জুতার বক্সের ঢাকনার উপর সুন্দর একটি আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



IMG_20240403_005816.jpg


আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি আর্ট পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদের সাথে জল রঙ দিয়ে খুব সুন্দর একটি আর্ট শেয়ার করব । আর আজকের আর্টটি আমি জুতার বক্সের ঢাকনার উপরে করেছি । আর প্রথমে ঢাকনার উপরে একটি পাতা এঁকে তারপর সেই পাতার ভিতরে আর্টটিকে করার চেষ্টা করেছি । এখানে আমি রাতের সুন্দর একটি দৃশ্য আর্ট করেছি । এবার ঈদে আমি আর আমার ছেলে মিলে অনেকগুলো জুতা কিনেছি এবং সে জুতার প্যাকেট গুলো আমি জমিয়ে রেখেছি । বিশেষ করে আমি জুতা কিনলে বাসায় কখনো প্যাকেট আনি না এমনি শপিং ব্যাগে করে নিয়ে আসি কিন্তু এবার যখন দিয়েছে তখন আর না করিনি সাথে করে নিয়ে এসেছি । বাসায় আনার পরে হঠাৎ করে বক্সটা দেখে মনে পড়লে এটার উপরে একটা আর্ট করলে কেমন হয় । ঝটপট বসে পড়লাম আর সুন্দর একটি আর্ট করে ফেললাম ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

জুতার বক্সের ঢাকনা
রং
তুলি

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20240403_002431.jpg20240403_002421.jpg
20240403_002410.jpg20240403_002400.jpg

প্রথমে জুতার বক্সটা নিয়ে ঢাকনাটা খুলে নিয়েছি । তারপর ঢাকনার ভেতরের সাইডে একটি পাতা এঁকে নিয়েছে । পাতাটাকে আমি একটু বড়সড়ো মোটা করে এঁকেছি ,যাতে আর্ট করতে সুবিধা হয় । এরপর পাতার ওপরের দিকে কিছু অংশ নীল কালারের রং করে দিয়েছি এবং মাঝের দিকটা গোলাপি কালারের রং করার জন্য লাল ও সাদা মিলিয়ে গোলাপি রং করে নিচ্ছি ।

20240403_002350.jpg20240403_002336.jpg
20240403_002324.jpg20240403_002308.jpg

মাঝের অংশটুকু গোলাপি কালার করে নিচের অংশটুকু কমলা কালারের করে দিয়েছি । তারপর পাতার যে ডাটিটা ছিল সেটাও কালো রং দিয়ে রং করে দিয়েছি । এরপর ডাটির সাইড দিয়ে কালো রং দিয়ে গাছ এঁকে নিয়েছি ।

20240403_002251.jpg20240403_002237.jpg
20240403_002221.jpg20240403_002210.jpg

তারপর নীল কালারের উপরে কালো রং দিয়ে ক্রস চিহ্ন করে দুটো দাগ দিয়ে নিয়েছি । তারপর হালকা পিংক রং নিয়ে মাঝে একটি দাগ দিয়ে দিয়েছি এটা দিয়েছি পাতার মাঝে উঁচু যে অংশটা থাকে সেটা বানানোর জন্য । এরপর সাদা কালারের রং দিয়ে কালো দাগের নিচ দিয়ে ফোঁটা ফোঁটা দিয়ে নিয়েছি ও উপরে সাদা রং দিয়ে একটি চাঁদ এঁকে নিয়েছি।

20240403_002151.jpg20240403_002132.jpg
20240403_002038.jpg20240403_002017.jpg

এরপর সাদা ফোটার ভিতরে অরেঞ্জ কালারের রং দিয়ে ফোঁটা ফোঁটা দিয়ে নিয়েছি । তার পর আমার আঁকাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে এরপর আমি আমার নাম লিখে নিয়েছি । তারপর সুন্দরভাবে ছবি তুলে নিয়েছি ।

20240403_001956.jpg

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png *** VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

যেহেতু অনেক গুলো জুতা কিনেছেন তাহলে তো মা ছেলে মিলে অনেকগুলো বক্সও পেয়েছেন। ভালো হয়েছে বক্সগুলো আপনার কাজে লাগবে। আপনি জুতার বক্সের উপরে পাতার আর্ট করে সেই পাতার মধ্যে রাতে দৃশ্যের খুব সুন্দর একটি পেইন্টিং শেয়ার করেছেন। আপনার এই পেইন্টিং আমার কাছে অনেক ভালো লেগেছে। পেইন্টিং এর কালার খুব সুন্দর হয়েছে। রাতের দৃশ্যের পেইন্টিং দেখতে সব সময় ভালো লাগে‌। ধন্যবাদ আপু এত সুন্দর পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে আপু অনেকগুলো বক্স পেয়েছি দেখি কোন কাজে লাগানো যায় কিনা যদি কিছু বানাতে পারি তাহলে অবশ্যই দেখতে পারবেন ।

