You are viewing a single comment's thread from:

RE: কালী পুজোর কিছু আলোকচিত্র ( পর্ব ৯ )

in আমার বাংলা ব্লগ2 years ago

দাদা আমার কাছে আপনার কালীপুজোর প্রত্যেকটা পর্ব খুবই ভালো লেগেছে। সবগুলো পর্ব আমার দেখা হয়েছে। আজকে নয় পর্ব দেখলাম, যার মাধ্যমে ছোটখাটো একটা পুজোর প্যান্ডেলের আলোকচিত্র দেখতে পেয়েছি। বারাসাতের শেষ পুজো প্যান্ডেল এর ফটোগ্রাফি আজকে শেয়ার করেছেন আপনি। একেবারে শেষে আপনি এই জায়গাটাতে গিয়েছিলেন জেনে ভালো লাগলো দাদা। আসলে দাদা সব সময় সবকিছু মনে রাখা একেবারে সম্ভব না। তাই আপনি এইটার থিম ভুলে গিয়েছিলেন। খাঁচার মত করা ডিজাইন টা দেখতে অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে খাঁচাটার মধ্যে অনেক সুন্দর লাইটিং করেছে। চার পাঁচটা মাকড়সার জালের মত করে ডিজাইন করা হয়েছে আর কয়েকটা বর্ণ বসানো হয়েছে। সবগুলো আলোকচিত্র আমি যত দেখছিলাম আমার কাছে ততই খুব ভালো লাগছিল দাদা। এই ধরনের আলোকচিত্র গুলো যত দেখি ততই দেখতে ইচ্ছে করে শুধু। ধন্যবাদ দাদা সবগুলো ফটোগ্রাফি সুন্দরভাবে করে, পুরোটা আমাদের মাঝে সুন্দর করে লিখে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64079.73
ETH 1805.63
USDT 1.00
SBD 0.38