You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: কারাগার ( সিজন ২: পর্ব ২ )

in আমার বাংলা ব্লগ2 years ago

দাদা কারাগার ওয়েব সিরিজটার পর্বগুলোর রিভিউ আমি যত পড়তেছি আমার কাছে ততই খুব ভালো লাগতেছে। এই ওয়েব সিরিজের সিজন ১ শেষ হয়ে গিয়েছে আর সিজন ২ এর দুইটা পর্ব শেষ হয়ে গেলো। দ্যা হোমকামিং এই পর্বের নাম ছিল। দাদা এই পর্বের মাধ্যমে জেলে আসার মূল কারণটা জানতে পারলাম। সে তো দেখছি আলফ্রেড আর দিয়ার সাথে প্ল্যান করেছিল জেলে যাওয়ার জন্য। নিজের মাকে যদিও অনেক খুঁজে খুঁজে করেছি কিন্তু পায়নি। নিজের মায়ের সম্পর্কে যদি কোন কিছু হলেও জানতো তাহলে হয়তো খুঁজে পেত। এমনিতে তো সে নিজের মায়ের সম্পর্কে কোন কিছুই জানেনা এমনকি সিস্টারও কিছু করতে পারেনি রেকর্ড না থাকার কারণে। ডেবিট এই জন্যই প্ল্যান করে জেলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে দেখছি। পাগলা গারদ থেকে জেলে নিয়ে যাওয়া লোকটাকে দেখছি সে সহযোগিতার জন্য রেখেছিল। দাদা আমি তো ভাবতেছি এটার পরবর্তী পর্বে কি হবে। আশা করছি তাড়াতাড়ি আপনি পরবর্তী পর্ব টা শেয়ার করবেন সবার মাঝে। সেই পর্যন্ত অপেক্ষায় থাকলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64507.51
ETH 1870.78
USDT 1.00
SBD 0.38