ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।
এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি কয়েকটি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।
জবা ফুলের ফটোগ্রাফি
এই ফটোগ্রাফিতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জবা ফুল। আমার খুবই পছন্দের একটা ফুল হচ্ছে জবা। আমার কাছে জবা ফুল অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে বিভিন্ন কালারের জবা ফুল গুলো দেখতে একটু বেশী সুন্দর হয়ে থাকে। আমি আজকে যে জবা ফুলের ফটোগ্রাফি করেছি, এটা হচ্ছে একটা হাইব্রিড জাতের জবা ফুল। আর এই জবা ফুলের মধ্যে মোট দুইটা কালার রয়েছে। এই জবা ফুলটি গোলাপী এবং সাদা কালারের। যার কারনে ফুলের সৌন্দর্য আরো বেশি বেড়ে গিয়েছে। আমি কয়েকদিন আগে গিয়েছিলাম আমার এক আত্মীয়ের বাড়িতে। ওখানে এই জবা ফুল টা দেখে ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আশা করি আপনারা অপছন্দ করবেন।
গাছের ফটোগ্রাফি
এই ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর দেখতে বেশ কিছু গাছ। সবুজ সবুজ সুন্দর সুন্দর গাছপালাগুলো দেখলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই ফটোগ্রাফিতে দেখা যাচ্ছে খুবই সুন্দর দেখতে বেশ কিছু নারিকেল গাছ। একটা সিরিয়ালের মধ্যে অনেকগুলো গাছ রয়েছে। যার কারণে এই ফটোগ্রাফি টা দেখতে বেশি সুন্দর লাগছিল। আমি কয়েকদিন আগে মনপুরা বিনোদন পার্কে ঘুরতে গিয়েছিলাম। ওখানকার পরিবেশ অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে দেখতে। আর এই সুন্দর দৃশ্যটা দেখে আমি তখন ফটোগ্রাফি করেছিলাম ওখান থেকে। এই ফটোগ্রাফি টা আমার কাছে অনেক ভালো লেগেছিল, তাই আজকে আপনাদের সবার মাঝেও ভাগ করে নিলাম।
জিনিয়া ফুলের ফটোগ্রাফি
আমার অনেক পছন্দের এবং খুবই প্রিয় একটা ফুল হচ্ছে জিনিয়া। জিনিয়া ফুলগুলো ছোট হলেও দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এই ফুল গুলোর মধ্যে পাপড়ি অনেক বেশি কম থাকে। তবে জিনিয়া ফুল অনেক কালারের হয়ে থাকে। সব কালারের জিনিয়া ফুল গুলো দেখতে একটু বেশি সুন্দর হয়। আজকে আমি হলুদ কালারের সুন্দর একটা জিনিয়া ফুলের ফটোগ্রাফি করেছি। আমি বেশ কয়েকদিন আগে একটি নার্সারিতে গিয়েছিলাম। নার্সারিতে যাওয়ার পর আমি এই হলুদ কালারের জিনিয়া ফুলটা দেখতে পাই। আর জিনিয়া ফুলটা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছিল। এজন্য চেষ্টা করেছি সুন্দর করে ফটোগ্রাফি করে নেওয়ার জন্য।
পর্তুলিকা ফুলের ফটোগ্রাফি
এই ফটোগ্রাফিতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পর্তুলিকা ফুল। আমার অনেক বেশি পছন্দের একটা ফুল হচ্ছে পর্তুলিকা। এই ফুলগুলো আকৃতিতে অনেক বেশি ছোট হয়ে থাকে। কিন্তু এই ফুলগুলোর সৌন্দর্য দেখতে অনেক বেশি দারুণ। আমার কাছে সব কালারের পর্তুলিকা ফুল দেখতে অসম্ভব ভালো লাগে। বিশেষ করে এরকম হালকা কমলা কালারের পর্তুলিকা ফুলগুলো একটু বেশি সুন্দর। আমাদের ছাদের উপরে বিভিন্ন রকমের পর্তুলিকা ফুলের গাছ রয়েছে। আমি যখন গতকাল সকালবেলায় ছাদে যাই তখন এই পর্তুলিকা ফুলটা দেখতে পেয়েছিলাম। তখনই এটার ফটোগ্রাফি করেছি।
মাধবীলতা ফুলের ফটোগ্রাফি
এটা হচ্ছে খুবই সুন্দর দেখতে মাধবীলতা ফুলের ফটোগ্রাফি। আমার কাছে মাধবীলতা ফুলগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমার সব থেকে বেশি পছন্দের একটা ফুল হচ্ছে মাধবীলতা। এই ফুলগুলো একগুচ্ছ হয়ে থাকে, যার কারণে দেখতেও অনেক বেশী সুন্দর লাগে। তবে এই ফুল গাছগুলো গেটের সামনে লাগালে দেখতে একটু বেশি সুন্দর লাগে। কারণ এগুলোর মধ্যে অনেক বেশি বেশি ফুল ফুটে থাকে। আমি বেশ কয়েকদিন আগে আমার এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম। তাদের বাড়ির সামনে আমি এই সুন্দর মাধবীলতা ফুলের গাছ দেখতে পেয়েছিলাম। তখন সুন্দর করে ফটোগ্রাফি করেছি।
গাঁদা ফুলের ফটোগ্রাফি
আমাদের সবার অতি পরিচিত আর খুবই পছন্দের একটা ফুল হচ্ছে গাঁদা। বিশেষ করে আমার নিজের কাছে তো অনেক বেশি পরিমাণে ভালো লাগে গাঁদা ফুল দেখতে। বিশেষ করে আমার কাছে গাঁদা ফুলের ঘ্রাণ সবথেকে বেশি ভালো লাগে। এই গাঁদা ফুল বড় জাতের আর দেখতেও অনেক বেশি সুন্দর। আমি আজকে কমলা কালারের গাঁদা ফুলের ফটোগ্রাফি করেছি। গাঁদা ফুল একটা শীতকালীন ফুল। আর শীতকালে বেশিরভাগ জায়গায় এই ফুল গুলো দেখা যায়। বিশেষ করে বিভিন্ন নার্সারিতে গেলে এই ফুলগুলো সব থেকে বেশি দেখা যায়। আমি কয়েকদিন আগে নার্সারি থেকে এই সুন্দর দেখতে গাঁদা ফুলের ফটোগ্রাফি করেছি।
device : Redme note 9
পোস্ট বিবরণ
| ডিভাইস | Redmi note 9 |
|---|---|
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ওয়াও আপনি তো দারুন দারুন ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার তোলা বরাবরই ফটোগ্রাফি গুলো আমার অনেক ভালো লাগে। ফটোগ্রাফি গুলো যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি সুন্দর বর্ণনা উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
আজকে আপনি ভালো লাগার মত চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখে কিন্তু অনেক ভালো লাগলো। তবে জবা ফুল এবং গাঁদা ফুলের ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লাগলো। আর প্রতিটা ফটোগ্রাফি আপনি সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
বেশ সুন্দর কিছু বিভিন্ন রকমের ফুলের রেনডম ফটোগ্রাফি করলেন। আপনার করা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে দারুণ লেগেছে। বিশেষ করে প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে চমৎকার লেগেছে। তাছাড়া জবা ফুলের ফটোগ্রাফিও খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করলেন। এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
🎉 Congratulations!
Your post has been upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5