কাগজ কেটে বুকমার্ক তৈরী

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



Polish_20240430_005915408.jpg


আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদের সাথে একটি ডাইপোস্ট শেয়ার করব । রঙিন বা সাদা কাগজের তৈরি জিনিসগুলো বানাতে যেমন ভালো লাগে তেমনি বিভিন্ন রংবেরঙের জিনিস সম্বন্ধে জানাও যায় । রঙিন কাগজ দিয়ে এত সুন্দর বুকমার্ক তৈরি করা যায় না বানালে হয়তোবা জানতেই পারতাম না । এত ধরনের বুকমার্ক বানানো সম্ভব আর বুকমার্ক গুলো অনেক কাজের । এটা বইয়ের ভিতরে সুন্দরভাবে রেখে দিলে বইয়ের পৃষ্ঠাটা ভাজ করে নষ্ট করতে হয় না তখন খুব সহজে নির্দিষ্ট জায়গাটা খুঁজে পাওয়া যায় । আর বিভিন্ন রংবেরঙের বুকমার্ক ভিতরে রেখে দিলে দেখতেও ভালো লাগে । আজকে আমি একটি প্রজাপতির বুক তৈরি করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

সাদা কাগজ
স্কেল
পেন্সিল
লাল কলম
কালোকলম

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20240430_005830.jpg20240430_005817.jpg
20240430_005805.jpg20240430_005752.jpg

প্রথমে এ4 সাইজের একটি সাদা কাগজ নিয়ে ২০ ইঞ্চি মাপ দিয়ে দুটো দাগ দিয়ে নিয়েছি একটু ফাঁকা ফাঁকা করে । তারপর মাথার দুই সাইডে একটু বাড়তি কাগজ রেখেছি তারপর কাঁচি দিয়ে পেন্সিলের দাগের চারপাশ দিয়ে কাগজের চারপাশ দিয়ে কেটে নিয়েছি । তারপর মাঝখান থেকে একটা ভাঁজ দিয়েছি ।

20240430_005741.jpg20240430_005730.jpg
20240430_005718.jpg20240430_005703.jpg

এরপর মাথায় যে বাড়তি কাগজটুকু ছিল সেটার উপরে একটি প্রজাপতি এঁকে নিয়েছি । তারপর কালো কলম দিয়ে নিচের দিকে কালো করে দিয়ে উপরে চারদিক দিয়ে বর্ডার করে দিয়েছি । এরপর ভেতরের দিকে দাগিয়ে একটু ডিজাইন করে নিয়েছি ।

20240430_005651.jpg20240430_005636.jpg
20240430_005623.jpg20240430_005612.jpg

এরপর কাগজটি খুলে একই রকম হবে অন্য পাশে আরো একটি প্রজাপতি এঁকে নিয়েছি এবং মাঝখানে লম্বা অংশটুকু লাল সাইন পেন দিয়ে দাগিয়ে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে । এরপর কালোর ভেতরে লাল সাইন পেন দিয়ে দাগিয়ে রং করে নিয়েছি একই রকম ভাবে অন্য সাইডও রং করে নিয়েছি ।

20240430_005601.jpg20240430_005549.jpg

এরপর প্রজাপতির দুইপাশে স্কেল দিয়ে সমান করে ভেঙে দিয়েছি । এরপর বইয়ের ভিতর রেখে ছবি তুলে নিয়েছি । এভাবেই তৈরি হয়ে গিয়েছে আমার রঙিন কাগজের তৈরি প্রজাপতির বুকমার্ক ।

20240430_005536.jpg

20240430_005521.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png *** VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

তানিয়া আপু দেখি খুব সুন্দর সুন্দর বুকমার্ক তৈরি করে। কিন্তু আজকে আপনার তৈরি করা বুকমার্ক টাও অসাধারণ হয়েছে। মোটামুটি বই পড়ার অভ‍্যাস থাকাই বুকমার্কের সাথে একটা সম্পর্ক আছে। তবে আফসোস আমি এইরকম সুন্দর বুকমার্ক ব‍্যবহার করতে পারি না। প্রজাপ্রতির গঠনে বুকমার্ক টা চমৎকার তৈরি করেছেন ভাই। খুবই সুন্দর লাগছে।

 2 years ago 

বুকমার্কগুলো তানিয়াও খুব ভালো বানায় ওর বুকমার্ক গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে । আমিও এজন্য মাঝে মাঝে চেষ্টা করি বানানোর জন্য । আফসোস করবেন কেন বানিয়ে ব্যবহার করলেই তো হয় ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি আপনার বুকমার্ক টি খুবই চমৎকার হয়েছে। দেখতে ভীষণ চমৎকার লাগছে ।রঙিন কাগজ দিয়ে যা বানানো যায় তাই দেখতে বেশ ভালো লাগে। আজ আপনি প্রজাপতি শেপের দারুন একটি বুকমার্ক তৈরি করলেন ।আর আপনি ঠিক বলেছেন এই বুক মার্ক গুলো বেশ কাজের। বইয়ের মধ্যে রেখে দিলে নির্দিষ্ট জায়গাটি খুঁজেও পাওয়া যায় আবার বইয়ের পৃষ্ঠাও নষ্ট হয় না। বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আমার বুকমার্ক আপনার কাছে চমৎকার লেগেছে জেনে খুশি হলাম।

