You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৯১

in আমার বাংলা ব্লগ2 years ago

ভালোবাসায় থাকে কত রং,
একের পর এক বদলায় ডং।
যখনই আমি বলি হাতটা বাড়াও,
তুমি শুধু দূরে সরে দাঁড়াও।

এটাই কি নির্মম পরিহাস,
নাকি স্বপ্ন ছিল একরাশ।
যদি হারাতে চাই ভালোবাসায়,
স্বপ্নে ডুবে সমুদ্রে ভাসায়।

এটা কি শুধুই অভিমানী,
তুমি আছো মিশে আমি জানি।
নিশ্চুপ বেদনা নির্মল হাওয়া,
ভালোবাসার গভীরে হারিয়ে যাওয়া।

Sort:  
 2 years ago 

এটা ঠিক বলেছেন খুব ভালোবাসা ক্ষণে ক্ষণে রং বদলায়। তবুও আমরা ভালোবেসে কাউকে আঁকড়ে ধরে বাঁচতে চাই। হয়তো অভিমান লুকিয়ে থাকে। তবুও ভালোবাসাকে অনুভব করে ভালো থাকতে চাই। অসাধারণ লিখেছেন আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64467.92
ETH 1884.21
USDT 1.00
SBD 0.37