You are viewing a single comment's thread from:

RE: কালী পুজোর কিছু আলোকচিত্র ( পর্ব ৮ )

in আমার বাংলা ব্লগ2 years ago

দাদা কালীপুজোর ৮ তম পর্বটা ভালো ছিল অনেক বেশি। সবগুলোর থেকে এটাই একেবারে বেস্ট একটা প্যান্ডেল হয়েছে। কারণ এরকম নিঁখুত এবং বড় একটা প্যান্ডেল আমি দেখলাম এই পর্বে। কে.এন.সি রেজিমেন্ট ক্লাবের আয়োজনটা এত সুন্দর ভাবে করেছে যে, আমি তো আপনার ফটোগ্রাফি গুলোর দিকে জাস্ট মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম দাদা। আর তাদের চিন্তা-ভাবনা ও ছিল এক কথায় অসাধারণ। অনেক সুন্দর একটা চিন্তাভাবনা থেকেই এটা করেছে।"ত্রিদেব"চিন্তাভাবনা থেকে এটা করেছে দেখে ভালো লাগলো। আর 'সর্ব বর্ণ নির্বিশেষে'এটাকে যেমন সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে তেমনি সুন্দরভাবে ফুটে উঠেছে। সবমিলিয়ে দাদা আমার কাছে পুরো প্যান্ডেলের সৌন্দর্য খুব ভালো লেগেছে। ঘুরিয়ে ঘুরিয়ে শুধু আমি প্রত্যেকটা ফটোগ্রাফি দেখছিলাম। আপনাদের মায়ের মন্ডপটাকেও এত সুন্দর করে সাজানো হয়েছে দেখে ভালো লাগলো দাদা। প্রত্যেকটা মুহূর্তে কেউ সুন্দর করে তাদের পজিশনে দাড়ানো করা হয়েছে এবং বসানো হয়েছে। এইসব সৌন্দর্য খালি চোখে দেখতে আরো বেশি ভালো লেগেছিল যা দেখে বুঝতে পারতেছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65459.19
ETH 1894.72
USDT 1.00
SBD 0.39