 2 years ago 

আপনি দেখছি আমার মত জুতার প্যাকেটগুলো এনে শুধু শুধু বাড়তি ঝামেলা বহন করবে কে। তবে আজকে জুতার বক্সের উপরে দারুণ আর্ট করেছেন প্রথমত বলব আইডিয়াটা একদম ইউনিক ছিল। আর দ্বিতীয়তঃ পুরো আর্ট অসাধারণ সুন্দর ছিল। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

কখনোই আনি না এবার যখন দিয়েছে তখন আর না বলিনি । মনে মনে তখনই ভেবেছিলাম এটা দিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করব ।

 2 years ago 

এটা জেনে খুবই ভালো লাগলো যে আপনার ছেলে এবং আপনি এবার অনেকগুলো জুতা কিনেছেন,এবং জুতার বক্স এর উপর সুন্দর একটা অংকন করেছেন। আপনার এই অংকন দেখে আমি মুগ্ধ দারুণভাবে আপনি আমাদের মাঝে অংকনটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার ফ্যামিলির আমরা তিনজনই জুতা স্যান্ডেল খুব পছন্দ করি । এজন্য আমরা সব সময় বেশি করে জুতা কিনি । ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।

 2 years ago 

ভিন্ন রকম আয়োজন নিয়ে পোস্ট করেছেন। এধরনের ইউনিক কালারফুল আর্ট গুলো দেখতে ভীষণ ভালো লাগে। আপনার আর্ট আমি আগে থেকেই পছন্দ করি। অনেক সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আমার আর্ট গুলো আপনি সবসময় পছন্দ করেন আর সুন্দর সুন্দর মন্তব্য করেন এটা দেখে খুব ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

আরে বাহ দারুন তো। আপু আপনি দেখছেন জুতার বক্সের উপরে খুব সুন্দর একটি আর্ট করেছেন। যদিও জুতার বক্সগুলো বিভিন্ন সময় ফেলে দেয়া হয় তবে আপনার এই পোস্ট আগে দেখলে হয়তো ফেলে দিতাম না। খুব সুন্দর একটি আর্ট আপনি তৈরি করেছেন যে তার বক্সের উপরে। জুতার বক্সের ঢাকনার উপরে এত সুন্দর একটি আর্ট দেখতে বেশি ভালো লাগলো ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সবাই সব কিছুর উপরে আর্ট করার চেষ্টা করে এজন্য আমিও জুতার বক্স এর উপরে আর্ট করে দেখলাম হয় কিনা ।

 2 years ago 

আপনি প্রতিনিয়ত আমাদের মাঝে নতুন ,নতুন ইউনিক জিনিস শেয়ার করে থাকেন । আজকেও ঠিক তেমনি ভাবে জুতার বক্সের ঢাকনার উপর সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন। আপনার কাজগুলোকে আমি সম্মান করি সত্যি এগুলো করতে অনেক পরিশ্রম করা লাগে। দোয়া করি আপনার ভবিষ্যত উজ্জ্বল হোক।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি প্রতিনিয়ত আমার আর্ট গুলো দেখেন শুনে অনেক ভালো ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

জুতার বক্সের উপর অসাধারণ একটি পেইন্টিং করেছেন আপু। এরকম পেইন্টিং দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। পেইন্টিংটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করেছেন যা বুঝতে সুবিধা হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার পেইন্টিং টি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন শুনে অনেক খুশি হলাম । ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

জুতা বক্সের ঢাকনার উপরে খুবই সুন্দর পেইন্টিং করেছেন। এই পেইন্টিংটি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। অসাধারণ একটি পেইন্টিং আপনি আমাদের মাঝে শেয়ার করেন মআপনার পেিন্টিং অনেক ভালো লেগেছে আমার।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার পেইন্টিংটি দেখতে পেয়ে আপনার কাছে অনেক ভালো লেগেছে শুনে ভালো লাগলো ।

 2 years ago 

ওয়াও আপু জুতার বক্সের ঢাকনার উপর খুবই সুন্দর একটি পেইন্টিং করেছেন। প্রথমে একটি পাতায় কে পাতার উপর খুব সুন্দর ডিজাইন করেছেন। আমি তো প্রথমে ভেবেছিলাম পাতার উল্টো পিঠে আপনি হয়তো আর্ট করেছেন। এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

আপনি আমার আর্টটি দেখে পাতার উপর আর্ট মনে করেছেন দেখে খুবই ভালো লাগলো । ধন্যবাদ আপু আপনাকে মন্তব্য করার জন্য ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.082
BTC 62219.08
ETH 1650.22
USDT 1.00
SBD 0.42