ডাই : টিস্যু পেপার দিয়ে একটি মেয়ের ড্রেস তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20240306-WA0012.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি টিস্যু পেপার দিয়ে একটি মেয়ের ড্রেস তৈরি করলাম।

আসলে আমি সব সময় নতুন নতুন কাজগুলো শেয়ার করতে পছন্দ করি। তাই জন্য যখনই কিছু তৈরি করব নতুন কিছু তৈরি করার চেষ্টা করি। এজন্য মূলত আমি খুঁজতে শুরু করলাম কি তৈরি করা যায়। একটা আইডিয়া পেলাম। টিস্যু পেপার কে পানিতে ভিজিয়ে তারপর সেগুলোকে রং করে বিভিন্ন ধরনের ডিজাইন করা যায়। এজন্য আমি ভাবলাম আমিও এইরকম ভাবে একটা ড্রেস তৈরি করি। আসলে এখন তো বিভিন্ন ডিজাইনের ড্রেস রয়েছে। তবে টিস্যু পেপারগুলো ভিজতে কিন্তু অনেক বেশি সময় লেগে গিয়েছিল। যাই হোক চেষ্টা করলাম নতুন একটা বিষয় শেয়ার করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20240306-WA0007.jpg

প্রয়োজনীয় উপকরণ

• টিস্যু পেপার
• বিভিন্ন রকম কালার
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি একটি বাটিতে পানি নিয়ে নিলাম। এরপরে আমি এর মধ্যে টিস্যু পেপার ছোট ছোট টুকর করে ভিজিয়ে নিবো। এগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো।।

IMG-20240305-WA0023.jpg

ধাপ - ২ :

এভাবে আমি ইস্যু পেপারগুলোকে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি। এরপর দেখবো এগুলো অনেকটা নরম হয়ে গেছে।

IMG-20240305-WA0019.jpg

ধাপ - ৩ :

এরপর আমি টিস্যু পেপারগুলোকে চারটা আলাদা আলাদা ভাবে ভাগ করে নিলাম।

IMG-20240305-WA0020.jpg

ধাপ - ৪ :

এরপর আমি একটা অংশের সবুজ রং এবং কিছুটা পরিমাণে সাদা গ্লু মিশিয়ে নিলাম।

IMG-20240305-WA0021.jpg

ধাপ - ৫ :

এরপরে আরো সবগুলো অংশের সাথে গ্লু এবং লাল, হলুদ কালার এগুলো মিশিয়ে নিলাম।

IMG-20240305-WA0022.jpg

ধাপ - ৬ :

এরপর আমি একটা পেন্সিল দিয়ে প্রথমে একটা মেয়ের মাথার উপরের অংশ স্কেচ করে নিলাম।

IMG-20240305-WA0017.jpg

ধাপ - ৭ :

এরপরে আমি মেয়েটার ড্রেসটাকে স্কেচ করে নিলাম।

IMG-20240305-WA0024.jpg

ধাপ - ৮ :

এরপরে আমি এক পাশে লাল রঙের ভেজানো টিস্যু পেপার গুলো দিয়ে ডিজাইন করে নিলাম।

IMG-20240305-WA0018.jpg

ধাপ - ৯ :

এর পরের অংশে আমি হলুদ কালার দিয়ে একটু একটু করে এগুলো বসিয়ে নিলাম।

IMG-20240404-WA0059.jpg

ধাপ - ১০ :

এরপর আমি নীল কালারের টিস্যু পেপার গুলো একটু একটু করে বসিয়ে নিলাম।

IMG-20240404-WA0058.jpg

ধাপ - ১১ :

এভাবে আমি পরের অংশে সবুজ কালারের টিস্যু পেপার বসিয়ে ডিজাইন করে নিলাম।

IMG-20240404-WA0060.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240306-WA0012.jpg

IMG-20240306-WA0007.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

ওরে বাপরে বাপ কি আর্ট রে বাবা। এমন সুন্দর একটি আর্ট করতে মনে হয় আপনার অনেক সময়ের প্রয়োজন হয়েছে। বেশ দক্ষতার সাথে টিস্যু পেপার দিয়ে এমন সুন্দর একটি আর্ট করে আমাদের সাথে শেয়ার করেছেন। আশা করি আগামীতেও এমন আর্ট আরও দেখতে পাবো।

 2 years ago 

ড্রেসটা তৈরি করতে সময়ের তো প্রয়োজন হয়েছে অনেক বেশি।

 2 years ago 

টিস্যু পেপার ব্যবহার করে একটি মেয়ের দারুন ড্রেস প্রস্তুত করেছেন।
সত্যিই এর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি।
বিশেষ করে কালার কম্বিনেশন টা দারুন ফুটেছে।
উপস্থাপনা অনেক সুন্দর করেছেন ধাপগুলো শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

