You are viewing a single comment's thread from:

RE: দূর্গা পুজো ২০২৩ ( পর্ব ১২ )

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা দেখতে দেখতে দুর্গাপুজো ২০২৩ এর ১২ তম পর্ব শেষ হয়ে গিয়েছে। আর এই সবগুলো পর্বের মাধ্যমে ভিন্ন জায়গার ভিন্ন ১৩ টি প্যান্ডেলের দৃশ্য দেখতে পেলাম। প্রত্যেক পর্বে একটা প্যান্ডেলের আলোকচিত্র শেয়ার করেছিলেন। কিন্তু আজকে ছোট ছোট দুইটি প্যান্ডেলের আলোকচিত্র শেয়ার করলেন আপনি। google ভালোই করেছিল আপনাকে ঘুরিয়ে নিয়ে গিয়ে। আর দ্বিতীয় প্যান্ডেলটার সামনে দিয়ে যাওয়ার কারণে আপনি সেখানে ঢুকেছিলেন। তারপর সেখানে ঢুকে অনেক সুন্দর করে বেশ কিছু ফটোগ্রাফি করেছিলেন, যেগুলো সবার মাঝে আজকে শেয়ার করলেন। দুটি প্যান্ডেল ছোট করে করা হয়েছিল। আর ছোট ভাবে প্যান্ডেল গুলো করলেও, এমনিতে কিন্তু সুন্দর লাগতেছে দাদা। ছোটখাটোর মধ্যে একেবারেও খারাপ লাগেনি এটা ঠিক দাদা। মূর্তিগুলোকেও যেমন সুন্দরভাবে সাজানো হয়েছিল, তেমন ফটোগ্রাফিতে দেখতেও ভালো লাগতেছে। দাদা দুর্গা পুজো ২০২৩ এর নিশ্চয়ই আরো কয়েকটা পর্ব হবে। আমার তো মনে হচ্ছে যেভাবে আপনি পর্বগুলো শেয়ার করতেছেন বিশ পর্ব পার হয়ে যাবেই। তবে দেখা যাক আর কয়টা পর্ব শেয়ার করেন‌। এবং আমরা সুন্দর সুন্দর প্যান্ডেলের দৃশ্য দেখার অপেক্ষায় আছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64599.23
ETH 1911.76
USDT 1.00
SBD 0.37