You are viewing a single comment's thread from:

RE: এলোমেলো আলোকচিত্র ( পর্ব ২৬ )

in আমার বাংলা ব্লগ2 years ago

দাদা আপনার তোলা সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। আপনি প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে থাকেন, যেগুলো জাস্ট মনোমুগ্ধকর হয়। আর এরকম ফটোগ্রাফি গুলো দেখলে চোখ ফেরাতে পারিনা। ইচ্ছে করে এক নজরে তাকিয়ে থাকতে। আপনি ভিন্ন ভিন্ন জায়গা থেকে ভিন্ন রকমের ফটোগ্রাফি গুলো করেছেন। যেগুলো অনেক বেশি দুর্দান্ত হয়েছে। দুর্গাপূজার সময় গেট সহ মন্ডপের অনেক সুন্দর করে কিছু ফটোগ্রাফি করেছেন, যেগুলো দেখতে খুব দারুন লেগেছে আমার কাছে। সারস এবং বক পাখি এত সুন্দর ভাবে তৈরি করা হয়েছে, এগুলোর ফটোগ্রাফি কিন্তু অসাধারণ ছিল। সবজি ক্ষেত তোলা ফটোগ্রাফি গুলো ও অনেক সুন্দর হয়েছে দাদা। সবজির ফটোগ্রাফির সাথে সবজির ফুল ও ছিল দেখে ভালো লাগলো। তবে দাদা খাবারের ফটোগ্রাফি কেন যে শেয়ার করলেন?? খাবারের ফটোগ্রাফি দেখে তো এখন আর লোভ সামলাতে পারছি না। মাঝখানে খাবারের ফটোগ্রাফি দেখিয়ে লোভ লাগিয়ে দিয়েছেন আপনি। খাবারগুলো দেখে তো মনে হচ্ছে অনেক সুস্বাদু ছিল। বুঝতেই পারছি অনেক মজা করে খাওয়া হয়েছে। দাদা সবগুলো ফটোগ্রাফির মত মঙ্গল পান্ডে পার্ক থেকে তোলা ফটোগ্রাফি গুলো ও দুর্দান্ত হয়েছে। পার্কের পরিবেশ সত্যি খুব দারুণ। ধন্যবাদ দাদা এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64025.60
ETH 1882.54
USDT 1.00
SBD 0.38