You are viewing a single comment's thread from:

RE: ভারতীয় টিমের জয়ের মধ্যে দিয়ে দ্বিতীয় টেস্ট ম্যাচের সমাপ্তি হলো

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আপনি এত সুন্দর করে আজকেও, একটা খেলা বিষয়ক পোস্ট নিয়ে সবার মাঝে হাজির হয়েছেন দেখে, ভালো লেগেছে পুরো পোস্টটা পড়তে। খেলাধুলা দেখা না হলেও আপনার রিভিউ পোস্ট গুলোর মাধ্যমে খেলা বিষয়ক পোস্টগুলো পড়ার চেষ্টা করি। কারণ যখন থেকে আপনার পোষ্টের মাধ্যমে খেলা বিষয়ক পোস্টগুলো পড়তেছি, তখন থেকে খেলার প্রতি উৎসাহ বেড়েছে আমার। তখন থেকেই আমি প্রতিনিয়ত অপেক্ষায় থাকি আপনার খেলা বিষয়ক পোস্ট পড়ার জন্য। ভারতীয় টিমের জয়ের মাধ্যমে এই দ্বিতীয় টেস্ট ম্যাচের সমাপ্তি ঘটেছে, এটা ভাবতেই কিন্তু আমার কাছে অন্যরকম আনন্দ লাগতেছে। ভারতের এই টিমটা কিন্তু সত্যি খুব ভালো খেলে থাকে সব সময়। তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল এটা। বুঝতেই পারতেছি দাদা একমাত্র ওয়ানডে সিরিজ ছাড়া অন্য সবকিছুই একেবারে ড্র হয়েছে। যাই হোক দাদা এখন তো ভাবছি এর পরবর্তীতে আপনি কোন ম্যাচটা সবার মাঝে ভাগ করে নিবেন। এখন পরবর্তী ম্যাচের রিভিউ পড়ার জন্যই অপেক্ষায় থাকবো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64037.03
ETH 1842.56
USDT 1.00
SBD 0.38