডালিয়া ফুলের বেশ চমৎকার ফটোগ্রাফি করেছেন আপনি। ডালিয়া ফুল দেখতে খুবই সুন্দর লাগছে। আসলে ফুলের সৌরভ এবং সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। লাল পাপড়ির ফুল গুলো দেখতে খুব সুন্দর লাগছে । এত চমৎকার ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

একদম তাই ফুলের সৌন্দর্য সৌরভ সবাইকেই মুগ্ধ করে । এই ফুলগুলো অসম্ভব সুন্দর ছিল দেখতে ।

 2 years ago 

দারুন কিছু ফটোগ্রাফি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। ডালিয়া ফুল দেখতে অসাধারন লাগছে। বিভিন্ন কালারের ডালিয়া ফুল দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলেই ভাইয়া এরকম রংবেরঙের ফুল গুলো দেখতে পেলে সত্যিই ভীষণ ভালো লাগে । ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

রমনা পার্কের কথা অনেক শুনেছি আপু, ওখানে গিয়ে তো অনেকেই অনেক ফটো তোলে এবং সেটার পোস্ট করে। যাইহোক, সন্ধ্যা না হয়ে গেলে হয়তো আরো সুন্দর করে ফটোগুলো আপনি তুলতে পারতেন। এখানে শেয়ার করা সাদা ও বেগুনি মিশ্রিত কালারের ডালিয়া ফুলের ফটোগ্রাফিটি দেখতে বেশ ভাল ছিল। আসলে ডালিয়া ফুল অনেক কালারের হয় , এই জন্যই এত আকর্ষণ থাকে এই ফুলের প্রতি সবার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64796.00
ETH 1876.83
USDT 1.00
SBD 0.38