ক্যালিগ্রাফি ও থ্রি ডি আর্টের মাধ্যমে 2023 সালকে বিদায়
আসসালামু আলাইকুম
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি আর্ট পোস্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি । আজকে আমি ক্যালিগ্রাফি ও থ্রিডি আর্টের মাধ্যমে 2023 সাল কে বিদায় জানাতে এসেছি । দেখতে দেখতে 2023 সালটা আমাদের জীবন থেকে চলে গেল । আবার নতুন বছর চলে আসবে । আসলে যে বছরটা আমাদের জীবন থেকে চলে যায় সেটা তো আর আমরা ফিরে পাই না । এই বছরটা কার কেমন গিয়েছে জানিনা ভালো-মন্দ মিলিয়ে হয়তো মানুষের চলে গিয়েছে । আমাদের এই সালটা মোটেও ভালো যায়নি । কারণ এ সালে আমরা আমাদের সবচেয়ে প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলেছি । এই বছরটা যখন আসে তখন ভাবতেও পারেনি আমাদের জীবনে এমন কঠিন কিছু অপেক্ষা করছে । এ সালটা সারা জীবন আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে ।তারপরও সবকিছু মিলিয়ে তো আমাদেরকে বেঁচে থাকতে হবে । এখন নতুন বছরের অপেক্ষায় আমরা রয়েছি । আজকে যে আর্টটি করেছি সেটি এখন আপনাদের সাথে শেয়ার করবো ।
প্রয়োজনীয় উপকরণ
সাদা কাগজ
পেন্সিল
ইরেজার
স্কেল
টিস্যু
কালো কলম
কার্যপ্রণালী
প্রথমে পেন্সিল দিয়ে তিনটি দাগ দিয়ে নিয়েছি । এরপর পেন্সিল দিয়ে দাগের মাঝে গুডবাই লিখে নিয়েছি ।এরপর পেন্সিল দিয়ে দাগগুলোকে একটু মোটা করে নিয়েছি । সেই দাগের উপর দিয়ে কালো কলম দিয়ে দাগাতে শুরু করেছি ।
তারপর পেন্সিলের দাগের উপর দিয়ে কালো কলম দিয়ে মোটা করে গুডবাই লিখে নিয়েছি । এরপর কালো কলমের চারপাশে পেন্সিল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিয়ে নিয়েছি । এরপর ওই দাগের নিচে নিচে পেন্সিল দিয়ে ছোট ছোট করে কিছু দাগ দিয়ে নিয়েছি । এরপর কালো কলম দিয়ে প্রত্যেকটা দাগে দাগে মিলিয়ে দিয়েছি ।
এরপর প্রত্যেকটা দাগ কালো কলম দিয়ে মিলিয়ে ভেতরের দিকে হালকা হালকা করে পেন্সিল দিয়ে দাগিয়ে নিয়েছি । এরপর সেই দাগগুলোকে টিস্যু দিয়ে ঘষে ঘষে মুছে হালকা করে নিয়েছি । এরকম করে গুডবাই টি আঁকা হয়ে গেলে এগুলোকে মুছে মুছে একটা থ্রিডি ইফেক্ট আনার চেষ্টা করেছি । এরপর গুডবাই এর নিচে পেন্সিল দিয়ে চারটা ঘরে এঁকে নিয়েছি ।
এরপর ওই চারটা ঘরের মাঝে 2023 লিখে নিয়েছি ।এরপর 2023 এর নিচে নিচে পেন্সিল দিয়ে কিছু দাগ দিয়ে নিয়েছি । এবার প্রত্যেকটা দাগাদাগে মিলিয়ে দিয়েছি । তারপর কালো পেন্সিল ও পেন্সিল দিয়ে কিছু কিছু জায়গায় দাগিয়ে দাগিয়ে ভরাট করে দিয়েছি ।
এরপর নিচের দিকে একটু ছায়ার মত এঁকে দিয়েছি থ্রিডি ভাব আনার জন্য । তারপর আমি আমার নাম লিখে নিয়েছি । আঁকাটা পুরোপুরি সম্পন্ন হয়ে গিয়েছে ।এখন সুন্দরভাবে কয়েকটি ছবি তুলে নিয়েছি।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
| ফটোগ্রাফার | @tauhida |
|---|---|
| ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
| আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
|---|
দেখতে দেখতে আবারো একটি বছর আমরা পার করে ফেললাম। আর আজকের মধ্য দিয়ে ২০২৩ সালের বিদায়। আশা করি নতুন বছরে আমাদের সকলের পথ চলা সুন্দর হবে আর এরই মধ্য দিয়ে আমাদের কমিউনিটি আরো উন্নতির দিকে এগিয়ে যাবে। সেই আশায় বাক্ত করলাম আপনার পোষ্টের মাঝে।
ঠিকই বলেছেন ভালো-মন্দ মিলিয়ে দেখতে দেখতে আবারো একটি বছর পার করে ফেললাম জীবন থেকে একটি বছর চলে গেল।
এই সালটা আমাদের জন্য সত্যিই ভীষণ কষ্টের মধ্যে দিয়ে গিয়েছে।ভাবতেই পারি নি এই সালে আমাদের জন্য এত কষ্ট অপেক্ষা করে ছিল। যাই হোক আপু আপনার এই সালের বিদায় উপলক্ষে করা আর্ট টি দারুন হয়েছে।আশা করছি আগামী বছর আমাদের জন্য যেন অনেক ভালো কিছু হয়।অনেক ধন্যবাদ আপনাকে।
আসলে ভীষণ কষ্টের মধ্যে দিয়ে গিয়েছে শুরুতে বুঝতেই পারিনি এতটা কষ্ট আমাদের জন্য ছিল এই সালে ।
আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই কেটেছে এই বছরটি। আপনি কোন প্রিয় মানুষকে হারিয়েছেন আপু?
