You are viewing a single comment's thread from:

RE: পেঁপের ঘন্ট রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

দাদা প্রতিবারের মতো এবারেও দেখছি খুব সুন্দর একটি রেসিপি তৈরি করলেন। সত্যি বলতে পেঁপে রান্না করলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে। তবে আপনার মতো করে কাঁকড়া দিয়ে কখনোই রান্না করে খাওয়া হয়নি। আর এটাও কিন্তু ঠিক বলেছেন আমাদের নিরামিষ খেতে খুব একটা ভালো লাগে না। সব সময় কিছু না কিছু আমিষ থাকেই। তবে মাঝে মধ্যে আবার আমার কাছে শুধু ডাল দিয়ে রান্না করলেও খেতে ভালো লাগে। আর পেঁপে সবজিটা যে কোন রকম ভাবে রান্না করে খাওয়া যায়। তাছাড়া পেঁপে কিন্তু যেকোনো ধরনের রোগীদের জন্য উপকারী। বিশেষ করে হাসপাতালেও রোগীদেরকে পেঁপে সবজি রান্না করে দেওয়া হয়। কারণ এটা শরীরের জন্য অনেক বেশি উপকারী। আমি নিজেও অনেকবার বিভিন্ন রকম ভাবে পেঁপে রান্না করেছিলাম। তবে আপনার এই রেসিপিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগতো। এমনিতে দেখতেও কিন্তু মনে হচ্ছে সুস্বাদু হয়েছে। অনেক ধন্যবাদ দাদা আমাদের মাঝে এত সুন্দর একটি রেসিপি ভাগ করে নেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64611.11
ETH 1868.29
USDT 1.00
SBD 0.38