You are viewing a single comment's thread from:

RE: অবশেষে ডাবল সুপার ওভারে ম্যাচের নিষ্পত্তি

in আমার বাংলা ব্লগ3 years ago

আজকে দেখছি আবারো আপনি খেলার একটি পোস্ট নিয়ে হাজির হলেন। এমনিতে খেলা দেখার অভিজ্ঞতা না থাকলেও, আপনার পোস্টের মাধ্যমে সব সময় খেলার আপডেট গুলো জানতে পারি। তবে এটা ঠিক বলেছেন বড় পর্দায় খেলা দেখার মজাই আলাদা। তবে সব সময় আসলে বড় পর্দায় খেলা দেখতে দেখা যায় না। ভালোই হয়েছে আসার সময় সবাই যখন দেখছিল তখন আপনিও বড় পর্দায় খেলা দেখে নিলেন। কিন্তু দেখছি ইন্ডিয়া আর আফগানের খেলাটা হয়েছে। তবে এটা অবাক লাগলো ম্যাচের শুরুতেই ৪ অভারে তিন উইকেট পড়ে গেল। তার মধ্যে আবার কোহলিও ছিল দেখছি। সত্যি এরকম হলে তো খেলাটা অনেক কঠিন ছিল। তবে রোহিত সবার সাথে অন্তত টিকে ছিল এটাই ভালো খবর। তবে শুরুতে এত কঠিন ভাবে চলেও শেষ পর্যন্ত যে খেলাটা ইন্ডিয়া জিতল এটা শুনে খুবই ভালো লেগেছে। আপনার পোস্টের মাধ্যমে খেলাটা না দেখলেও পুরো খেলার অভিজ্ঞতা হয়েছে। এমনকি খেলা সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম। অনেক ধন্যবাদ দাদা আমাদের মাঝে আবার ও খেলার নতুন আপডেট নিয়ে আসার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64526.78
ETH 1867.32
USDT 1.00
SBD 0.38