You are viewing a single comment's thread from:

RE: স্বাধীনতা দিবস উপলক্ষে একটি চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ2 years ago

বেশ দারুন একটা আর্ট করেছেন দাদা, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে। চিন্তাভাবনাটা অনেক বেশি দারুন ছিল। আমার কাছে জাস্ট মনোমুগ্ধকর লেগেছে আপনার পুরো আর্টটি। আপনার এই আর্ট দেখে আমি তো প্রথমে মনে করেছিলাম হয়তো ফটোগ্রাফি হবে। কিন্তু টাইটেল পড়ে বুঝতে পারলাম এটা একটা আর্ট। সেনাবাহিনীকে তো দেখে বোঝা যাচ্ছে না তাকে অংকন করা হয়েছে। পতাকাটা ও যেভাবে উড়ছে মনে হচ্ছে ফটোগ্রাফি করা হয়েছে। দাদা আপনার করা এই আর্টটি দেখে বুঝতে পারছি অনেক সময় লেগে গিয়েছিল এটা অঙ্কন করতে। এ ধরনের আর্টগুলো অঙ্কন করতে এমনিতেই সময়ের প্রয়োজন হয় অনেক বেশি। আপনার দক্ষতা মূলক আর্ট দেখলে প্রশংসা না করে থাকা যায় না। এত সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64759.21
ETH 1919.99
USDT 1.00
SBD 0.39