You are viewing a single comment's thread from:

RE: ব্যাঙ্গালুরু টিমের বেস্ট ফিনিশার দীনেশ কার্তিক

in আমার বাংলা ব্লগ2 years ago

দাদা আপনি আজকেও অনেক সুন্দর একটা খেলা বিষয়ক পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে, আমার কাছে খুবই ভালো লেগেছে। বেঙ্গালুরু আর পাঞ্জাবের মধ্যে যে খেলাটা হয়েছিল, সেই ম্যাচের রিভিউ আপনি অনেক সুন্দর করে আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। এই ম্যাচটার সম্পূর্ণ রিভিউ পড়তে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে দাদা। দীনেশ কার্তিকের মতো এরকম ফিনিশার সত্যিই খুব কমই রয়েছে। তার বিষয়ে অনেক কিছুই শুনেছি অনেকবার। আগে খেলা সম্পর্কে কোন রকম ধারণা না থাকলেও এখন কিছুটা রয়েছে। আর এই ম্যাচের শেষ ফিনিশার দীনেশ কার্তিক ছিল। এই ম্যাচে ব্যাঙ্গালুরু জয়ী হয়েছে দেখে আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে দাদা। তাদের জয়ের বিষয়টা সত্যি অনেক ভালো ছিল। আসলে কার্তিকের জন্যই জেতা হয়েছে মনে হয়। না হলে তো রান তোলাই চাপ ছিল একেবারে তাদের জন্য। মাহিপালও একটু ভালো খেলার কারণে রানটা আরেকটু তাড়াতাড়ি উপরে উঠেছে। এই ম্যাচটা আসলেই লড়াই করে জিততে পেরেছে তারা। দাদা আশা করছি এ রকম আরেকটা খেলা বিষয়ক পোস্ট আপনি খুব শীঘ্রই সবার মাঝে ভাগ করে নিবেন। এটা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64006.92
ETH 1857.22
USDT 1.00
SBD 0.39