জামাটার কালার কম্বিনেশন সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

 2 years ago 

টিস্যু পেপার পানিতে ভিজিয়ে তারপর সেগুলোতে কালার মিক্স করে অনেক সুন্দর একটা ড্রেস তৈরি করেছেন। এ ধরনের ইউনিক আইডিয়া গুলো আমার অনেক পছন্দ। এই ধরনের ডাই পোষ্টের মাধ্যমে‌ অথরের ক্রিয়েটিভিটি সবার সামনে চলে আসে এটা বেশ ইন্টারেস্টিং এবং চমৎকার একটা বিষয়।

 2 years ago 

আমার আইডিয়া আপনার অনেক পছন্দ হয়েছে শুনে ভালো লাগলো।

 2 years ago 

আপু আপনি টিস্যু পেপার দিয়ে খুব সুন্দর একটি ডাই প্রজেক্ট তৈরি করেছেন। টিস্যু পেপার দিয়ে মেয়েটির ড্রেস দেখতে খুব সুন্দর হয়েছে। আপনার এই ডাই প্রজেক্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার আইডিয়াটা খুব ইউনিক ছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। কালার করার জন্য দেখতে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার তৈরি করার ড্রেস আপনার অনেক পছন্দ হয়েছে এবং ভালো লেগেছে শুনে ভালো লাগলো।

 2 years ago 

আসলে আপনার আইডিয়াগুলো দারুণ। আপনি ভাবতেছিলেন আজকে নিত্য নতুন কি তৈরি করবেন। সেখান থেকে আপনার ধারণা হলো এই টিস্যু পেপার দিয়ে সৌন্দর্যময় এই ডাই পোস্টটি তৈরি করা। আসলে আপনার আইডিটি আমার কাছে দারুণ লেগেছে। আর ইউনিক এই ডাই পোস্টটি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো।

 2 years ago 

আমারই ইউনিক আইডিয়া আপনার কাছে দারুন লেগেছে এটা তো ভাবতেই ভালো লাগতেছে। ড্রেসটা সুন্দর আইডিয়া থেকে তৈরি করার চেষ্টা করলাম।

 2 years ago 

টিস্যু পেপার দিয়ে চমৎকার একটি ড্রেস তৈরি করেছেন আপু।খুবই ইউনিক একটি পোস্ট শেয়ার করেছেন আপু।দেখে খুবই ভালো লাগলো।অনেক সুন্দর হয়েছে আপু। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ইউনিক একটা পোস্ট দেখে সুন্দর একটা মন্তব্য করেছেন এজন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার মাথায় এত ক্রিয়েটিভ বুদ্ধি কিভাবে আসে আপু??
টিস্যু পেপার ভিজিয়ে রং করে সেটি দিয়ে খুব সুন্দর ভাবে একটি মেয়ের ড্রেস তৈরি করেছেন। ড্রেসটি দেখতে খুবই সুন্দর লাগছে। অসাধারণ এই ডাইটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ইউনিক বুদ্ধি কাজে লাগিয়ে কাজ করতে আমার কাছে অনেক ভালো লাগে। প্রতিনিয়ত চেষ্টা করতে থাকলে এক সময় আপনারও ইউনিক আইডিয়া আসবে মাথায়।

 2 years ago 

আপু আপনি সব সময় ইউনিক কিছু করে থাকেন। আজ টিস্যু রোল দিয়ে চমৎকার একটি ড্রেস তৈরি করেছেন।কালারটা দারুণ হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ড্রেস আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার তৈরি করা ড্রেসটার কালার দারুন হয়েছে শুনে ভালো লাগলো। ধাপ সুন্দর করে দেখানোর চেষ্টা করলাম।

 2 years ago 

বাহ্ দারুন হয়েছে, এত সুন্দর করে টিস্যু পেপার দিয়ে ড্রেসটি তৈরি করেছেন যেন মনে হচ্ছে এখনই পড়ে ফেলি। ড্রেসটা আমার জন্য পার্সেল করে পাঠায় দিয়েন।

 2 years ago 

ড্রেসটা যদি পড়া যেত তাহলে আমি তো পড়ে ফেলতাম। ঠিক আছে আপু আপনাকে তাহলে পাঠিয়ে দিবো পার্সেল করে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 59880.51
ETH 1574.21
USDT 1.00
SBD 0.42