 2 years ago 

কাগজ কেটে দারুন একটি বুকমার্ক তৈরি করেছেন আপু। প্রজাপতি শেপ অনুযায়ী তৈরি করার কারণে বুক মার্কটি দেখতে অনেক বেশি কিউট লাগছে। আমরা যারা লেখাপড়া করি তাদের জন্য বুক মার্ক কিন্তু অনেক প্রয়োজনীয় একটি জিনিস। খুব সুন্দর ভাবে আপনি বুকমার্ক তৈরি প্রক্রিয়া আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলেই আপু প্রজাপতি সেপ দেওয়ার কারণে মনে হয় একটু বেশি কিউট লাগছে । আমার কাছেও ভালো লেগেছিল বানানোর পরে ।

 2 years ago 

রঙিন কাগজ কিংবা সাদা কাগজ দিয়ে কোন কিছু বানালে দেখতে অনেক ভালো লাগে। আর এই বুকমার্ক গুলো ভীষণ প্রয়োজনীয়। আপু আপনি এত সুন্দর করে বুকমার্ক তৈরি করেছেন দেখে ভালো লাগলো। দেখতে খুবই সুন্দর লাগছে। প্রজাপতি গুলো দেখতে সত্যিকারের প্রজাপতির মতোই লাগছে।

 2 years ago 

আসলে এ ধরনের কাজগুলো দেখতে ভালই লাগে । অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।

 2 years ago 

আপনি আজকে আমাদের মাঝে সুন্দর একটি বুকমার্ক তৈরি প্রক্রিয়া শেয়ার করেছেন। কাগজ কেটে তৈরি প্রজাপতি ডিজাইনের বুকমার্ক দেখতে অনেক চমৎকার লাগছে। সাদা কাগজের উপর রঙিন কলম দিয়ে প্রজাপতি অংকন করায় দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ আমাদের মাঝে সুন্দর এই পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কাগজ কেটে তৈরি করা প্রজাপতির বুকমার্কটি আপনার কাছে চমৎকার লেগেছে শুনে খুশি হলাম । আপু ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

বুকমার্ক তৈরি করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। এর আগেও বিভিন্ন ধরণের বুকমার্ক তৈরি দেখেছি আপনার মাধ্যমে। আজকে ও দেখতে পেয়ে খুশি হলাম। বুকমার্ক গুলো ভালো কাজে লাগে। সুন্দর করে রাখলে বইয়ের পাতা নষ্ট হয় না। প্রজাপতি গুলো অরিজিনাল এর মতোই লাগতেছে।

 2 years ago 

বুকমার্ক গুলো আসলেই অনেক কাজে লাগে আর সুন্দর সুন্দর বুকমার্ক তৈরি করা যায় দেখতেও ভালো লাগে ।

 2 years ago 

বুকমার্ক বানালে এই একটা সুবিধা পাওয়া যায় সেটি হচ্ছে বইয়ের মধ্যে যেকোনো চিহ্ন দিয়ে খুব সহজেই সেই চিহ্নটা বের করা যায়। তাছাড়াও আপনি ঠিকই বলেছেন বুক মার্ক দেওয়া থাকলে বইয়ের পাতা আর ভাঁজ করতে হয়না।তবে আপনি কিন্তু অসম্ভব সুন্দরভাবে বুকমার্ক তৈরি করেছেন।দেখে একদম চোখ জুড়িয়ে গেলো।অসংখ্য ধন্যবাদ বুকমার্ক তৈরির টিপস আমাদের শেখানোর জন্যে।

 2 years ago 

বুকমার্ক আসলে আমাদের অনেক কাজের বইয়ের পাতাগুলো ভাঁজ করতে হয় না বইটা সুন্দর থাকে ।

 2 years ago 

প্রথমে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কাগজের তৈরি বুকমার্ক শেয়ার করার জন্য। প্রজাপতির আকৃতিতে গড়া আপনার আজকের এই বুকমার্ক। অনেক ভালো লাগলো চমৎকার এটা দেখে।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি মন্তব্য করার জন্য ।

 2 years ago 

কাগজ কেটে দারুন একটি বুকমার্ক তৈরি করেছেন। এই বুকমার্কের ডিজাইনটি আমার কাছে অনেক ইউনিক লেগেছে। আপনি আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে দারুণভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আমার বুকমার্কটি আপনার কাছে ইউনিক লেগেছে জেনে খুশি হলাম ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64352.12
ETH 1874.54
USDT 1.00
SBD 0.36