★জল রং দিয়ে দিন ও রাতের একটি আর্ট★

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



IMG_20230226_215805.jpg

আজ আমি আবার আপনাদের সামনে একটি আর্ট পোস্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি। জল রং দিয়ে আর্ট পোস্ট গুলো করতে খুবই ভালো লাগে তবে এগুলো নিয়ে খুব একটা করা হয় না। এ আর্টটি আমি অনেক আগে এঁকে রেখেছিলাম এতদিন তো ভালোমতো পোস্ট করতে পারিনি তাই আর দেয়া হয়নি, এই কারণে এখন দিতে পারছি তা না হলে দেওয়ার কিছুই ছিল না । ইদানিং কি পোস্ট দিব সেটা ভাবতে ভাবতে অনেকটা সময় চলে যায় পরে আর পোস্ট দিতে মন চায় না । কাজের প্রতি একেবারে মন বসাতে পারছি না তারপরও চেষ্টা করছি।আর্ট কিংবা ডাই পোস্টগুলো বানাতে অনেক সময় লাগে সেজন্য এগুলো বানানো হচ্ছে না। জানিনা কবে আবার ঠিকমতো বানাতে পারবো। এখন আমি আমার আর্টটি আপনাদের সামনে তুলে ধরছি।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

সাদা আর্ট পেপার
মাস্কিং টেপ
রং
তুলি
বোর্ড

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20230226_214112.jpg20230226_214056.jpg
20230226_214031.jpg20230226_214004.jpg

প্রথমে আমি একটি সাদা আর্ট পেপার নিয়ে মাস্কিং টেপ দিয়ে একটি বোর্ডের সাথে লাগিয়ে নিয়েছি। তারপরে আরও একটি মাস্কিং টেপ নিয়ে মাঝখান থেকে লাগিয়ে নিয়েছি। তারপর ডান পাশের উপরের দিক থেকে ডিপ নীল কালারের রং দিয়ে রং করা শুরু করেছি। তারপর হালকা নীল কালারের রং দিয়ে মাঝের সাদা মিলিয়ে রং করা শুরু করেছি।

20230226_213950.jpg20230226_213936.jpg
20230226_213914.jpg20230226_213856.jpg

এরপর মাঝের মাস্কিং টেপ টা খুলে নীল কালারের উপরে সোজা করে লাগিয়ে নিয়েছি, যাতে দুই পাশের রংটা সমান ভাবে বসে। এরপর একটি গোল রঙের কাগজ কেটে লাগিয়ে দিয়েছি চাঁদ আঁকার জন্য। এরপর কমলা ও হলুদ মিলিয়ে বাম পাশের রং করে নিয়েছি।

20230226_213836.jpg20230226_213819.jpg
20230226_213800.jpg20230226_213743.jpg

এরপর মাঝের কাগজ তুলে ফেলেছি, মাস্কিং টেপও তুলে ফেলেছি এবং অন্য নীল সাইডে চাঁদের আর অর্ধেক অংশ এঁকে নিয়েছি। তারপর নীল রংয়ের উপর দিয়ে সাদা সাদা রং দিয়ে তারা এঁকে নিয়েছি। এরপর কালো ও সাদা মিলিয়ে গাছ এঁকে নিয়েছি ও গাছের নিচের কিছু অংশ কালো রং দিয়ে রং করে দিয়েছি।

20230226_213729.jpg20230226_213654.jpg
20230226_213637.jpg20230226_213618.jpg

এরপর এক পাশে কালো ও অন্যপাশে সবুজ কালের কালারের রং দিয়ে গাছের পাতাগুলো এঁকে নিয়েছি এবং গাছের নিচের দিকে কালো রং দিয়ে একটি বসার বেঞ্চ এঁকে নিয়েছি। এরপর মাস্কিং টেপ খুলে আমি আমার নাম লিখে নিয়েছি। ব্যস আঁকাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে এবার সুন্দরভাবে ছবি তুলে নিয়েছি।

20230226_213447.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 3 years ago 

