রেশন শব্দটার সাথে আমি কিছুটা পরিচিত। তবে আমাদের এখানকার নিয়ম আর আপনাদের এখানকার নিয়মের মধ্যে হয়তোবা পার্থক্য থাকতে পারে। আমাদের এখানে মূলত আমার আব্বু সরকারি চাকরিজীবী ছিলেন, তার জন্য সেই হিসেবে রেশন পেতো। যদিও এখন সেটা নেই, কারণ আব্বু রিটায়ার্ড হয়ে গেছে। তবে আপনি এই প্রথমবার আপনার বাবার সাথে রেশন আনতে গিয়েছেন শুনে ভালো লাগলো। অনেকে তো এই বিষয়টাকে আবার তুচ্ছ করে দেখে। কিন্তু এটা আসলে আমাদের গর্বের বিষয়। বাবাকে কোন কিছুতে হেল্প করলে সেটা কখনোই ছোট হয় না। তবে প্রথম দিন গিয়ে দেখছি ফিরে আসলেন। অনেকটা ঝামেলা পোহাতে হলেও শেষ পর্যন্ত রেশন নিয়ে বাড়িতে ফিরেছেন শুনে ভালো লাগলো।
সত্যিই আপু,বাবার কোনো কাজে সাহায্য করতে পারলে মন থেকে ভালো লাগে।ধন্যবাদ আপনাকে।