আসলে বেশিরভাগ মানুষই অহংকার করে নিজেদের প্রতি। নিজেদের থাকা বিভিন্ন জিনিসের জন্য অনেক বেশি অহংকার করে। যেটা করা একেবারেই উচিত হয় না। কারণ যারা বেশি অহংকার করে তাদের পতন হয় খুব তাড়াতাড়ি। অহংকার একটা মানুষকে নিম্নস্থলে নিয়ে যায়। কিন্তু যে মানুষগুলো স্বার্থ ছাড়াই মানুষের পাশে এসে দাঁড়ায়, তারাই হচ্ছে প্রকৃত শিক্ষায় শিক্ষিত। শিক্ষা অর্জন করলেই মানুষ শিক্ষিত হয় না। বেশিরভাগ মানুষের মধ্যে প্রকৃত শিক্ষার অভাব রয়েছে। দাদার মতো এমন একজন মানুষকে পেয়ে আমরা আসলেই ভাগ্যবান। উনার ভিতরে নেই কোন অহংকার নেই কোন হিংসা। আমরা সব সময় দাদার সাথেই থাকতে চাই।