হাতে মেখে ইলিশ মাছ দিয়ে পুঁইশাক রেসিপি,10%shয়-fox
আসসালামু আলাইকুম
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
আজ আমি আবার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি ।আজ আমি হাতে মেখে পুঁইশাক দিয়ে ইলিশ মাছ রান্না করব। এখানে ইলিশ মাছ এর আগের দিন রান্না করার পরে ইলিশ মাছের ছোট ছোট কিছু পিছ , মাথা ও লেজের অংশটা বেচে গিয়েছিল, তাই পুঁইশাক আজকে এনেছে দেখে আমি ভাবলাম যে পুঁইশাক দিয়ে এগুলো রান্না করলে খেতে ভালো লাগবে তখন আমি ঝটপট রান্নাটা বসিয়ে দিলাম। সব সময় আমি তেলে দিয়েই রান্না করি আজকে প্রথম হাতে মেখে রান্না করলাম। হাতে মেখে রান্না করলেও পুঁইশাকটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। এখন আমি আমার মজাদার রেসিপিটি আপনাদের সামনে পরিবেশন করছি।
প্রয়োজনীয় উপকরণ
পুঁই শাক
পেঁয়াজ
মরিচ
হলুদ
লবন
তেল
মরিচের গুঁড়া
জিরার গুঁড়া
কার্যপ্রণালী
প্রথমে চুলায় একটি করাই বসিয়ে তার ভিতরে কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিয়েছি। এখনো চুলার জাল ধরাইনি । আজকে আমি হাতে মেখে পুঁইশাক দিয়ে ইলিশ মাছ রান্না করব এজন্য আগে মাখিয়ে তারপর জ্বাল ধরাবো। তারপর শাকের ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়েছি একটু লবণ দিয়েছি তারপর একটু তেল দিয়ে দিয়েছি।
তেল দিয়ে শাকগুলোকে ভালো করে হাত দিয়ে চটকিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর শাকগুলো অর্ধেকটা উপর থেকে এক সাইডে সরিয়ে রেখে তার ভেতরে মাছগুলো বিছিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে আবার ওই শাকগুলো দিয়ে ঢেকে দিয়েছি।
তারপর উপর দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ আমি আগে থেকে দেয়নি যাতে কাঁচা মরিচ দিয়ে মাখালে হাতটা জ্বলবে এজন্য কাঁচা মরিচ পরে দিয়েছি। তারপর ভালো মতো রান্নার জন্য একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিলে মাছের ভিতরে মসলাটা ভালোভাবে ঢুকবে এবং ডাটা গুলো ভালোভাবে সিদ্ধ হবে এজন্য আমি একটু বেশি করে পানি দিয়েছি ।তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি রান্নাটা পুরোপুরি হয়ে যাওয়ার জন্য। তারপর ঢাকনা খোলার পর দেখব যে শাকের ভিতর থেকে আরও বেশ খানিকটা পানি বের হয়েছে ।পানিটা কিছুটা শুকিয়ে আসলে তার ভিতরে জিরার গুড়া দিয়ে দিয়েছি।
জিরার গুঁড়ো দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছু সময় শাকটাকে রান্না করে নিয়েছি। তারপর ঢাকনা খুলে আরো কিছু সময় জাল করে নিয়ে পানি যখন অনেকটাই শুকিয়ে আসবে তখন বুঝতে হবে যে রান্নাটা হয়ে গিয়েছে তখন আমি চুলা বন্ধ করে দিয়েছি।
এ পর্যায়ে আমি শাকটা একটা বাটিতে তুলে নিয়েছি গরম গরম পরিবেশন করার জন্য। খেতে কিন্তু খুবই মজা লাগে পুঁইশাক দিয়ে ইলিশ মাছ। আপনারা চাইলে আমার রেসিপিটা দেখে একদিন ট্রাই করে দেখতে পারেন।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
| ফটোগ্রাফার | @tauhida |
|---|---|
| ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
| আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
|---|
পুঁইশাক দিয়ে ইলিশ মাছ এভাবে রান্না করে কখনো খাওয়া হয়নি। আপু আপনার রেসিপি টি দেখেই বোঝা যাচ্ছে খুব ভালো খেতে হয়েছে। অনেক লোভনীয় লাগছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
আপু পুঁইশাক দিয়ে এভাবে কখনো রান্না করে খাননি একবার ট্রাই করে দেখবেন খুবই মজার একটি খাবার ভালো লাগবে ধন্যবাদ আপনাকে।
ইলিশ মাছ 🐟 দেখলে আপু জিহ্বা দিয়ে পানি চলে আসে। ভিশন ভালো লাগার একটা মাছ। আপনার রান্না পরিবেশন টা চমৎকার ছিল। আপনার রান্না দেখে আসলেই অনেক লোভনীয় লাগছে। পুঁইশাক দিয়ে এভাবে কখনো খাওয়া হয়নি। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। শুভ কামনা রইলো আপনার জন্য।
একদম ঠিক বলেছেন ইলিশ মাছের নাম শুনলেই যে জিভ দিয়ে পানি চলে আসে। আমার রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে শুনে সত্যি খুশি হলাম ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে।
ইলিশ মাছ বর্তমানে বাজারে সোনা হয়ে গেছে, অনেক মূল্য। তবে একটি পরামর্শ দিব পুঁইয়ের শাক ঠান্ডার দিন না খাওয়া ভালো। কারণ যাদের হাপানি ও কাশির সমস্যা রয়েছে, এমন দিনে তাদের জন্য মেলা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তবে ইলিশ মাছ ও পুঁইশাক দিয়ে রান্নার ধরনটা বেশ দারুন ছিল।
ঠিকই বলেছেন ভাইয়া ইলিশ মাছের যে দাম তারপরও তো মাঝে মাঝে খাওয়া হয় অনেক ধন্যবাদ আপনাকে। এখনতো শীতের দিনেও নয় আর আল্লাহর রহমতে ইলিশ মাছ খেতে পারি আমার অনেক পছন্দের একটি মাছ।
ইলিশ মাছ দিয়ে পুঁইশাক রান্নার রেসিপি দেখে দেখে জল চলে আসছে। ধাপগুলো বেশ অসাধারণ ছিল। আপনার সব মশলা পাতি গুলো দক্ষতার সাথে পরিমাণ মতো দিয়েছেন আপনার ইলিশ মাছ দিয়ে পুঁইশাক রান্নার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ইলিশ মাছের রেসিপি দেখলে জিভে জল চলে আসারই কথা আমারও তেমনি হয় অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপনি খুবই মজাদার এবং খুবই সুস্বাদু একটি রেসিপি তৈরি করেছেন যা খেতে ভীষণ ভালো লাগবে। আমার তো আপনার রেসিপি দেখে খুবই লোভ লেগে গেছে। খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
আমার রেসিপি দেখে আপনার লোভ লেগে গেছে শুনে কিছুই করতে পারছিনা শুধু লোভ লাগানো ছাড়া ধন্যবাদ আপনাকে।
ইলিশ মাছ দিয়ে পুঁইশাক রেসিপি দেখে অনেক মজাদার মনে হচ্ছে। সত্যিই আপনার রেসিপির পরিবেশন আমার অনেক ভালো লাগেছে।
ঠিকই বলেছেন খাবারটি আসলেই অনেক মজাদার হয়েছিল আপনি একদিন এভাবে ট্রাই করে দেখবেন ধন্যবাদ।
হাতে মেখে ইলিশ মাছ দিয়ে পুঁইশাক রেসিপি। বাহ্ বাহ্ দারুন তো খুব সুন্দর হয়েছে ।দেখে মনে হচ্ছে খুবই মজা হয়েছে ইলিশ মাছ আমি অনেক পছন্দ করি পুঁইশাকটাও আমার অনেক প্রিয় একটি শাক।দুটো এক সাথে রান্না করার কারণে স্বাদ বেড়ে গিয়েছে।আপনার রেসিপিটি আমার ভীষণ ভালো লেগেছে এত সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।
সত্যি ভাইয়া অনেক মজা হয়েছিল আর ইলিশ মাছ আমারও অনেক পছন্দ এটা যেভাবেই খাই না কেন ভালই লাগে খেতে ধন্যবাদ।