জলরং দিয়ে করা পেইন্ট আমার কাছে খুব ভাল লাগে। আপনি জলরং দিয়ে খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের ছবি এঁকেছেন। এখানে স্পেশাল ডিম হচ্ছে দিন এবং রাতের প্রতিচ্ছবি একসাথে দেখা গিয়েছে। আমার কাছে ব্যাপারটা ইউনিক লেগেছে এবং খুব সুন্দর লেগেছে। আপনি খুব দক্ষতার সাথে জলরঙের ব্যবহার করেছেন । ধন্যবাদ আপু।

 3 years ago 

জল রং দিয়ে অনেক সুন্দর একটি আর্ট করেছেন। আটটি দেখতে খুবই সুন্দর লাগছে। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

একটা সত্যি কথা কি আমার কাছে জল রঙ দিয়ে আকাঁ অংকন গুলো দেখতেে এতো ভালো লাগে ৷ যা বলে বোঝানো সম্ভব নয় ৷ আপনার নিজ হাতে আর্ট করা এমন সুন্দর মনোমুগ্ধকর রাতের পেইন্টিং টি দেখে অনেক ভালো লাগলো ৷ একদম নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছেন ৷ অনেক ধন্যবাদ আর এভাবেই নিত্য নতুন আর্ট শেয়ার করবেন এমনটাই প্রতার্শা ৷

 3 years ago 

জল রং দিয়ে চমৎকার একটা আর্ট করেছেন আপু। রাত ও দিনের আর্টটি দেখতে খুব ভালো লাগছে।কালারগুলো সুন্দর ফুটে উঠেছে। অনেক ধন্যবাদ আপু সুন্দর আর্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

জল রং দিয়ে খুব চমৎকার দিন ও রাতের পেইন্টিং করেছেন। দেখে খুব ভালো লাগলো। আসলে জল রং দিয়ে আঁকা পেইন্টিং দেখতে খুবই সুন্দর লাগে। জল রং দিয়ে আঁকা পেইন্টিং আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

আপু আপনার জল রং দিয়ে দিন ও রাতের পেইন্টিং টি দেখতে অনেক ভালো লাগছে।দেখে মুগ্ধ হয় গেলাম জাস্ট।আপনি খুবই দক্ষতার সাথে পেইন্টিং টি করে দেখিয়েছেন।ধাপগুলো অনুসরণ করে সহজেই যে কেউ পেইন্টিং টি করে ফেলতে পারবেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর পেইন্টিং টি শেয়ার করার জন্য।

 3 years ago 

আগে থেকে অনেকগুলো পোস্ট তৈরি করার কারণে এই ঝামেলা থেকে অনেকটাই বেঁচে গিয়েছি। আপনি অনেকদিন আগে এই সুন্দর আর্টটি করে রেখেছিলেন জন্য এখন পোস্ট করতে পারলেন। আপনার দিন রাতের আর্টটি কিন্তু খুবই চমৎকার হয়েছে কালার কম্বিনেশনের কারণে আরো বেশি আকর্ষণীয় লাগছে আর্টটি। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জল রং দিয়ে দিন এবং রাতের অসাধারণ একটি আর্ট করেছেন আপনি। জল রং দিয়ে এভাবে যে কোন রকমের আর্ট করলে খুবই সুন্দর ভাবে ফুটে ওঠে। খুবই সুন্দর ভাবে কালার কম্বিনেশন ফুটে উঠেছে দেখছি। এরকম আর্টগুলো অঙ্কন করতে আমার কাছে যেমন ভালো লাগে দেখতেও তেমনি ভালো লাগে। আপনার উপস্থাপনা দেখে যে কেউ খুবই সহজে এটি অংকন করতে পারবে।

 3 years ago 

জল রং দিয়ে দিন ও রাতের অসম্ভব সুন্দর আর্ট করেছেন। জল রঙের এই ধরনের আর্টগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে ।আপনার আর্টের কালার কম্বিনেশন খুব চমৎকার হয়েছে। চাঁদ এবং সূর্যের আলোয় দুদিক আলোকিত হয়ে আছে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 64836.50
ETH 1769.77
USDT 1.00
SBD 0.42