বছরকে বিদায় জানানো উপলক্ষে খুব সুন্দর থ্রিডি আর্ট করেছেন আপনি। এই এড গুলো করতে অনেক সময় লাগে এবং সঠিক অ্যাঙ্গেলে গেলে ফটোগ্রাফি করতে হয়। আচ্ছা আপনি খুব সুন্দর ভাবেই করেছেন।
এই বছরে আমরা আমাদের বাবাকে হারিয়েছি এজন্য এ বছরটা আমাদের জন্য অনেক কষ্টকর ছিল আপু ।
আজকের আর্ট এর মাধ্যমে ২০২৩ সাল কে বিদায় জানিয়ে দিলেন। সুন্দর আর্ট করেছেন আপু পুরোটাই অসাধারণ সুন্দর ছিল। আপনার দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার আর্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হয়েছি ।
চোখ ধাঁধানো একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করলেন আপু। দেখতে অসম্ভব সুন্দর লাগছে পুরো মুগ্ধ হয়ে গিয়েছে। আপনি খুব সুন্দর ভাবে আপনার আর্ট পদ্ধতি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য
আবার থ্রিডি আর্টটি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন শুনে সত্যিই আমিও মুগ্ধ হয়ে গেলাম ।
বছরটা এক একজনের কাছে একেক রকম যায় তবে এই বছরটা আপনার কাছে খুবই খারাপ গিয়েছে জেনে খুবই খারাপ লাগলো আমার। আমাদের পাশ থেকে যখন প্রিয় মানুষ হারিয়ে যায় তখন খারাপ লাগবে এটাই স্বাভাবিক। কালিগ্রাফি ও থ্রিডি আর্টের মাধ্যমে ২৩ সাল বিদায় জানিয়েছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।
সব ধরনের খারাপ লাগার থেকে প্রিয় মানুষ হারানোর কষ্টটা আসলে অনেক বেশি ভাইয়া ।
অসাধারণ একটি আর্ট তৈরি করেছেন ৷ এর দিক থেকে যেন চোখই সরাতে পারছি নাভ খুবই সুন্দর হয়েছে আপনার এই আর্ট৷ ২০২৩ সাল কে বিদায় দিয়ে খুবই সুন্দর একটি আর্ত তৈরি করার মাধ্যমে আপনি আপনার আর্ট করার প্রতিভাকে খুবই ভালোভাবে তুলে ধরেছেন। এই সুন্দর আর্টটি তৈরি করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই৷
আমার ক্যালিগ্রাফি ও থ্রিডি আর্ট টি আপনার পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো ।
আপু ক্যালিগ্রাফি ও থ্রি ডি আর্টের মাধ্যমে 2023 সালকে বিদায় করে দিলেন। আসলে এই বছরটা দুঃখ কষ্টের মাধ্যমেই অতিক্রম হয়েছে। সামনের বছরটা যেন আমাদের জীবনে ভালো কিছু নিয়ে আসে সেই কামনা করছি। আপনার থ্রিডি আর্টটি অনেক সুন্দর হয়েছে।
আমার ক্যালিগ্রাফি থ্রি ডি আর্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া ।
আমার জীবনের এতগুলো সালের মধ্যে সবথেকে খারাপ সাল গিয়েছে এটি। যা আসলে প্রকাশ করার মতো না। যাইহোক আপু আজকে আপনি ক্যালিগ্রাফি এবং থ্রিডি আর্ট মিলে খুব সুন্দর একটি আর্ট করেছেন। আপনার এই আর্টটি দেখে মনে হচ্ছে যে আরেকটি সাল জীবন থেকে চলে গেল। অনেক সময় নিয়ে আর্টটি করেছেন দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু খুব চমৎকার লাগছে দেখতে।
আসলে এই সালটা আমাদের সবার জন্যই অনেক কষ্টকর ছিল যেটা আমাদের জন্য সারাজীবন স্মরণীয় হয়ে থাকবে ।
এই বছরটাকে বিদায় জানিয়ে অনেক সুন্দর একটা আর্ট করেছেন আপনি। আপনার এই ক্যালিগ্রাফি ও থ্রিডি আর্ট দেখে আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে। দেখতে দেখতে কখন যে এই একটা বছর আমাদের কাছ থেকে চলে গিয়েছে এটা বুঝতেই পারিনি। আজকের দিনটা এই বছরের শেষ দিন। এই বছরে অনেকে অনেক কিছু হারিয়েছে, আবার অনেকেই অনেক কিছু পেয়েছে। কারো বছরটা ভালো গিয়েছে, আবার কারো খারাপ গিয়েছে। সব সময় দোয়া করি সামনের বছরটা সবারই ভালো কাটে।
এ বছরে আমরা আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ হারিয়ে ফেলেছি । এবছরের থেকে কষ্টের বছর আর আমাদের জীবনে যায়নি ।