ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ6 months ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।

এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি কয়েকটি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।

গোলাপ ফুলের ফটোগ্রাফি

IMG20241212124603.jpg

গোলাপ ফুল পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়াই মুশকিল হবে। আমি ফুল অনেক বেশি ভালোবাসি। তবে গোলাপ ফুল আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। গোলাপ ফুল দেখলে আমার মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। আমার কাছে সব কালারের গোলাপ ফুল দেখতে ভালো লাগে। গোলাপ ফুল হচ্ছে ফুলের রানী। আর সব রকমের ফুলের থেকে এটার সৌন্দর্য একটু ভিন্ন। আমি আজকে যে গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছি, এটার কিছু অংশ সাদা আবার কিছু অংশ হালকা গোলাপি কালারের। বেশ কয়েকদিন আগে আমি একটি নার্সারিতে গিয়েছিলাম, ওখান থেকে এই গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছি।

বড়ই পাতার ফটোগ্রাফি

IMG20241212091710.jpg

কয়েকদিন পরেই আসছে বড়ইর সিজন। সব জায়গায় প্রতিটা বড়ই গাছে বড়ই ধরবে। এখন কিন্তু প্রতিটা বড়ই গাছে নতুন নতুন পাতা গজিয়েছে। যার কারনে বড়ই গাছ গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আমার কাছে বড়ই গাছের কচি পাতাগুলো দেখতে অনেক ভালো লাগে। কয়েকদিন আগে যখন আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম, তখন আমাদের বড়ই গাছে কচি পাতাগুলো দেখতে পাই। যেগুলো দেখে আমার কাছে অনেক ভালো লেগেছিল। তাই আমি মোবাইল নিয়ে সাথে সাথে ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আশা করি এই ফটোগ্রাফিটা আপনাদেরও ভালো লাগবে।

পাতা বাহার গাছের ফটোগ্রাফি

IMG20241212130146.jpg

বিভিন্ন রকমের পাতা বাহার গাছ আমার একটু বেশি পছন্দের। সুন্দর সুন্দর পাতাবাহার গাছগুলো বাড়ির সামনে লাগালে সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পায়। আর বেশিরভাগ পাতাবাহার গাছের পাতাগুলো হয়ে থাকে খুবই কালারফুল। যেগুলো একটু বেশি সুন্দর। আমি আজকে যে পাতাবাহার গাছের ফটোগ্রাফি করেছি, এটার পাতাগুলোর কালার অনেক বেশি সুন্দর। পাতাগুলো একটু লম্বা লম্বা, দেখতে খুবই ভালো লাগছিল। আমি কয়েকদিন আগে আমার বড় আপুর বাড়িতে গিয়েছিলাম। তাদের ঘরের সামনে অনেক সুন্দর সুন্দর পাতাবাহার গাছ রয়েছে। আর ওখান থেকে আমি এই ফটোগ্রাফি করেছি।

জবা ফুলের ফটোগ্রাফি

IMG20241212124336.jpg

এটা হচ্ছে রক্ত জবা ফুলের ফটোগ্রাফি। বিভিন্ন কালারের জবা ফুল এমনিতেই অনেক বেশি সুন্দর। তবে রক্ত জবা ফুল একটু বেশি সুন্দর। আমার কাছে তো সব থেকে বেশি ভালো লাগে রক্ত জবা ফুলগুলো দেখতে। কারণ রক্ত জবা ফুলগুলো একদম রক্তের মত লাল কালারের হয়। আর এই জন্যই এগুলোকে রক্ত জবা ফুল বলা হয়। আমি ফুল দেখলে সাথে সাথে ফটোগ্রাফি করে ফেলি। কারণ ফুল আমার অনেক বেশি পছন্দের। আর ফুলের ফটোগ্রাফি করতে আমি বেশি ভালোবাসি। আমি এই ফটোগ্রাফিটা কয়েকদিন আগে করেছিলাম একটা নার্সারি থেকে। রক্ত জবা ফুল টা দেখে আমি একদম মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তাই সুন্দর করে ফটোগ্রাফি করে নিয়েছি।

পার্স এর ফটোগ্রাফি

IMG-20250625-WA0077.jpg

এই ফটোগ্রাফিতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখতে ভিন্ন রকমের কিছু পার্স। আর এই পার্স গুলো হচ্ছে মেয়েদের। এই ধরনের ইউনিক ডিজাইনের পার্স গুলো আমার কাছে দেখতে খুব ভালো লাগে। এগুলো শাড়ির সাথে ক্যারি করতে বেশি ভালো লাগে। এখানে থাকা প্রতিটা পার্সের কোয়ালিটি অনেক বেশি ভালো। বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে আমরা অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র দেখতে পাই। যেগুলো দেখতে একটু বেশি সুন্দর হয়ে থাকে। আর এগুলো কিনতেও অনেক ভালো লাগে। আমি কয়েকদিন আগে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম ওখানে এই পার্স গুলো দেখেছিলাম। তখন আমি এগুলোর ফটোগ্রাফি করেছিলাম।

পানির উপরের ঘরের ফটোগ্রাফি

IMG20250913162304.jpg

এটা হচ্ছে আমাদের এখানকার মনপুরার ভেতরের একটা দৃশ্য। আমাদের বাড়ি থেকে একটু দূরে মনপুরা রয়েছে। যেটা হচ্ছে একটা বিনোদন পার্ক আবার রেস্টুরেন্ট। এখানে একটা পুকুর রয়েছে। যেখানে নৌকা রয়েছে আবার তার উপরে কিছু ছোট ছোট ঘর রয়েছে। ঘরগুলোর ভিতরে খাওয়া-দাওয়া করার জন্য বসার জায়গা রয়েছে। আমার কাছে এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। আমি কয়েকদিন আগে আমার হাজবেন্ডের সাথে মনপুরায় গিয়েছিলাম। ওখানে যাওয়ার পর আমি এই দৃশ্যটা ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম। এটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। তাই আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম।।

device : Redme note 9

লোকেশন

পোস্ট বিবরণ

ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Posted using SteemX

Sort:  
 6 months ago 

Screenshot_2025-11-29-09-08-02-77_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 6 months ago 

ওয়াও আপনি দারুন দারুন কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। আপনি তোলা বরাবরই ফটোগ্রাফি গুলা আমার অনেক ভালো লাগে। আজকেও আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 6 months ago 

আমার ফটোগ্রাফি আপনার কাছে সব সময় ভালো লাগে শুনে খুশি হলাম।

 6 months ago 

তুমি সব সময় অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে থাকো। তোমার তোলা ফটোগ্রাফি গুলো আমি যতই দেখি আমার কাছে ততই খুব ভালো লাগে। এভাবে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছো বলেই, এত সুন্দর ফটোগ্রাফি করতে পারো। আমার কাছে তোমার তোলা গোলাপ ফুলের ফটোগ্রাফি দেখতে সবথেকে বেশি ভালো লেগেছে।

 6 months ago 

আমি তো সবসময় চেষ্টা করি এই ধরনের সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করার জন্য।

 6 months ago 

চমৎকার সব ফটোগ্রাফি। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর সব ফটোগ্রাফি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 6 months ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 6 months ago 

আজকে আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার রেনডম ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি ও পুকুরের উপর ঘরের ফটোগ্রাফি চমৎকার লাগলো। আর ফটোগ্রাফি গুলো সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 6 months ago 

আমার রেনডম ফটোগ্রাফি দেখে আপনার কাছে ভালো লেগেছে, এটা শুনে অনেক উৎসাহিত হয়েছি।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.079
BTC 63953.57
ETH 1690.68
USDT 1.00
SBD 0.42